একটি আন্ডারগ্রাউন্ড রাস্তার থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করব। অনেকদিন হলো থ্রিডি আর্ট করা হয় না।থ্রিডি আর্ট করতে অনেক বেশি সময় লাগে। বিশেষ করে এভাবে মেপে যেই থ্রিডি আর্টগুলো করতে হয় এই আর্টগুলো অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে করতে হয়। তাছাড়া আর্ট করার পর ভিতরে পেন্সিল দিয়ে ছোট ছোট অনেক কাজ থাকে, যেগুলো আসলে ছবিতে বোঝানো যায় না। ছবিতে দেখলে মনে হয় যে খুব সহজে আর্টটি করা গিয়েছে। যদিও এই আর্টগুলো করতে সময় লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই আর্ট গুলো করতে। বিশেষ করে আর্টগুলো করার পর ছবি তোলার পর দেখতে খুব চমৎকার লাগে। আজকে আমি আন্ডারগ্রাউন্ড একটি রাস্তার থ্রিডি আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে আর্টটি ভালো লাগবে।


IMG_20230603_083939.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কলম



প্রথমে একটি সাদা কাগজ নিয়ে কোনাকুনি দুটি দাগ দিয়েছি। তারপর নিচের ঘরে লম্বা লম্বা দাগ দিয়েছি ছবির মত করে।


IMG20230228203453.jpgIMG20230228203544.jpg

একই রকম ভাবে লম্বা লম্বা দাগ দিয়েছি চারটি ঘরের ভিতরেই।


IMG20230228203654.jpgIMG20230228203812.jpg

এখন প্রথমে নিচের ঘরে আড়াআড়ি দাগ দিয়েছি। তারপর কাগজ ঘুরিয়ে ঘুরিয়ে সব ঘরেই আড়াআড়ি করে দাগ দিয়ে নিয়েছি।


IMG20230228203934.jpgIMG20230228204011.jpg

IMG20230228204138.jpg


নিচের অংশে একটি ঘর বাদ রেখে আরেকটি ঘর কালো করে রং করেছি। এভাবে কাগজ ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশে একটি ঘর বাদ রেখে একটি ঘর রং করেছি।


IMG20230228204516.jpgIMG20230228205222.jpg
IMG20230228210010.jpgIMG20230228210924.jpg

এভাবে সব ঘর গুলো রং করা হয়ে গেলে মাঝের অংশ কালো রং করেছি।


IMG20230228211829.jpgIMG20230228211949.jpg

তারপর ভেতরের দিকে পেন্সিল দিয়ে কিছু অংশ কালার করেছি এবং হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230228212241.jpgIMG20230228212314.jpg

IMG20230228212448_BURST000_COVER.jpg


IMG20230228212704.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

একটি আন্ডারগ্রাউন্ড রাস্তার থ্রিডি আর্ট করার ক্ষেত্রে একটি ঘর বাদ দিয়ে আরেকটি ঘর কালো কালি দিয়ে ভরাট করাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একটি ঘর বাদে আরেকটি ঘর রং করাটাই খুব সাবধানে করতে হয়েছে। কারণ পরপর দুটি ঘর রং হয়ে গেলে পুরো আর্টটিই নষ্ট হয়ে যেত। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন আপু। এটা দেখে মনে হচ্ছে আসলেই কোন একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা। মনে হচ্ছে এটার ভিতরে ঢুকে যাব আমি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

চলে যান আপু। এই রাস্তার ভিতর দিয়ে ঢুকে আমার বাসায় চলে আসেন। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মাঝে মাঝে এমন এমন থ্রিডি চিত্র আপনি আমাদের মাঝে উপস্থাপন করেন যা দেখে সত্যিই চমকে ওঠি।।
আজকের চিত্রটি অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে।।
কালার কম্বিনেশনটাও দারুণভাবে ফুটেছে।।
আপনাকে একটা ট্যাগ দেওয়া উচিত সুন্দর সুন্দর থ্রিডি চিত্র বস্তুতের জন্য।।

 3 years ago 

থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে করা হয় না। কেউতো ট্যাগ দিচ্ছে না ভাইয়া আপনি না হয় ট্যাগটা দিয়ে দেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আন্ডারগ্রাউন্ড রাস্তার থ্রিডি আর্ট অসাধারণ হয়েছে। এতো সুন্দর ভাবে চিত্র অংকন করেছেন যা দেখে খুবি ভালো লেগেছে আমার।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

থ্রিডি আর্টটি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার আন্ডারগ্রাউন্ড রাস্তার থ্রিডি আর্ট টি সত্যি চমৎকার হয়েছে। আসলে এই থ্রিডি আর্ট গুলো দেখতে সহজ হলেও করতে ভীষণ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এই গরমে তো আমার এই আর্টগুলো নিয়ে বসাই হয় না। আপনি বেশ সময়, ধৈর্য নিয়ে দারুন একটি আর্ট শেয়ার করলেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই গরমে আমারও কোন কিছু নিয়ে বসা হয় না। এগুলো অনেক আগে করে রেখেছিলাম জন্যই এখন কিছুটা শান্তিতে আছি। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

একটি আন্ডার গ্রাউন্ড রাস্তার থ্রিডি আর্ট চমৎকার ছিল। প্রথমে তো আমি দেখে মনে করেছি কোন দৃশ্যের ছবি ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর হয়েছে সত্যিই ভালো লাগলো। সর্বশেষ ছবিটি যে কেউ দেখলে মনে করবে কোন দৃশ্যমান আন্ডারগ্রাউন্ড রাস্তার ফটোগ্রাফি।

 3 years ago 

আমার আন্ডার গ্রাউন্ড রাস্তার থ্রিডি আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম, আপনি হয়তো আন্ডারগ্রাউন্ড রাস্তার ফটোগ্রাফি করেছেন। যদিও এরকম রাস্তাগুলো দেখা যায় না, কিন্তু একেবারে সত্যি কারের মনে হচ্ছে দেখতে। আসলে একেবারে চোখ ধাঁধানো আর্ট ছিল এটি। আপনি অনেক সময় ব্যবহার করে এটি অংকন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সময় দিয়ে যে কোন কাজ করলে, তা শেষে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। জাস্ট অসাধারণভাবে সম্পূর্ণটা অঙ্কন করেছেন আপনি, সত্যি আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হচ্ছে।

 3 years ago 

এত সুন্দর রাস্তা কোথাও আছে নাকি ভাইয়া যে ফটোগ্রাফি করব? যাইহোক আমার থ্রিডি আর্টটি আপনার কাছে বাস্তব মনে হয়েছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও পুরোই মাথা নষ্ট করা একটা আর্ট 👌👌👌। আমি তো হা করে দেখছিলাম। মনেই হচ্ছে না হাতে আঁকা কোন ছবি এটা। দূর্দান্ত লাগছে এক কথায়। আমি তো টেবিলে বসে ছবি টা দেখতে দেখতে এমনি কলম ঘোরাচ্ছিলাম আপু। বাকি টা ইতিহাস 🤪🤪🤪। নিচে তার প্রমাণ রেখে গেলাম। আন্ডারগ্রাউন্ড আকতে গিয়ে আমি নিজেই আন্ডারগ্রাউন্ড এর ভেতরে ঢুকে গেছি 😅😅

IMG20230605193600.jpg

 3 years ago 

হা হা হা। আপনার আর্ট দেখে হাসবো না কাঁদবো তাই ভাবছিলাম। আপনি ভালো মতো আমার আর্টটি খেয়াল করলে সহজে আঁকতে পারতেন। মনোযোগ দিয়ে দেখেননি হয়তো এজন্য আপনার এমন হয়েছে। চেষ্টা করে যান একদিন সফলতা আসবেই। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার এই আন্ডারগ্রাউন্ড রাস্তাটির দিকে। সত্যি খুবই চোখ ধাঁধানো আর্ট ছিল এটি। খুব সুন্দর করে সম্পূর্ণটা অঙ্কন করেছেন এবং দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগছে এটি। এরকম আর্টগুলো করতে এমনিতেই অনেক সময় লেগে যায়। আর এই ধরনের কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সময় ব্যবহার করে এটি অংকন করেছেন। আপনার অনেক দক্ষতা রয়েছে এটা তো বলতেই হয়।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আজকে থ্রিডি আর্টটি অনেকটা ধাঁধা লাগানোর মত। একবারে তাকিয়ে থাকলে চোখে কেমন যেন ধাঁধা লেগে যায়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39