রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে পদ্মফুল তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের পদ্মফুলটি তৈরি করা বেশ কঠিন ছিল। কিন্তু অনেক সময় নিয়ে ধীরে ধীরে করার কারণে পদ্ম ফুলটি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। তাছাড়া লাল কালারের কাগজের কারণে পদ্ম ফুলটি মনে হচ্ছে যে আরো বেশি ফুটে উঠেছে। আমার কাছে বানানোর পর দেখে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।




প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
সুতা



প্রথমে একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি মাঝখান থেকে ভাঁজ করেছি। এখন এক পাশের দুই কোনো ভাঁজ করেছি। তারপর আবারও একবার ভাঁজ করেছি।



কাগজটি উল্টিয়ে অপর পাশেও একই রকম ভাবে ভাঁজ করেছি। এভাবে চারটি কাগজ ভাঁজ করে নিয়েছি।



এখন সবুজ কাগজটির উপরে লাল কাগজ এবং তার উপরে গোলাপি কাগজ দুটি দিয়ে মাঝখান থেকে ভাঁজ করেছি। একই রকম ভাবে চারটি কাগজ তৈরি করে নিয়েছি।



একটি সুতা দিয়ে মাঝখানে বেঁধে নিয়েছি। তারপর কাগজটিকে ফুলের মত করে ছড়িয়ে দিয়েছি।



এখন একটি একটি কাগজ উপরের দিকে উঠিয়ে ফুলের পাপড়ির মত তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো কাগজ উঠিয়ে নিয়েছি।



সবশেষে সবুজ কাগজটিকে নিচের দিকে ছড়িয়ে দিয়েছি।




এভাবে আমার পদ্ম ফুলটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে পদ্মফুল তৈরি করে দেখিয়েছেন। আপনার এই সুন্দর ফুলের দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। খুব সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে এই ফুল তৈরি করে দেখিয়েছেন, আর তৈরি করা ধরনটাও ছিল বেশ সুন্দর।

 3 years ago 

আমার পদ্ম ফুলটি আপনাকে মুগ্ধ করেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে আমার অনেক ভালো লাগলো। এরকম কাজ করতে প্রচুর ধর্য এবং সময়ের প্রয়োজন হয়।

 3 years ago 

এই পদ্মফুলটি তৈরি করতে আসলেই অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আপনি খুবই দারুণ ভাবে রঙিন কাগজ দিয়ে পদ্মা ফুল তৈরি করেছেন। তৈরি পদ্ম ফুলটা আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল খুব চমৎকারভাবে তৈরি করেছেন।বলতে গেলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই করা সম্ভব। যদিও সময় স্বল্পতার কারণে তেমন একটা করা হয় না। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তা তৈরি করলে বোঝা যায় না। সবকিছু বানানোর পর খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর পদ্ম ফুল তৈরি করেছেন। সত্যি আপনার পদ্ম ফুল তৈরি করার উপস্থাপন থেকে শিখে নিলাম। পরবর্তীতে আমি তৈরি করব ইনশাল্লাহ।

 3 years ago 

আমার পদ্ম ফুল তৈরি করার উপস্থাপনা দেখে আপনি শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট দেখে খুবি ভালো লাগছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর সুন্দর ডাই পোস্ট দেখতে আমারও ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি।
আপনার ফুল তৈরি দেখতে অসাধারণ ছিল । ফুল তৈরির সময় আপনি প্রত্যেকটি স্টেপের ছবি অনেক সুন্দর ভাবে তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

পদ্ম ফুল তৈরি করার প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি দেখেতো একদম অবাক হয়ে গেলাম আপু। কত দক্ষতার সাথে কতই না নিখুত করে রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের পদ্ম ফুল দেখেই বুঝতে পারছি, পদ্মফুলটি তৈরি করতে আপনাকে কতটা ধৈর্য ধরতে হয়েছে। আপু আপনি ঠিকই বলেছেন, রঙিন কাগজ দিয়ে এই পদ্মফুল তৈরি করাটা বেশ কঠিন। যাক অবশেষে আপনি খুবই পারদর্শিতার সাথে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি পদ্ম ফুল তৈরি করতে সক্ষম হয়েছেন এটাই বড় ব্যাপার। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এই পদ্ম ফুলটি তৈরি করতে অনেক সময় লেগেছে। কারণ অনেকগুলো কাগজ ভাঁজ করতে হয়েছে। আবার জোড়া লাগাতে হয়েছে। যাই হোক তৈরি করার পর আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পদ্ম ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতো ভালো লাগে দেখতেও চমৎকার লাগে। তবে আজকে আপনি খুব চমৎকার পদ্ম ফুল তৈরি করেছেন। বিশেষ করে ফুলের মধ্যে লাল কালার দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর আপনার ফুল তৈরি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন পদ্মফুল তৈরি।

 3 years ago 

আমার কাছেও মনে হয়েছে যে পদ্ম ফুলটি লাল কালার হওয়ার কারণে আরো বেশি চমৎকার লেগেছেন। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38