রঙিন ম্যান্ডালার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্ট বিভিন্ন ধরনের হয়। সব ধরনের ম্যান্ডেলার আর্ট দেখতে চমৎকার লাগে। এই আর্টগুলো অনেক বেশি সময় এবং ধৈর্য লাগে আঁকতে। কারণ ভিতরে ডিজাইনগুলো যত বেশি নিখুঁতভাবে আঁকা যায় ম্যান্ডেলার আর্টটি দেখতে তত বেশি সুন্দর লাগে। কিছু কিছু ম্যান্ডেলার আর্ট রঙিন কলম দিয়ে করা হয়। আবার কিছু কিছু ম্যান্ডেলার আর্ট রং করে কালো কলম দিয়ে ডিজাইনগুলো আঁকা হয়। সব ধরনের ম্যান্ডেলার আর্ট আঁকতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। আজকের ম্যান্ডেলার আর্টটি রং করে তারপরে এঁকেছি। রং করে আঁকার পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20241128183527.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
  • কলম
    • সাইন পেন


প্রথমে পেন্সিল দিয়ে ছোট বড় বেশ কতগুলো পাতার মতো এঁকেছি। তারপর কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20241128181724.jpgIMG20241128181949.jpg

একদম নিচে প্রথমে হলুদ কালার করেছি। তারপর ভেতরে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি।


IMG20241128182314.jpgIMG20241128182536.jpg

তার উপরের পাতাটি কালো ডিজাইন করে কমলা কালারের রং করেছি।


IMG20241128182722.jpgIMG20241128182756.jpg

তার উপরের পাতাটিতে গোলাপি কালারের রং করে ভেতরে ডিজাইন করেছি। তার উপরে পাতাটির ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি।


IMG20241128182957.jpgIMG20241128183150.jpg

এই পাতাটির ভিতরে বিভিন্ন ডিজাইন করেছি। এভাবে সবগুলো পাতার ভিতর বিভিন্ন ধরনের ডিজাইন করে সাইন পেন দিয়ে রং করেছি। সব শেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241128183221.jpgIMG20241128183320.jpg
IMG20241128183332.jpgIMG20241128183425.jpg


IMG20241128183441.jpgIMG20241128183453.jpg


IMG20241128183523.jpg


এভাবে আমার ম্যান্ডেলার আর্টটি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন বিশেষ করে রঙিনভাবে ফুটিয়ে তোলায় দেখতে বেশি সুন্দর লাগছে। কিভাবে এই রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে একটু রঙিনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

IMG_3172.png

IMG_3173.png

IMG_3174.png

IMG_3175.png

 2 years ago 

আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে অনেক সুন্দর একটি রঙিন ম্যান্ডালার আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার মেন্ডেলা আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। কারন আপনি নিখুঁতভাবে মেন্ডেলা আর্টগুলো করে থাকেন। তাছাড়া আপনার মেন্ডেলা আর্টের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন ম্যান্ডালার আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডাল আর্ট দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে কালারিং পেন ইউজ করে ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার তৈরি ম্যান্ডেলার আর্ট আপনার কাছে দেখতে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটু ভিন্ন ধরনের আর্ট করছেন আপনি। আপনার আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ চমৎকার ভাবে পর্যায়ক্রমে আর্ট এর কাজ ফিনিশিং করেছেন। আপনার আর্টের ভিন্নতা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি মাঝেমধ্যে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একে বলে চড় জলদি ম্যান্ডেলা আর্ট৷ খুব ছোট্টর উপরে পাতা ডিজাইন করে আপনি ম্যান্ডেলা ডিজাইন বানিয়েছেন। একই পরিবারের কয়েকটি রং ব্যবহার করার ফলে আপনার অংকনটি দেখতে ভালই লাগছে।

 2 years ago 

খুব একটা জলদিও হয়নি আপু। বেশ সময় লেগেছিল আর্ট করতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ ভিন্ন রকমের একটি আর্ট দেখে বেশ ভালো লাগলো আপু। খুব সুন্দর রঙ এর কম্বিনেশন করেছেন আপনি। একেকটা পাতার ভেতর একেক রং, একেক ডিজাইন করায় সুন্দর ফুটেছে। তবে উপকরণ এর ছবি যুক্ত করলে ভালো হতো আপু।

 2 years ago 

কালার কম্বিনেশনের জন্য আমার কাছেও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। আর যদি রঙিন ম্যান্ডেলা হয় তাহলে আরো বেশি সুন্দর লাগে। ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময় ও ধৈর্য লাগে। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলার আর্ট গুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট দেখতে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রঙিন ম্যান্ডালার আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো। আপনি প্রতিটি ধাপ খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর্ট টি অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

আসলেই ভাইয়া ম্যান্ডেলার আর্ট গুলো দেখতে একটু অন্যরকম লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38