একটি মাছের ম্যান্ডেলার আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করব। আজকে আমি একটি মাছের ম্যান্ডেলার আর্ট করেছি। ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় লাগলেও করার পরে দেখতে খুব ভালো লাগে। এজন্য মাঝেমধ্যেই আঁকতে বসি। আজকের মাছের ম্যান্ডেলার আর্ট করার সময় আমার কাছে মনে হল যে ঠোঁটটা একটু কালার করি। তাহলে অন্যরকম লাগবে । মাছের ঠোঁটটার লাল কালার করার কারণে আসলেই মাছটিকে অনেক বেশি সুন্দর লাগছে । আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে আমার আজকের মাছের ম্যান্ডেলার আর্টটি। তাহলে ম্যান্ডেলার আর্টটি আমি কিভাবে করেছি তা ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করছি ।
প্রয়োজনীয় উপকরণ:
- সাদা কাগজ
- কালো জেল কলম
- লাল কলম
- পেন্সিল
- লাল কলম
- কালো জেল কলম
প্রথমে পেন্সিল দিয়ে আমি একটি মাছ এঁকেছি।। তারপর কালো কলম দিয়ে পুরো মাছটিকে কালো কালার করেছি। লাল কলম দিয়ে মাছের ঠোঁট রং করেছি।
এখন মাছের শরীরে মাছের আঁশের মতো করে গোল গোল ডিজাইন করেছি।
প্রথমে মাছের উপরের পাখায় গোল গোল এবং লম্বা লম্বা দাগ দিয়ে ভরাট করে বিভিন্ন রকম ডিজাইন করেছি। তারপর মাছের লেজের মধ্যে কিছু ডিজাইন এঁকেছি।
এখন নিচের পাখাটিতে ঘুরিয়ে, গোল গোল দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করেছি।
এখন মাছের লেজের ভিতর বিভিন্ন ডিজাইন করে লেজটি ভরাট করেছি।
সব ডিজাইন করা শেষ হয়ে গেলে আমি আমার নামের সাইন করে দিয়েছি।
এভাবে আমার আর্টটি শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনি আজ একটি মাছের ম্যান্ডলা আর্ট করলেন,খুব সুন্দর হয়েছে। এ ধরনের আর্ট করতে সময়ের দরকার হয়। আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপু।
এ ধরনের আর্টগুলো যত সময় নিয়ে করা যায় তত বেশি সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঠিকই বলেছেন আপু,ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় লাগলেও করার পরে দেখতে খুব ভালো লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট টিও দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ম্যান্ডেলার আর্টের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু ঠিকই বলেছেন, ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেকটা সময় লাগলেও যখন আর্টটি সম্পন্ন হয়ে যায় তখন দেখতে দারুন লাগে। আর তাই আজ আপনার মাছের ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছেও ভীষণ রকম ভালো লেগেছে। বিশেষ করে আপনার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে মাছের ঠোট টিকে লাল রঙে রাঙিয়ে দেয়ার কারণে মাছটিকে খুবই আকর্ষণীয় লাগছে। এরকম চিন্তা ভাবনা হয়তো অনেকেই করে না। যাইহোক আপু, অসম্ভব সুন্দর একটি মাছের ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
সম্পন্ন ভিন্নধর্মী একটি মাছের মান্ডালা চিত্র প্রস্তুত করেছেন।
চিত্রের মাঝে ছোট ছোট নকশা গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।।
যদিও এই ধরনের চিত্র প্রস্তুত করতে সময় একটু বেশি লাগে ।
ম্যান্ডেলার আর্টের এই ছোট ছোট নকশা গুলোর কারণে আর্টটি আরো বেশি চমৎকার লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এত সুন্দর করেও যে মাছের ম্যান্ডেলা আর্ট তৈরি করা যায়, আপনার পোস্টটি না দেখলে হয়তো জানতাম না। ম্যান্ডেলা আর্টি তো অবশ্যই সুন্দর লেগেছে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে মাছের ঠোঁটটা লাল করে দেওয়াতে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমারও মনে হয়েছিল মাছের ঠোঁট লাল কালার করলে খুব সুন্দর লাগবে দেখতে। এজন্য লাল কালার করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
ঠোঁট তো তাই লাল কালার করলে করলে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক।
খুবই ভিন্ন ধর্মী একটি অংকন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন মাছের এরকম মান্ডেলা অঙ্কন এর আগেও দেখেছি, তবে মাছ ও যে লিপিস্টিক পরে সেটা জানতাম না হাহাহা। বিশেষ করে মাছের ঠোঁটে লাল রং করার কারণে এটি অনেক বেশি ইউনিক দেখাচ্ছে। ভালো লাগলো আপনার আজকের এই অংকন দেখে,শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
মাছেরও তো মাঝেমধ্যে শখ হয় একটু লিপস্টিক নিতে। সেজন্যই দিয়ে দিয়েছি। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আসলে এটা কিন্তু ঠিক বললেন, মাছের ঠোঁট লাল করে দেওয়ার কারনে অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। এত সুন্দর একটা মাছের ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে কিছুক্ষণ পর্যন্ত তাকিয়ে ছিলাম। মাছের ভিতরের ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর ছিল। আপনি অনেক সময় দিয়ে কাজটা সম্পূর্ণ করেছেন দেখে বুঝতে পারছি। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট শেয়ার করলেন আপনি বলতে হয়।
আপনি আমার মাছের ম্যান্ডেলার আর্ট দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
মাছের ম্যান্ডেলার আর্ট দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে চিত্র অংকন করেছেন যা সত্যি মুগ্ধময়। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
মাছের ম্যান্ডেলার আর্ট এর ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সকলেই বুঝতে পারে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপনি মাছের খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগলো। তবে আমার কাছেও ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। আজকে আপনার মাছের ম্যান্ডেলা আর্ট এর ঠোঁটের মধ্যে রং দেওয়ার কারণে দেখতে চমৎকার লাগতেছে। এবং অনেক সুন্দর করে মাছের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আমার মাছের ম্যান্ডেলার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। মাছের ঠোঁট সুন্দর করার জন্য লাল রঙটি দিয়েছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।