শিং মাছের চচ্চড়ি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হলাম একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো শিং মাছের চচ্চড়ি। শিং মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শরীরে রক্ত কমে গেলে ডাক্তাররা শিং মাছ বেশি করে খেতে বলে। কারণ শিং মাছ খেলে রক্তের পরিমাণ বাড়ে। তাছাড়া শিং মাছ খেতে তো অনেক সুস্বাদু। আমার কাছেতো খুবই ভালো লাগে শিং মাছ। বড় শিং মাছ হলে সাধারণত আলু দিয়ে ভুনা করে খাওয়া হয়। আমার আজকের শিং মাছ গুলো একটু ছোট ছোট ছিল। সেজন্য আমি চচ্চড়ি করেছি। আলু বেগুন দিয়ে যেকোনো মাছের চচ্চড়ি করলে খেতে খুবই মজাদার হয়। তাহলে কথা না বাড়িয়ে আজকের রান্নায় চলে যাই।
প্রয়োজনীয় উপকরণ:
মাছ- ৫টি
বেগুন -২ টি
আলু -২টি
পেঁয়াজের কলি -পরিমাণমতো
টমেটো - ১টি
পেঁয়াজ-৩টি
কাঁচামরিচ-৬টি
ধনেপাতা -পরিমাণমতো
লবণ- পরিমাণমতো
তেল-পরিমাণমতো
প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পেঁয়াজ এবং মরিচ কুচি গুলো দিয়ে দিয়েছি। পিঁয়াজ মরিচ কুচি গুলো একটু ভেঁজে নিয়ে তার মধ্যে সবজি গুলো দিয়ে দিয়েছি।
সবজিগুলো দেয়ার পর প্রথমে টমেটোকুচি দিয়েছি। তারপর গুঁড়ামসলা গুলো সব দিয়ে দিয়েছি।
সব মশলা গুলো সবজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপরও মাছ গুলো দিয়ে দিয়েছি।
মাছ গুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। তারপর পানি শুকিয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি।
এখন পুরোপুরি পানি শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা করে চুলা বন্ধ করে নিয়েছি।
সবশেষে একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে রান্না হয়ে গেল আমার আজকের শিং মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের সকলের আজকের রেসিপিটি ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
খুবই চমৎকার ভাবে শিং মাছ চচ্চড়ি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শিং মাছের যেকোনো রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে। আপনিও আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে শেয়ার করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। শুভকামনা রইল আপনার জন্য।
খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর রেসিপি দেখে। শিং মাছ আমার প্রিয় মাছ। আমিও চাই এমন সুন্দর করে রেসিপি তৈরি করে আমার বাংলা ব্লগার বন্ধুদের মাঝে শেয়ার করতে। কোন একদিন সময় সাপেক্ষে তা করে দেখাবো।
অবশ্যই ভাইয়া চেষ্টা করলে আপনিও পারবেন। খুব একটা কঠিন কাজ না। আপনার সেই দিনের অপেক্ষায় রইলাম । শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনি একদম ঠিক বলেছেন শিং মাছ আমাদের জন্য খুবই উপকারী। শরীরে রক্ত কমে গেলে শিং মাছ খেলে শরীরের রক্ত বাড়ে। আপনি অনেক সুন্দর ভাবে এই শিং মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।
আমার তৈরি রেসিপি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
শিং মাছের চচ্চড়ি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আসলে শিং মাছের চচ্চড়ি রেসিপি খুবই মজাদার হয়। আপনার রেসিপি উপস্থাপন এবং পরিবেশন আমার ভালো লেগেছে। শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া শিং মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে খুবই মজাদার হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
শিং মাছের চচ্চড়ি টা আমার কাছে অনেক ভালো লেগেছে ।দেখে মনে হচ্ছে যে অনেক সুস্বাদু হবে ।শিং মাছের চচ্চড়ি আমি আগে কখনো খাইনি ।আপনার রেসিপি টা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আপনি রেসিপি টা অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু এভাবে শিং মাছের চচ্চড়ি খেয়ে দেখবেন। ভালো লাগবে আশা করি । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
মূলত আমি শিং মাছ খাই না। তাই জানিও না শিং মাছ খেতে কেমন লাগে। তবে আপনার তৈরি শিং মাছের চচ্চড়ি দেখে মনে হচ্ছে খেতে ভালই লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।
কি বলেন ভাইয়া শিং মাছ খেতে তো বেশ মজা লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপু আপনি অনেক মজাদার লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। শিং মাছের চচ্চড়ি রেসিপি দেখে অনেক ভালো লাগলো। এভাবে আলু দিয়ে শিং মাছের চচ্চড়ি রান্না করে খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শিং মাছের এত সুন্দর মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু আলু বেগুন দিয়ে শিং মাছের চচ্চড়ি খেতে খুব মজা লাগে। ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার শিং মাছের চচ্চড়ি রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি বেশ কয়েকটি সবজি ব্যবহার করাতে শিং মাছের রেসিপিটি মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আপনার রেসিপির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জি ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
খুব প্রিয় একটা মাছের রেসিপি,, তাও আবার আলুর সাথে চরচুরি।কি বলবো ভাষা নাই।👌👌👌👌👌👌👌👌👌👌👌
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।