আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
রঙিন কাগজের এত সুন্দর সুন্দর জিনিস প্রতিনিয়ত সবাই এই ব্লগে শেয়ার করে সেগুলো দেখে কি আর বসে থাকা যায়? তাই আমিও মাঝেমধ্যে রঙিন কাগজ নিয়ে বসে পরি কিছু-না-কিছু বানানোর জন্য। কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে হল যে একটি মৌমাছি বানাই । যেই ভাবা সেই কাজ। মৌমাছি বানাতে বসে গেলাম। মৌমাছি বানানো পর দেখতে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।



| প্রথমে একটি হলুদ কাগজে একটি বৃত্ত এঁকে নিয়েছি। কাঁচি দিয়ে বৃত্তটি কেটে নিয়েছি ।তারপর একটি কালো কাগজ লম্বা করে তিন টুকরা কেটে নিয়েছি। |

| বৃত্তটির উপরে কালো কাগজগুলো এভাবে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর বাড়তি কালো কাগজ কাঁচি দিয়ে কেটে নিয়েছি। |

| এখন আর একটি হলুদ কাগজ নিয়ে তার উপর আরেকটি বৃত্ত এঁকে নিয়েছি। আগের বৃত্তটি থেকে এই বৃত্তটি সাইজে একটু ছোট হবে। |

| বৃত্তটি আগের বৃত্তটির উপরে এভাবে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। |


| সাদাকালো তিনটি বৃত্ত কেটে নিয়েছি। তারপর একটির ওপর আরেকটি আঠা দিয়ে লাগিয়ে চোখ বানিয়ে নিয়েছি । |

| চোখ দুটি মৌমাছির উপরে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। |


| গোলাপি চারটি লাভ এবং কালো দুটি লম্বা কাগজ কেটে নিয়েছি। |


| লম্বা কাগজ দুটি মাথার উপরে লাগিয়ে দিয়ে তার উপরে দুটি লাভ লাগিয়ে দিয়েছি। মুখের দু'সাইডে দুটি লাভ লাগিয়ে কলম দিয়ে এঁকে নিয়েছি। |

| এখন কোনা করে এরকম ভাবে একটি কাগজ কেটে নিয়েছি। তারপর মৌমাছির নিচে লাগিয়ে দিয়েছি লেজ বানানোর জন্য। |

| সাদা দুটি কাগজ নিয়ে বড় বড় দুটি লাভ কেটে নিয়েছি। |


| লাভ দুটি মৌমাছির পিঠে লাগিয়ে দিয়েছি পাখা বানানোর জন্য। |

| এভাবেই তৈরি হয়ে গেল আমার মৌমাছি। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল, থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। |

ধন্যবাদ
| Photography | @tania |
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |



মৌমাছিটা বেশ কিউট লাগছে।বিভিন্ন কালারের কম্বিনেশন হওয়াতে বেশ ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে আমি অনেক নিত্য নতুন কাজ দেখেছি। খুবই ভালো লাগে রঙিন কাগজের কাজ বা শিল্প গুলো। আজকে আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মৌমাছি বানিয়েছেন যেটি দেখতে বেশ সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।
এই ব্লগে জয়েন করার পর রঙিন কাগজ দিয়ে সকলের সুন্দর সুন্দর জিনিস তৈরি আমিও দেখে খুবই অবাক হই। এত জিনিস বানানো যায় রঙিন কাগজ দিয়ে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি মৌমাছি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে অনেক সময় লাগে। এবং কি তৈরি করা শেষ হলে অসাধারণ দেখায়। রঙিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে মনে হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে ভালো লাগে। মৌমাছিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মৌমাছি তৈরি করেছেন। আপনার মৌমাছি তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে, ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম, শুভকামনা রইল।
রবিন কাগজ দিয়ে অনেক দুর্দান্ত একটি মৌমাছি তৈরি করলেন আপু। এরকম মৌমাছি কার্টুন এ দেখতে পাওয়া যায়। বিশেষ করে অনেকগুলো কাগজের কালার কম্বিনেশনে সাজিয়েছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে ভালো লাগে। আমাদের মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু অনেকগুলো কালার কম্বিনেশন এর কারণে মৌমাছিটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ আপনার উৎসাহ-মূলক মন্তব্যের জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে মৌমাছি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি কাগজের মৌমাছি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে ।চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার তৈরি কাগজের মৌমাছিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমার কাছেও রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে খুবই ভালো লাগে। আপনার মৌমাছি আসলেই দেখতে খুবই ভালো হয়েছে। হলুদ এবং কালো কালার দেয়ার কারণে মৌমাছিটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু হলুদ এবং কালো কালার দেয়ার কারণে মৌমাছিটি একেবারে সত্যিকারের মৌমাছির মত লাগছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনি রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি মৌমাছি তৈরি করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। অবশ্য মৌমাছি কামড় দিলে সহ্য করা বড়ই কঠিন কিন্তু আপনার মৌমাছি কামড় দিলে কিছু হবে না! আপনার মৌমাছি খুব ভালো
ঠিক বলেছেন ভাইয়া মৌমাছি কামড় দিলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই সাবধান যে কোন সময় কামড় দিয়ে দিতে পারে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনি খুব অসাধারণ একটি রঙিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি করেছেন। সত্যি আপনার আর্ট গুলো খুব অসাধারণ। আমার কাছে বিশেষ করে মৌমাছির কালার খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
মৌমাছির কালারটি আমার কাছেও ভালো লেগেছে । কালারের কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।