এসো নিজে করি গ্লিটার আর্ট পেপার দিয়ে পাখির খাঁচা তৈরি।
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবারো হাজির হয়ে গেলাম গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিস নিয়ে। আজকে আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি পাখির খাঁচা তৈরি করেছি। অনেকদিন আগে একবার একটি ঘর বানিয়েছিলাম। তখন আপনারা অনেকেই বলেছিলেন যে ঘরটা দেখতে পাখির খাঁচার মতো। তাই ভাবলাম যে আজকে একটি পাখির খাঁচা তৈরি করি। তাহলে বুঝতে পারবেন যে সেটি পাখির খাঁচা ছিলনা। পাখির খাঁচা আসলে এরকম হয়। সে বিষয়টি চিন্তা করেই আজকের পাখির খাঁচা তৈরি করেছি। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।
- গ্লিটার আর্ট পেপার
- পেন্সিল
- কাঁচি
- কম্পাস
- গ্লু গান
প্রথমে ২০ সেন্টিমিটার লম্বা এবং ৬ সেন্টিমিটার চওড়া করে একটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি। তারপর গ্লিটার আর্ট পেপার এর লম্বা সাইড থেকে ১ সেন্টিমিটার এবং পাশে থেকে ০.৫ সেন্টিমিটার স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দিয়েছি।
ভিতরের এক ঘর ১.৫ সেন্টিমিটার এবং পাশের ঘর ১ সেন্টিমিটার মাপ দিয়ে এভাবে স্কেল দিয়ে এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে ১.৫ সেন্টিমিটারের ঘর এভাবে কেটে নিয়েছি।
এখন গোল করে এভাবে ঘুরিয়ে একপাশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
কম্পাস দিয়ে এভাবে একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর দুটি গ্লিটার পেপার কেটে নিয়েছি।
গোল গ্লিটার আর্ট পেপার খাঁচার উপরে একটি এবং নিচে একটি এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন ১০ সেন্টিমিটার লম্বা এবং ৪ সেন্টিমিটার চওড়া আরেকটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি এবং চিকন করে আরও একটি পেপার কেটে নিয়েছি।
চিকন গ্লিটার পেপারটি মোটা গ্লিটার পেপার এর ভিতরে এভাবে বসিয়ে গোল করে ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর সেটি খাঁচার উপরে এভাবে লাগিয়ে দিয়েছি।
এখন ছবির মত করে গ্লিটার পেপার কেটে নিয়েছি। তারপর খাঁচার উপরে আঠা দিয়ে এক সাইড লাগিয়ে দিয়েছি।
ওপরপাশ এভাবে নিচের দিকে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপারের পাখির খাঁচা। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|

আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি দারুন একটা পাখির খাঁচা তৈরি করেছেন দেখতে বেশ দারুন লাগছে। অসাধারণ ছিল আপনার হাতের কারুকাজ। আমাদের সাথে এত সুন্দর একটি গ্লিটার আর্ট পেপার দিয়ে পাখির খাঁচার অরগেমি উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
গ্লিটার আর্ট পেপারের পাখির খাঁচাটি আমার কাছেও খুবই ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনি গ্লিটার আর পেপার দিয়ে পাখির খাচা তৈরি করেছেন। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। অনেক সুন্দর ভাবে উপস্থাপনও করেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার গ্লিটার আর্ট পেপারে তৈরি পাখির খাঁচাটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার সৃজনশীলতার প্রশংসা না করলেই নয়। আপনি অসাধারণ ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে পাখির খাঁচা তৈরি করেছেন। এটা দেখতে বেশ প্রিমিয়াম পাখির খাঁচা মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো ভাইয়া। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি। শুভকামনা রইল আপনার জন্য।
আজকে আপনাদের তৈরি করা গ্লিটার পেপারের কাজ অসাধারণ হয়েছে সুন্দর একটি পাখির খাঁচা তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কাজ শেয়ার করার জন্য আপনার পরবর্তী প্রজেক্ট এর অপেক্ষায় রইলাম ।
শুভেচ্ছা ও শুভকামনা নিও 😊😊।
আমার গ্লিটার আর্ট পেপারের তৈরি পাখির খাঁচাটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। সব সময় উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর করে গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি পাখির খাঁচা তৈরি করেছেন। ভীষণ সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন সত্যিকারের একটি পাখির বাসা আকর্ষণীয় লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
আমার গ্লিটার আর্ট পেপারের তৈরি পাখির খাঁচাটি দেখে আপনার কাছে সত্যিকারের পাখির খাঁচার মতো লেগেছে জেনে ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য দেখলে মন ভালো হয়ে যায়। শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও আপু অসাধারণ হয়েছে গ্লিটার পেপার দিয়ে পাখির খাঁচা তৈরি। আপনার ক্রাফট পোস্টগুলো বরাবর খুবই সুন্দর এবং নিখুঁত হয়। কিন্তু আজকের পোস্টটি আমার কাছে অনেক বেশি লেগেছে। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।মা দেখে যে কেউ সহজেই তৈরি করতে পারবে। ্
আপনি আমার ক্রাফট পোস্টগুলো নিয়মিত দেখেন জেনে ভালো লাগলো। সব সময় এভাবেই পাশে থাকবেন উৎসাহ দিয়ে আশা করি। ধন্যবাদ আপনাকে।
গ্লিটার আর্ট পেপার দিয়ে পাখির খাঁচা তৈরি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই দক্ষতার সাথে খাঁচা তৈরি করেছেন। ধাপে ধাপে উপস্থাপন দেখে আমি শিক্ষতে পারলাম, পরবর্তীতর তৈরি করব ইনশাল্লাহ।
আমার গ্লিটার আর্ট পেপারের পাখির খাঁচা তৈরি দেখে আপনিও শিখতে পেরেছেন জেনে খুশি হলাম ভাইয়া। বাসায় তৈরি করবেন নিশ্চয়ই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আর্ট পেপার দিয়ে পাখির খাঁচার খুব সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। এমন সুন্দর দৃশ্যটি সো পিচ হিসেবে ঘরে রেখে দিলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে।
ভাইয়া এটি তো দৃশ্য নয় এটি গ্লিটার আর্ট পেপারের তৈরি পাখির খাঁচা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
হাতের কাজ গুলোতে আপনার সত্যি তুলনা নেই আপু। এত সুন্দর ফিনিশিং আসে 👌👌। এক কথায় চমৎকার ছিল পাখির খাচা টা। আমার তো ইচ্ছে করছে আপনাকে একটা পাখি গিফট করি 😊। আপনার ভাই একটা চাকরি পাক, তারপর একটা পাখি গিফট করব প্রমিজ 🥰
এই পাখি গিফট পাওয়ার জন্য হলেও আপনি যেন একটা চাকরি দ্রুত প্রয়োজন ভাইয়া সেই দোয়াই করি । ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।