কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আজকের এই ফুলগুলো সিকিম দার্জিলিং এ ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে তুলেছিলাম। ওই দিকটা যেন ফুলের রাজ্য। তাছাড়া এত রংবেরঙের ফুল দেখা যায় সবগুলো ফুলের নাম মনে রাখাও মুশকিল। সব থেকে বেশি যে জিনিসটি ভালো লাগে পাহাড়ি এলাকার ফুলগুলোর কালার এত চমৎকার হয় যে চোখ ফেরানো যায় না। ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া মুশকিল। তাছাড়া নতুন নতুন ফুল দেখতে পাওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে। এই ফুলগুলো সচরাচর আমাদের এইখানে দেখা যায় না। মাঝেমধ্যে নার্সারিতে দু একটা দেখা যায় তাও ওরকম সুন্দর কালার হয় না। ওখানে বিভিন্ন নার্সারিতে এই ফুলের চারাগুলো বিক্রি করছিল। কিন্তু এর আগে এই চারাগুলো এনে দেখেছি। বাসায় এনে লাগালে আর ফুল ফুটতে চায় না। হয়তো শীত প্রধান দেশ জন্যই ওদের ওইখানে এ ফুলগুলো অনেক ভালো হয়। তাই এ ফুলের চারা এবার কেনার তেমন একটা আগ্রহ ছিল না। শুধু ফটোগ্রাফি করলাম। আশা করি আজকের এই ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।


IMG_6363.jpeg


উপরের ফুলটির নাম ডাহলিয়া পিনাটা। ডাহলিয়া পিনাটা হল ডালিয়া প্রজাতির একটি প্রজাতি। এই ফুল গুলোকে আমাদের এখানে ডালিয়া ফুল নামে ও চিনে। কিন্তু কিছুটা অন্যরকম মনে হলো এই ফুলগুলোকে। এটি আমি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ থেকে তুলেছিলাম। আর নিচের ফুলটি হল জবা ফুল। এই জবা ফুলের কালারটা একেবারেই অন্যরকম ছিল। খুব ভালো লেগেছিল আমার কাছে।


IMG_6352.jpeg


IMG_6125.jpeg


উপরের ফুলটির নাম আমার জানা ছিল না। নেটে সার্চ দেয়ার পর অ্যান্থুরিয়াম অ্যান্ড্রিয়ানাম নাম আসলো। এই ফুলের কি সহজ কোনো নাম আছে? কারো জানা থাকলে জানাবেন। নিচের ফুলটির নামও আমার আমার জানা নেই।


IMG_6124.jpeg


IMG_6103.jpeg


এগুলো কি ফুল কিনা জানিনা। কিন্তু অনেকটা ফুলের মতো দেখতে। এই ফুলগুলোর ছবি তুলেছিলাম ছাঙ্গু লেক এ গিয়ে। ক্যাবল কারে করে পাহাড়ের অনেক উপরে উঠেছিলাম। পাহাড়ের গায়ে এরকম ফুল গুলো দেখলাম। খুব ভালো লাগছিল দেখতে। আর নিচের সাদা ফুলের নামও জানা নেই। নেটে সার্চ দেয়ার পর যে নাম আসলো তা নিয়ে কিছুটা সন্দেহ ছিল। তাই আর শেয়ার করলাম না।


IMG_6106.jpeg


IMG_6073.jpeg


এই ছিল আমার নাম জানা-অজানা কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে আজকের ফটোগ্রাফি ব্লগটি সাজিয়েছেন আপু। বেশিরভাগ ফুলের ফটোগ্রাফি আজকে প্রথম বার দেখলাম। তবে সবগুলো ফটোগ্রাফি কিন্তু অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশিরভাগ ফুলই একেবারে আনকমন। আমিও প্রথম দেখেছিলাম। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি কিছু কিছু ফুল চিনলেও নাম জানা থাকে না। আপনি প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম অসংখ্য ফুল আছে যেগুলো বেশ পরিচিত কিন্তু নাম জানা থাকে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে। আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনা করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এই পোস্টের মাধ্যমে আজকে আমরা অনেকগুলো নাম না যেন ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। যদিও ফুল গুলোর নাম আমারও জানা নেই তারপরও ভুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। যদি ফুলগুলোর নাম ও জানতে পারতাম তাহলে আরো ভালো লাগতো।

 2 years ago 

আমার পোষ্টের মাধ্যমে অনেক ফুলের নাম জেনেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে অসম্ভব কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ডালিয়া পিনাটা এই ফুলটি দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। নাম না জানা ফুলগুলি দেখতে বেশ চমৎকার লাগতেছে। সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর করে চন্দ্রমল্লিকার মতন সাদা ফুলটি দেখতে আমার অসাধারণ লাগতেছে। দারুন ফটোগ্রাফি ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আজকের সবগুলো ফুলই দেখতে খুব সুন্দর। এজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফুল মানেই সুন্দর। ফটোগ্রাফি করলে ফোনে সৌন্দর্য আরো বেড়ে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু নাম না জানা এতগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ফুল মানেই সুন্দর। দেখলেই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেকগুলো নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফুলে ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি আপু। অনেক সুন্দর ভাবে ফটো ধারণ করেছেন আপনি। প্রত্যেকটা ফুল আমার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

আমার ফুল গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

নাম না জানা অনেক গুলো ফুল দেখতে পেলাম আজকে আপনার এই ফুলের ফটোগ্রাফির মধ্যে। ফুল অনেকে পছন্দ করে আমিও অনেক পছন্দ করি। চমৎকার বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

আপনিও ফুল পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সিকিম দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি ভীষণ ভালো লাগলো ।ফুল গুলো দেখে মুগ্ধ হওয়ার মতোই। নাম না জানা চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

পাহাড়ি এলাকার ফুল গুলো দেখতে খুব সুন্দর হয়। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65893.80
ETH 1926.35
USDT 1.00
SBD 0.38