নারকেলের নাড়ুর রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করবো। নারকেলের নাড়ু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমি নারকেলের নাড়ু বানাতে পারি না । কেন যেন আমার নাড়ু বানানোর পর গোল হতে চায় না, ভেঙে যায়। সেজন্য বেশ কয়েকবার চেষ্টা করার পর বানানো বাদ দিয়েছি। এবার আম্মা বাসায় এসেছে এবং ফ্রিজেও অনেকগুলো নারকেল কোড়ানো ছিল। তাই আম্মাকে বললাম যেন আমাকে শিখিয়ে দেয় কিভাবে নাড়ু বানাতে হয়। নাড়ু বানাতে যে এত কষ্ট আগে জানা ছিল না। দেখে সহজই লাগে। এজন্যই আমার নাড়ু হত না। কারণ নাড়ু বানানোর জন্য অনেক সময় ধরে নারকেলকে জ্বাল দিতে হয়। কিন্তু আমি অত সময় জ্বাল দিতাম না জন্যই আমার নারিকেল শক্ত হতো না। যেহেতু আম্মা দাঁড়িয়েছিল নাড়ু বানানোর সময় সেজন্য খুব ভালো হয়েছিল নাড়ুগুলো। খেতেও বেশ মজাদার হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20230510120116.jpg



নারিকেল কোড়ানো
চিনি
দুধ
এলাচ


IMG_20230510_123400.jpg



প্রথমে ব্লেন্ডারে নারকেল কুড়ানোগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণমতো দুধ দিয়ে নারকেলগুলো ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি পাত্রে ঢেলে রেখেছি।


IMG20230510112255.jpgIMG20230510112507.jpg

IMG20230510112650.jpg


এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে ব্লেন্ড করা নারিকেল গুলো দিয়ে দিয়েছি। তারপর দুটি এলাচ দিয়েছি


IMG20230510112924.jpgIMG20230510113013.jpg

এখন পরিমাণ মতো চিনি দিয়ে নারকেলের সঙ্গে ভালোমতো মিশিয়ে ক্রমাগত নেড়েছি।


IMG20230510113037.jpgIMG20230510113110.jpg

অনেক সময় ধরে নারকেলগুলোকে নাড়তে হবে। নারকেলগুলো যখন আঠালো হয়ে যাবে তখন একটি প্লেটে উঠিয়ে দেখতে হবে যে নারকেলগুলো শক্ত হয় কিনা। এভাবে বেশ কয়েকবার দেখার পর যখন নারকেলগুলো পুরোপুরি আঠালো হয়ে শক্ত হতে ধরবে তখন চুলা বন্ধ করে দিয়েছি এবং একটি বাটিতে নামিয়ে নিয়েছি।


IMG20230510113447.jpgIMG20230510113909.jpg

IMG20230510114855.jpg


এখন একটু একটু করে নারকেল নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নাড়ু তৈরি করে নিয়েছি।


IMG20230510120120.jpg


এভাবে আমার নারিকেলের নাড়ু তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

নারিকেলের নাড়ু খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের এলাকাতেও এটা খুব বেশি পরিমাণে তৈরি হতে দেখতে পাওয়া যায়। এলাচ ব্যবহার করে ফলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এলাচ ব্যবহার করার কারণে অন্যরকম একটা ঘ্রান হয় । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নারকেলের নাড়ুর রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনা৷ রেসিপি পরিবেশন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

আমার নারকেলের নাড়ুর রেসিপি দেখে আপনি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নারকেল নাড়ু দারুন লাগে এর স্বাদ যেন ভিজে এখনো আছে ৷ এই তো কিছুদিন আগে খেলাম ৷আজকে আবার আপনার পোষ্টে দেখে আরও ভালো লাগলো ৷ বেশ সুন্দর বানিয়েছেন ৷ সত্যি এর স্বাদ অতি সুন্দর ৷

 3 years ago 

আপনিও কিছুদিন আগে নারকেলের নাড়ু খেয়েছেন জেনে ভালো লাগলো। আমার কাছে খুবই মজা লাগে নারকেলের নাড়ু খেতে । ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু নাডু আর হালুয়া মানেই হাতের ব্যায়াম।নাড়তে হয় শুধু।যাক খুব সুন্দর নারিকেলের নাড়ু করলেন।আমিও করি তবে গুড় দিয়ে।আমার ছেলে গুড়েরটা পছন্দ করে।দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। আমি কম নাড়াতাম জন্যই আমার নারকেলের নাড়ু হত না। এবার বুঝতে পেরেছি। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

বলছি যে আপু, নাড়ু গুলো কি আমার জন্য বানালেন? না মানে, দুই দিন পর যাব তো তাই বললাম আর কি 😅। কয়দিন হলো বেশ কয়েকটা নারকেল নাড়ুর পোস্ট দেখলাম। তার মধ্যে আপনার টাই শুধু চিনি দিয়ে বানানো। আর এটাই আমার বেশি প্রিয় 🥰। মা আমার জন্য আলাদা করে বানায় এটা। খুব খেতে ইচ্ছে করছে সত্যি। আর হ্যাঁ নাড়ু ক্রেডিটস কিন্তু আন্টির মানে আপনার মায়ের 🙏🙏

 3 years ago 

পুজোর সময় যে কত নাড়ু খান আমাকে কোন সময় দিয়েছেন😡? এত পছন্দ আমার নাড়ু। আমি কষ্ট করে কয়েকটা নাড়ু বানিয়েছে তার উপরেও নজর।

 3 years ago 

নারকেলের নাড়ুর রেসিপি দেখেই তো লোভ লেগে গেলো আপু। নারকেলের নাড়ু খেতে ভীষণ মজা লাগে। আমাদের বাসায় মাঝে মধ্যে তৈরি করে। আমি তো জমিয়ে খাই। আপনার পরিবেশন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

নারকেলের নাড়ু অনেক দিন রেখে খাওয়া যায়। এজন্যই পরবর্তীতে খেতে ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নারকেলের নাড়ুর রেসিপি। আমার আম্মু কিছুদিন আগে এই রেসিপি তৈরি করেছিল। আসলে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো কথা মনে করেছেন। মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। মনে ছিল না আপনি বলাতে মনে পড়লো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মায়ের সাহায্য নিয়ে বেশ লোভনীয় নারকেলের নাড়ু তৈরি করেছেন আপু। নারকেলের নাড়ু দেখে মনে হয় তৈরি করা সহজ। কিন্তু তৈরি করতে গেলে বুঝা যায় কতটা কষ্ট। নারকেলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ কম ই আছে। নারকেলের নাড়ু খেতে আমার খুব ভালো লাগে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নারকেলের নাড়ু দেখলে মনে হয় বানানো খুব সহজ। আসলেই খুব কষ্টকর বানানো। অনেক বেশি সময় ধরে নাড়তে হয়। যাই হোক ধন্যবাদ।

 3 years ago 

নারকেলের নাড়ু আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। নারকেলের নাড়ু খেতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আপনি খুবই চমৎকার ভাবে নারকেলের নাড়ু তৈরি করেছেন। নারকেলের নাড়ু তৈরি করার ক্ষেত্রে নারকেলের ঝুরিগুলোর মধ্যে দুধের ব্যবহারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নারকেলের নাড়ু পছন্দ করেনা এমন লোক খুঁজে পাওয়া আসলে মুশকিল। আমার তো খুবই পছন্দের। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63551.01
ETH 1783.00
USDT 1.00
SBD 0.39