কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে ইদানিং বেশ ভালই লাগে। আগে তো কোথাও গেলে শুধু নিজের ছবি তুলতাম। আর এখন বাইরে গেলে শুধু বিভিন্ন প্রকৃতির ছবি এবং ফুলের ছবি তুলি। এরকম ছবি তোলা যে একটি নেশা তা এখন বুঝতে পারি। ভালো কিছু দেখলেই ছবি তুলতে ইচ্ছা করে। তেমন একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না, কিন্তু তারপরেও করতে ভালই লাগে। বেশ কিছুদিন আগে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন এই ফুলের ছবিগুলো তুলেছিলাম। ছবিগুলো মোবাইলে ছিল। সেদিন মোবাইল ঘাটতে ঘাটতে ছবিগুলো পেয়ে গেলাম। কিন্তু কোন জায়গায় ঘুরতে গিয়ে ছবিগুলো তুলেছিলাম সেই জায়গার নাম মনে করতে পারলাম না। তাই আর বলতে পারলাম না যে কোথায় থেকে তুলেছিলাম। তাছাড়া বেশিরভাগ ফুলেরই নাম আমি জানিনা। গুগল করে ফুলের নাম গুলো বের করেছি। সবগুলো ফুলই কিন্তু দেখতে খুব সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে।


A298794D-317A-42F1-8069-3269794A296C.jpeg


এই ফুলটি ডালিয়া ফুল। ডালিয়া ফুলের যে এত সুন্দর কালার হয় জানা ছিলো না। যেমন সুন্দর কালার তেমন সুন্দর দেখতে। খুব ভালো লেগেছে এই ফুলটি আমার কাছে।


42CB553D-2188-499A-8739-3CE8F7642402.jpeg


উপরের ফুলগুলো গাঁদা ফুল। এই ফুল তো সবাই চিনে। আমিও এই ফুলটি চিনি। শীতকাল আসলেই বিভিন্ন জায়গায় এই গাঁদা ফুল দেখা যায়। খুব ভালো লাগে এরকম গাঁদা ফুল দেখতে। আর নিচের এগুলো গোলাপ ফুল। গোলাপ ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। গোলাপ ফুলের যে কত কালার হয় তা বলে শেষ করা যাবে না। সব কালারের গোলাপ ফুলই দেখতে খুবই চমৎকার লাগে।


C62A6061-722F-4CC4-995D-537A211DCCEC.jpeg



52FA748F-52D6-49CA-AED2-EE24D7358EF5.jpeg


উপরের ফুলটির নাম লিলিয়াম কাসা ব্লাঙ্কা। গুগলে তাই দেখলাম। এর কোনো সহজ নাম কারো জানা আছে নাকি। এত কঠিন ফুলের নাম আগে কখনো দেখিনি। নিচের ফুলটিকে আমরা মোরগ ফুল হিসাবে চিনি। এই গাছগুলো বড় হলে অনেক সুন্দর ফুল ফুটে এবং দেখতেও ভালো লাগে।


1B4F7D93-55F3-4E44-AE84-C0266335BB1A.jpeg


1E6D807C-5C0D-44A7-B12F-985C5958D3E6.jpeg


এই গোলাপি এবং হলুদ ফুলের নাম জানি না। গুগলে এমন অদ্ভুত নাম দেখলাম যে বুঝতে পারছিলাম না যে এগুলো কি এই ফুলের নাম কিনা। আপনারা কেউ এই ফুলের নাম জেনে থাকলে জানাবেন অবশ্যই।


B5E4AA64-1AB4-47FB-9DA6-941F8B343A35.jpeg


D63C275B-2ABF-4CCD-B4AC-35D84D715FCD.jpeg


5D80BE3F-A934-45F3-BAF0-055B4F9E7BE3.jpeg


F857B0EC-3BDF-437A-A75B-A259AFB54749.jpeg


উপরের ফুলটি চন্দমল্লিকা। এই ফুলের বিভিন্ন কালার হয়। দেখতে খুব ভালো লাগে। আর নিচের ফুলটির নাম এখন মনে করতে পারছি না। এই ফুলগাছ অনেক বড় হয়। আগেকার দিনে দেখতাম নিচ থেকে বাসার ছাদে পর্যন্ত ছড়িয়ে যেত। খুব ভালো লাগতো দেখতে।


43C5C71A-0DB6-4CD4-88C5-87CB2961C234.jpeg


0AD88E09-0582-4490-84A0-D4B7BBD8A3B8.jpeg


এই ছিল আমার নাম জানা ও নাজানা কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

ফুল আমার খুবই ভালো লাগে আর ফুলের ফটোগ্রাফি দেখলেও যেন আমার ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আজকে আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল, এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ফুল ভাল লাগে না এমন লোক মনে হয় পাওয়া যাবে না। তাছাড়া বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফুল গুলো দেখে মনে হচ্ছে কোন নার্সারি থেকে তোলা ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফুল দেখতে খুব সুন্দর। আপনার মত আমিও কয়েকটি ফুলের নাম জানি আর বাকিগুলো নাম জানা নেই। ঠিক বলেছেন আপু বাইরে গেলে এখন শুধু ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু এই ফুলগুলো নার্সারি থেকেই তুলেছিলাম। এত ফুল একসঙ্গে নার্সারি ছাড়া আর কোথায় দেখা যাবে। যাই হোক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো। আমারও ভালো কিছু দেখলে ইচ্ছা করে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে। আপনার ছয় নাম্বার ফুলের ফটোগ্রাফিটি হচ্ছে ভৃঙ্গরাজ/ভীমরাজ ফুল। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

৬ নম্বর ফুলের নাম যে ভীমরাজ তা জানা ছিল না। ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য।

 3 years ago 

সকাল সকাল উঠে এমন সুন্দর একটি ফুলের বাগান দেখতে পাবো বুঝতে পারিনি।। বাগান বললাম এজন্যই যে প্রথম থেকে যখন আপনার ফটোগ্রাফি গুলো দেখছিলাম একে একে মনে হচ্ছিল যে আমি কোন ফুলের বাগান দিয়েই হেঁটে যাচ্ছি।।
প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত ছিল দেখে একদম সকাল সকাল মনটা জুড়িয়ে গেল।।।

 3 years ago 

ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনাকে বাগান থেকে ঘুরিয়ে আনলাম যাতে সারাদিন আপনার ভালো যায়। এজন্য তো অবশ্যই আমাকে ধন্যবাদ দেওয়া উচিত।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কিছু ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে। গেন্দা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে। এই ফুলগুলোর বাসনা কিন্তু অসম্ভব সুন্দর আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গাঁদা ফুলের ঘ্রাণ আসলেই অনেক চমৎকার লাগে। ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

লিলিয়াম কাসা ব্লাঙ্কা এই নামটা মনে রাখলেন কি করে আপু? আমার তো নাম শুনেই মাথা ঘুরছে। তবে আজকেই প্রথম দেখলাম। আর দেখতেও বেশ সুন্দর লাগলো।

 3 years ago 

মনে করে রাখার কি দরকার গুগল থেকে কপি করে আনলেই তো হয়ে যায়। আমিও এই ফুলটি প্রথম দেখেছি। অনেক ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দরভাবে প্রতিটি ফুলের ফটোগ্রাফি আপনার ফোনে ক্যামেরা বন্দী করেছেন ‌‌। আপনার মত আমারও ভালো কিছু দেখলে তার ছবি তুলতে ইচ্ছে করে আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে আপনি তুলেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনাও বেশ সুন্দর ভাবে দিয়েছেন। সাদা কালারের লিলিয়াম কাসা ব্লাঙ্কা এই ফুলটি আমি আগে কখনো দেখিনি আজই আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

লিলিয়াম কাসা ব্লাঙ্কা যদিও আমি আগে দেখেছি কিন্তু নাম জানতাম না। এজন্য গুগল করে নামটা বের করলাম। খুব সুন্দর ফুলগুলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। যেখানে লক্ষ্য করলাম বিভিন্ন প্রকার বিভিন্ন প্রজাতির ফুলের ফটোগ্রাফি রয়েছে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি সাজানো পোস্ট দেখে। যে পোস্ট এর মধ্যে ঠাঁই পেয়েছে রংবেরঙের গোলাপ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নার্সারিতে গিয়ে এই বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। দেখতেই খুব ভালো লাগছিল সবগুলো ফুল একসঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39