একটি থ্রিডি ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি ইলিউশন আর্ট শেয়ার করবো। আমার কাছে ইলিউশন আর্ট করতে খুব ভালো লাগে। প্রথম প্রথম যখন ইলিউশন আর্টগুলো করতাম তখন খুব বেশি ভুল হতো। এখন করতে করতে অনেকটা শিখে ফেলেছি। এখন খুব একটা ভুল হয় না। তাছাড়া এই আর্টগুলো কলম দিয়ে করা হয় জন্য একবার ভুল হলে ঠিক করার উপায় থাকে না। একই ধরনের ইলিউশন আর্ট করতে ভালো লাগেনা। এ জন্য আর্টের ভিন্নতা আনার জন্য থ্রিডি ইলিউশন আর্ট করেছি। থ্রিডি আর্ট গুলো সব সময় আমার করতে ভালো লাগে। থ্রিডি আর্টগুলো আঁকার থেকে ছবি তোলা বেশ কষ্টকর। ঠিক এঙ্গেল থেকে ছবি না তুললে থ্রিডি বোঝা যায় না। ইলিউশন থ্রিডি আর্ট এর ছবি তোলা ততটা কঠিন না। কিন্তু থ্রিডি ইলিউশন আর্ট আরো বেশি সুন্দর লাগে দেখতে। আশা করি আজকের থ্রিডি আর্টটি আপনাদের ভালো লাগবে।


IMG20221024101903.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কলম



প্রথমে পেন্সিল দিয়ে নিচের ছবির মত এঁকে নিয়েছি। তারপর ভিতরে স্কেল দিয়ে লম্বা দাগ দিয়েছি।


IMG20221024095001.jpgIMG20221024095119.jpg

আর্টটির বাইরে দিয়ে কলম দিয়ে চারকোনা ঘর এঁকেছি এবং সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20221024095445.jpgIMG20221024095712.jpg

এক ঘর এর তিনকোনা থেকে ঘুরিয়ে ইলিউশন আর্ট করেছি। এভাবে সবগুলো ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে ইলিউশন আর্ট করেছি।


IMG20221024095827.jpgIMG20221024095943.jpg

IMG20221024100246.jpgIMG20221024100602.jpg

সব ঘরে ইলিউশন আর্ট করা হয়ে গেলে মাঝের অংশে গোল করে ঘুরিয়ে নিচের ছবির মত আর্ট করেছি।


IMG20221024100950.jpgIMG20221024101148.jpg

সম্পূর্ণ আর্ট হয়ে গেলে মাঝের অংশে পেন্সিলের কিছু কাজ করেছি। তারপর আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20221024101300.jpgIMG20221024101704.jpg

IMG20221024101722.jpg


IMG20221024102309.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আর্ট আমার অনেক পছন্দের৷ প্রতিনিয়ত চেষ্টা করি কিছু আর্ট আমাদের এই কমিউনিটিতে শেয়ার করার জন্য৷ তবে আজকে আপনার এই খুব সুন্দর আর্টটি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি থ্রিডি ইলিউশান আর্টটি এখানে ফুটিয়ে তুলেছেন, এর সৌন্দর্যের কথা আর কি বলবো৷ এর দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ থ্রিডি আর্ট গুলো এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে এবং এর মধ্যে আপনি ইলিউশান দিয়ে এর সৌন্দর্যকে আরো অনেকটাই বৃদ্ধি করে দিয়েছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

আপনিও প্রতিনিয়ত আর্ট শেয়ার করেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি থ্রিডি ইলিউশন আর্ট তৈরি। আপনার তৈরি থ্রিডি আর দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে আপনাদের চিন্তা ভাবনা দেখলে সত্যি আমি মাঝে মাঝে একটু অবাক হয়ে যাই, এত সুন্দর আইডিয়া আপনাদের মাথায় কিভাবে আসে আমি বুঝে পাইনা। ধন্যবাদ আপু এত সুন্দর দারুন একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাঝেমধ্যে সুন্দর সুন্দর আইডিয়া বের না করলে হয় নাকি ভাইয়া। এরকম আর্টগুলো করা যায় তখন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

থ্রিডি ইলিউশন আর্ট বাহ্ দারুন। আপু আপনার মাধ্যমে বিভিন্ন ধরণের আর্ট দেখতে পেয়েছি। নতুন কিছু দেখতে আমার কাছে সব সময়ই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার মাধ্যমে বিভিন্ন ধরনের আর্ট দেখতে পেয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও থ্রিডি ইলিউশন আর্টটি চমৎকার হয়েছে। আমার কাছে আর্ট খুব ভালো লাগে।আর তার মধ্যে যদি হয় ব্যতিক্রম ধরনের কোন আর্ট। তাহলেতো আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি। আজ যেমন আপনার এত সুন্দর থ্রিডি ইলিউশন আর্টটি আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম। ভীষণ ভালো হয়েছে আপু। আপনার আজকের এই থ্রিডি ইলিউশন আর্ট।ধন্যবাদ আপ আপনাকে। এত সুন্দর করে একটি থ্রিডি ইলিউশন আর্ট আমাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু মাঝেমধ্যে ব্যতিক্রম হলে দেখতেও ভালো লাগে। এক ধরনের আর্ট করতে করতে একঘেয়েমি চলে আসে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক সুন্দর একটা থ্রিডি ইলিউশন আর্ট অঙ্কন করেছেন। ইলিউশন আর্ট গুলো অনেক বেশি সাবধানতা অবলম্বন করে আঁকা লাগে। বিশেষ করে যদি কলম দিয়ে পুরোটা এঁকে নেওয়া হয় তাহলে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে পুরোটা অংকন করেছেন। আপনার আজকের আর্ট দেখেই তো চোখটা জুড়িয়ে গেলো। কারণ একেবারে চোখ ধাঁধানো একটা আর্ট করেছেন আপনি। ঠিক অ্যাঙ্গেল থেকে যদি এগুলোর ফটোগ্রাফি করা হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই আর্টগুলো কলম দিয়ে আঁকতে হয় জন্য খুব সাবধানে আঁকতে হয়। তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আমি মাঝে মধ্যে এসব আর্ট দেখলে ঘাবরে যাই ৷যে কিভাবে এগুলো আর্ট করেন ৷ এগুলো আর্ট করতে যে সময় ধৈর্য সেই সাথে মনমানসিকতা ৷
তবে আপনি অনেক সুন্দর করে থ্রিডি ইলিউশন আর্ট করেছেন ৷ যদি আবার রঙিন কলমে হতো৷
তবুও দারুন লেগেছে আমার কাছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

একবার চেষ্টা করে দেখেন ভাইয়া তখন আর ঘাবড়ে যাবেন না। তখন আপনার কাছেও করতে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

থ্রিডি ইলিউশন আর্ট অসাধারণ হয়েছে, খুবই দক্ষতার সাথে এই চিত্র অংকন করেছেন।আসলে আপনার চিত্র অংকন দক্ষতা দেখে আমার খুবই ভালো লাগে। এই চিত্রটি খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই আর্টগুলো একবার শিখে গেলে দক্ষতা চলে আসে। তখন খুব সহজেই করা যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি খুব সুন্দর করে থ্রিডি ইলিউশন আর্ট করেছেন। থ্রিডি ইলিউশন আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও এই আর্ট গুলো করা খুব কষ্টকর। তবে আপনি প্রায় সময় এই থ্রিডি আর্টগুলো করে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে থ্রিডি ইলিউশন আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব একটা কষ্ট না আপু। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। খুব সহজে আঁকতে পারবেন আশা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ইলিউশন আর্টগুলো দেখতে বেশ কঠিন মনে হলেও যখন শিখা হয়ে যায় তখন তত কঠিন মনে হয় না। আপনার আজকের থ্রিডি ইলিউশন আর্টটি বেশ সুন্দর হয়েছে। যদিও এ ধরনের আর্ট করতে সময় লাগে, তবে আর্টটি শেষ হওয়ার পর বেশ ভালো লাগে।আর্টটি অংকনের ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই আপু এই আর্ট গুলোর শুরুতে যতটা কঠিন লেগেছিল এখন ততটাই সহজ লাগে। করতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36