রঙিন কাগজের বক্স তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি বক্স তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে বেশ ভালই লাগে। তাছাড়া এই জিনিসগুলো বাচ্চারা পেলে খুব খুশি হয়। বাচ্চারা বসে থাকে কতক্ষণে আমার ছবি তোলা হবে তারপর তারা সেই জিনিসটি নিয়ে খেলবে। আজকের বক্সটি তৈরি করে আমার বড় ছেলেকে দিয়েছি। সে তার খেলনা এর মধ্যে রেখে দিয়েছে। এরকম বক্স তৈরি করে ভিতরে চকলেট রেখে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুবই খুশি হবে। আজকের বক্সটি তৈরি করতে অনেক সময় লেগেছে। কিন্তু বানানোর পর দেখতে খুবই সুন্দর লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।



IMG20230131112122.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
স্কেল
পেন্সিল
রাবার
কাঁচি
আঠা



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি ৭/৭ সেন্টিমিটার মাপে নয়টি ঘর কেটেছি।


IMG20230130201630.jpgIMG20230130201852.jpg

এখন ঘরের সাইড দিয়ে কাঁচি দিয়ে কেটে কিছু কিছু অংশে আঠা লাগিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230130201950.jpgIMG20230130202207.jpg

আঠা গুলো চারপাশে লাগিয়ে দিয়ে বক্সের মত তৈরি করে নিয়েছি।


IMG20230130202219.jpgIMG20230130202238.jpg

IMG20230130202344.jpg


এখন ১১/১১ সেন্টিমিটার মাপে একটি কাগজ নিয়েছি। তারপর সাইড দিয়ে দুই সেন্টিমিটার মাপে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং সাইডের কিছু অংশ কাঁচি দিয়ে কেটেছি।


IMG20230130202816.jpgIMG20230130202926.jpg

কোনাগুলোতে আঠা লাগিয়ে ভাঁজ করে লাগিয়ে আরেকটি বক্সের মত তৈরি করেছি।


IMG20230130202957.jpgIMG20230130203101.jpg

এখন চিকন লম্বা দুটি কাগজ কেটে নিয়ে বক্সের উপরে কোনাকুনি করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20230130203803.jpgIMG20230130204020.jpg

আরো তিনটি কাগজ কেটে নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে আঠা লাগিয়ে নিয়েছি।


IMG20230130204305.jpgIMG20230130204528.jpg

ছোট কাগজগুলো একটির উপরে আর একটি লাগিয়ে নিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230130204609.jpgIMG20230130204636.jpg

সবুজ একটি কাগজ গোল করে কেটে ফুলটির উপরে বসিয়ে দিয়েছি।


IMG20230130204835.jpgIMG20230130204916.jpg

IMG20230131112107.jpg


এভাবে আমার রঙিন কাগজের বক্সটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

এই ধরনের বক্স পেলে যে কেউ খুশি হবে। আর বাচ্চারা রঙিন কাগজের যে কোন জিনিস পেলেই তারা অনেক খুশি হয়। বাচ্চারা অপেক্ষা করতে থাকে কখন আপনার ছবি তোলা শেষ হবে এবং তারা এই জিনিসগুলা নিয়ে খেলতে পারবে। বক্সের কালার কম্বিনেশনটা দারুন লাগছে দেখতে। খুবই সুন্দর একটা বক্স আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজের জিনিস বানাতে বসলে বাচ্চারা বারবার এসে চেক করে যে আমার বানানো হয়েছে কিনা। কারণ ওগুলো দিয়ে ওরা খেলতে পারে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের বক্স তৈরি খুবি সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার রঙিন কাগজের বক্স তৈরি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগে কাজ করে আর এই ভালোলাগা থেকেই আপনি রঙিন কাগজের একটি বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের কোন জিনিস তৈরি করতে নিজের কাছেই ভালো লাগে। বেশ ভালো সময় কাটে বানানোর সময়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজের গিফট বক্স তৈরি করেছেন অসাধারন লাগতেছে। পুরো কাজটি নিখুঁত হয়েছে ‌‌ উপরে ফুল দেওয়াতে আরো বেশি সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে আপু।।

 3 years ago 

উপরের ফুলটি দেয়ার কারণে আমার কাছেও খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা গিফট বক্স তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি বক্স দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আসলে এরকম জিনিসগুলো বাচ্চারা ফেলে অনেক বেশি খুশি হয়। আপনি এই বক্সটি তৈরি করে আপনার বড় ছেলেকে দিয়েছিলেন এবং সে তার খেলনা গুলো এর ভিতরে রেখেছিল। নিশ্চয়ই সে অনেক খুশি হয়েছিল এটি পেয়ে। আপনি কিন্তু এটা একটু বড় করে তৈরি করেছেন। এরকম কাজ গুলো দেখলে খুব ভালো লাগে।

 3 years ago 

জ্বি আপু সে এটি পেয়ে আসলেই খুব খুশি হয়েছিল। ধন্যবাদ আমার পোস্টটি সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তৈরি রঙিন কাগজের বাক্সটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ আপনি খুবই সুন্দরভাবে ভাজ করার মধ্য দিয়ে চমৎকার একটি বাক্স তৈরি করেছেন। দারুণ একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজ করে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে বেশ ভালই লাগে। এজন্যই সময় পেলে বানাতে বসে যাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি বাক্স তৈরি করেছেন আপনি। এই উপহারের বাক্স দিয়ে কাউকে উপহার দিলে অনেক বেশি খুশি হবে। আপনার উপহারের বাক্সটি তৈরি করার পদ্ধতি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে যে কেউ সহজেই এই উপহারের বাক্সটি তৈরি করতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য ।

 3 years ago 

বিশেষ করে বাচ্চাদেরকে এরকম গিফট বক্সের ভিতরে কিছু চকলেট দিলে তারা খুবই খুশি হবে ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এসব জিনিস বানালে বাচ্চারা বসে থাকে অপেক্ষা করে কখন ছবি তোলা শেষ হবে কখন ওরা নিতে পারবে। আপনি বানিয়ে আপনার বড় ছেলেকে দিয়েছেন ভালই হয়েছে ও কিছু জিনিস রাখতে পারবে। আপনার কাগজ দিয়ে বানানো বক্সটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু । বিশেষ করে কালারটা দেখতে ভালো লাগছে।

 3 years ago 

অনেক অপেক্ষা করার পর এগুলো নিয়ে গিয়েও খুব বেশি সময় টিকিয়ে রাখতে পারে না। ছিড়ে ফেলে দেয়। যাই হোক তারপরও বানাতে ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজের বক্স তৈরি করেছেন আপু দেখে অনেক ভালো লাগলো। প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদেরকে দেখিয়েছেন। পুরো কাজটি আপনি নিখুঁত ভাবে করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজের বক্স তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39