আজকে আবার হাজির হয়ে গেলাম রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে একটি লেডিবাগ তৈরি করেছি । এটি তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগছে । বিশেষ করে কালো এবং লাল কালারের কাগজ হওয়ার কারণে লেডিবাগটি আরো বেশি আকর্ষণীয় লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে বেশ ভালই লাগে। যদি সময় নিয়ে বসা যায় তাহলে অনেক নিখুঁতভাবে বানানো সম্ভব। কারণ এগুলো বানানো খুব একটা কঠিন কাজ না। একটু ধৈর্য সহকারে বানালেই যে কোন জিনিসই সুন্দর হয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের লেডিবাগ তৈরি। এই লেডিবাগটি আমি কিভাবে তৈরি করেছি তা শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কম্পাস
কাঁচি
আঠা
কলম
প্রথমে কম্পাস দিয়ে একটি ছোট এবং একটি বড় বৃত্ত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে বৃত্ত দুটি কেটে নিয়েছি।
এখন বৃত্ত দুটিকে একটি উপরে আরেকটি ছবির মত করে লাগিয়ে দিয়েছি।
এখন কম্পাস দিয়ে আরেকটি বৃত্ত এঁকে নিয়েছি এবং এই একই মাপের দুটি বৃত্ত কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে বৃত্ত দুটি ভাঁজ করেছি।
আগের বৃত্ত দুটির উপরে লাল বৃত্ত দুটি এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন পেন্সিল দিয়ে ছোট দুটি বৃত্ত এঁকে নিয়েছি এবং একই মাপের বেশ কয়েকটি বৃত্ত কেটে নিয়েছি।
ছোট ছোট বৃত্তগুলো লেডিবাগের উপরে আঠা দিয়ে ছবির মত লাগিয়ে দিয়েছি।
এখন সাদা দুটি কাগজ গোল করে কেটে নিয়েছি এবং ভিতরে কলম দিয়ে কালো রং করেছি।
লম্বা দুটি কালো কাগজ কেটে নিয়েছি তারপর এক সাইডে পেন্সিল দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি।
এখন চোখ দুটি এবং লম্বা কাগজ দুটি লেডিবাগের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের লেডিবাগটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আপনার আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
বাহ্ বাহ্ কাগজের লেডিবাগ 👌👌। লাল আর কালো তে চমৎকার ফুটে উঠেছে। এই একটা কাজ দেখে মনে হলো যে মোটামুটি সহজ আছে 😊। আমার কাছে চোখটা দারুন লাগছে। গোল গোল করে কেমন করে তাকিয়ে আছে 😳😀।
আপু আমিও একবার এই লেডিবাগ বানিয়ে ছিলাম।কিন্তু লাল কালোর পরিবর্তে নীল কালো দিয়েছিলাম।আমার এটা থেকে আপনার এটা অনেক সুন্দর হয়েছে। লালের সাথে কালো একদম ফুটে উঠেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
খুব সুন্দর ভাবে গুছিয়ে লেডি ব্যাগ তৈরি করার প্রক্রিয়া টা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। ইচ্ছে করলে যে কোন আপু এমন একটি সুন্দর লেডি ব্যাগ তৈরী করে নিতে পারবেন। আপনার এমন সব সৃষ্টিশীল কর্ম সম্পাদন অব্যহত থাকবে বলে আশা রাখি। ধন্যবাদ আপু আপনাকে।
একটু ধৈর্য সহকারে বানালেই যে কোন জিনিসই সুন্দর হয়
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু একটু ধৈর্য সহকারে যেকোনো জিনিস তৈরি করলেই সেটা দেখতে অনেক সুন্দর হয়।
আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে লেডি বাগ পোকা এর অরিগমি তৈরি করার একটা পদ্ধতি শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা লেডি বাগ পোকাটি দেখে যেন মনে হচ্ছে এটি সত্যিকারের একটি পোকা।
রঙিন কাগজ দিয়ে লেডিবাগ তৈরি টা চমৎকার হয়েছে আপু। ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করা ভালো লাগে যদি সময় নিয়ে করা যায় তাহলে অনেক সুন্দর হয়। আপনার লেডিবাগ লাল রঙের হওয়াতে ফুটিয়ে উঠেছে দারুন ভাবে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে লেডিবাগ তৈরি করেছেন। দেখতে সত্যি কারের মনে হচ্ছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
আমার রঙিন কাগজের তৈরি লেডিবাগটি আপনার সত্যিকারের মনে হয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাহ্ বাহ্ কাগজের লেডিবাগ 👌👌। লাল আর কালো তে চমৎকার ফুটে উঠেছে। এই একটা কাজ দেখে মনে হলো যে মোটামুটি সহজ আছে 😊। আমার কাছে চোখটা দারুন লাগছে। গোল গোল করে কেমন করে তাকিয়ে আছে 😳😀।
আপনিও এটি বানানোর চেষ্টা করতে পারেন। এভাবেই সহজ সহজ জিনিস বানাতে বানাতে আরো কঠিন জিনিস বানাতে পারবেন। ধন্যবাদ আপনাকে।
আপু আমিও একবার এই লেডিবাগ বানিয়ে ছিলাম।কিন্তু লাল কালোর পরিবর্তে নীল কালো দিয়েছিলাম।আমার এটা থেকে আপনার এটা অনেক সুন্দর হয়েছে। লালের সাথে কালো একদম ফুটে উঠেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
আপনিও এরকম লেডিবাগ বানিয়েছিলেন জেনে খুশি হলাম । ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দর ভাবে গুছিয়ে লেডি ব্যাগ তৈরি করার প্রক্রিয়া টা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। ইচ্ছে করলে যে কোন আপু এমন একটি সুন্দর লেডি ব্যাগ তৈরী করে নিতে পারবেন। আপনার এমন সব সৃষ্টিশীল কর্ম সম্পাদন অব্যহত থাকবে বলে আশা রাখি। ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় নিয়ে আমার লেডিবাগের পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও! মনে হচ্ছে এটা একদম আসল লেডিবাগ। আপনার রঙিন কাগজের কাজগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লাগে। চালিয়ে যান আপু। সামনে আরো আরো প্রজেক্ট দেখতে চাই।
আমার রঙিন কাগজের কাজগুলো আপনি সবসময় দেখেন জেনে ভালো লাগলো এভাবে পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু একটু ধৈর্য সহকারে যেকোনো জিনিস তৈরি করলেই সেটা দেখতে অনেক সুন্দর হয়।
আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে লেডি বাগ পোকা এর অরিগমি তৈরি করার একটা পদ্ধতি শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা লেডি বাগ পোকাটি দেখে যেন মনে হচ্ছে এটি সত্যিকারের একটি পোকা।
কাগজের তৈরি এই জিনিসগুলো বানাতে আসলেই অনেক ধৈর্যের প্রয়োজন হয়। যার ফলে তৈরি জিনিসটা অনেক সুন্দর হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে লেডিবাগ তৈরি টা চমৎকার হয়েছে আপু। ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করা ভালো লাগে যদি সময় নিয়ে করা যায় তাহলে অনেক সুন্দর হয়। আপনার লেডিবাগ লাল রঙের হওয়াতে ফুটিয়ে উঠেছে দারুন ভাবে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও তাই মনে হয়েছে যে লাল এবং কালো কালো হওয়ার কারণে লেডিবাগটি আরও বেশি ফুটে উঠেছে । ধন্যবাদ ভাইয়া আপনাকে।
রঙিন কাগজ দিয়ে লেডিবাগ তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো।সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাইয়া আমার লেডিবাগের পোস্টটি দেখার জন্য এবং মন্তব্য করে পাশে থাকার জন্য।
কাগজ দিয়ে তৈরি লেডিবাগ দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি রংয়ের কম্বিনেশন টাও খুব সুন্দর। আপনার হাতের কাজ বেশ নিখুঁত।