নারকেল পিঠার রেসিপি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে পিঠার রেসিপি শেয়ার করবো। যদিও আমি পিঠা বানাতে পারি না। অনেকদিন আগে আম্মা বাসায় আসলে বানিয়েছিলাম। শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। এই পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য আম্মা যখন বাসায় এসেছিল তখন আম্মাকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমিও হেল্প করেছি বানাতে। যেমন নাড়ু নাড়তে, বানাতে, পিঠা ভাঁজতে😂😜। কিন্তু দুঃখের বিষয় পিঠার নাম ভুলে গিয়েছি। কিছুতেই নাম মনে করতে পারছি না। ছোটবেলায় আমার ছোট ভাই এই পিঠাকে নৌকা পিঠা বলতো। দেখতে অনেকটা নৌকা শেপের মতো জন্যই ও এই নাম দিয়েছিলো। যাই হোক পিঠার নাম না জানলে কি হবে রেসিপিটি আপনাদের কাছে ঠিকই ভালো লাগবে। এই পিঠাটির নাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন।
দুধ
চিনি
এলাচ
ময়দা
কালিজিরা
তেল
লবন
নারকেলগুলো ব্লেন্ডারে দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি।
এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে ব্লেন্ড করা নারকেলগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি।
এলাচ দিয়ে অনবরত নেড়ে নিয়েছি। অনবরত নাড়তে হবে তা না হলে পুড়ে যেতে পারে। যখন আঠালো ভাব হয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।
কিছুটা ঠান্ডা হলে হাতের সাহায্যে লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি।
এখন একটি বাটিতে ময়দা নিয়ে তার মধ্যে কালিজিরা এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর ময়দাগুলো দিয়ে একটি খামিরের মত তৈরি করেছি।
এখন ময়দা বেলে পাতলা রুটি তৈরি করে নিয়েছি। তারপর এক সাইডে নারকেলের নাড়ু রেখে মুড়িয়ে চাকু দিয়ে কেটে নিয়েছে নিচের ছবির মত করে। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি।
এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর পিঠাগুলো দিয়ে ভালোমতো লাল করে ভেঁজে নিয়েছি।
এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আশা করি আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আমাদের বাড়িতে পুজোর সময় সাধারণত নারকেল এবং ময়দা দিয়ে এই পিঠাগুলো বানানো হয়ে থাকে। তবে আমি কখনো কালোজিরা দিতে দেখিনি এটাই প্রথমবার দেখলাম। তবে এই পিঠা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমার তো খুবই পছন্দের। আপনার উপস্থাপনা এবং ডেকোরেশন অনেক সুন্দর ছিল আপু।
কালোজিরা দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। একবার দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।
নামে কি আসে যায় আপু কামে ঠিকঠাক থাকলেই হলো।😁নারকেল পিঠা আগে কখনো খেয়েছি বলে মনে পড়ছে না।আন্টির হাতে বানানো পিঠা খেতে অবশ্যই অনেক মজা হবে,তার কারন হলো মায়েদের হাতে আলাদা রকমের একটা যাদু থাকে তাই প্রতিটা খাবারের স্বাদ অসাধারণ হয়।পৃথিবীর সকল মা ভালো থাকুক এবং তাদের সন্তানদের মজার মজার খাবার তৈরি করে খাওয়াক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।🙏বাসায় অবশ্যই একদিন ট্রাই করবো।পুরো রেসিপি টি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।মজার পিঠা রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু,সেই সাথে আন্টিকেও।🙏
ঠিক বলেছেন আপু নামে কি হবে খেতে মজা হলেই হল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
মজার বিষয় পিঠার নাম ভুলে গিয়েছেন হা হা হা। যাইহোক তেলেভাজা নারিকেলের পিঠা রেসিপিটা অনেক লোভনীয় লাগছে। তেলে ভাজা যে কোন রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়। তাছাড়া পিঠা রেসিপি নাম শুনলেই তো খেতে ইচ্ছে করে। অনেক লোভনীয় ছিল আপু।
ঠিকই বলেছেন ভাইয়া তেলে ভাঁজা যে কোন পিঠা খেতেই ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার পিঠাগুলো দেখে লোভ লেগে গেল। তবে এই পিঠা গুলোর নাম হলো পাকন পিঠা।যাইহোক পিঠাগুলো খেতে অনেক মজার হয়ে থাকে।আর আম্মার হাতের পিঠার তো তুলনা হয় না।ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমিও পাকন পিঠাই আন্দাজ করছিলাম। পরে ইউটিউবে সার্চ দিয়ে অন্যরকম দেখলাম সেজন্য সন্দেহ হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বাঙ্গালির খুবই জনপ্রিয় একটি খাবার এই নারিকেল পিঠা তেলে ভেজে বানানো এই পিঠা যেমন স্বাদ তেমনি শ্রম টাও ব্যায় করতে হয় এর পেছনে অনেক সুন্দর একটা রেসিপি আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে শুভ কামনা রইলো।
আসলে ভাইয়া এই পিঠা বানাতে অনেক পরিশ্রম হয়। এজন্যই তো আমি খুব একটা বানানোর চেষ্টা করি না। ধন্যবাদ আপনাকে।
তাও ভালো আন্টি আসাতে চমৎকার একটা রেসিপি পেলাম আমরা।
আর নামের কথা যদি বলতে হয় তাহলে বলি আমি তো নিজের নাম মাঝে মাঝেই ভুলে যাই 😂 আর পিঠার নাম তো মনে থাকার কথাই না।
যাই হোক রেসিপি কিন্তু দারুন ছিল 👌
বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন আপু।
আপনারা দেখি আমার মত অবস্থা। মাঝেমধ্যেই অনেক কিছু ভুলে যাই। বয়সের জন্য এমন হচ্ছে নাকি কে জানে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু এত সুন্দর করে রেসিপি করে চোখের সামনে ঝুলিয়ে দিলে তো চোখ শুধু এদিকে পড়ে থাকবে। তাও নাকি আবার নারকেলের পিঠা। অনেক সুন্দর করে অনেকগুলো উপকরণ দিয়ে ধাপে ধাপে রেসিপিটি যে তৈরি করলেন দেখেই তো মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। আর কালার টা তো সেরকম ইয়ামি হয়েছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার কথা কি আর বলব পোস্ট করার সময়। আমার নিজেরই খেতে মন চাইছিলো। অনেকদিন আগে খেয়েছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু এই পিঠাটার নাম আমি নারিকেল পিঠা বলেই চিনি। তবে এই পিঠার নাম যেটাই হোক না কেন, আপনার আম্মুর হাতের পিঠা নিশ্চয়ই অনেক বেশি মজাদার হয়েছিল। আমার তো দেখে ইচ্ছে করছে কয়েকটা পিঠা উঠিয়ে নিয়ে খেয়ে ফেলি। পিঠার নাম শুনলে ইচ্ছে করে খেয়ে ফেলতে। মুচমুচে করে ভাজা করেছিলেন দেখছি, নিশ্চয়ই খেতে খুব ভালো লেগেছিল। আমি এই পিঠা অবশ্যই তৈরি করার চেষ্টা করব, কারণ আমার খুবই খেতে ইচ্ছে করছে।
আমার নিজেরও পোস্ট করার সময় তাই মনে হচ্ছিল নিয়ে এক পিস খাওয়া শুরু করে দিই। অনেকদিন আগে খেয়েছিলাম তো এজন্য আবারও খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সুস্বাদু নারিকেল পিঠা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এই রেসিপির পরিবেশন অসাধারণ হয়েছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।