এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে অন্য রকম একটা ইঁদুর তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে বেশ ভালই লাগে। এজন্যই তো মাঝেমধ্যে বসি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর জন্য । কিন্তু আমার কাছে রঙিন কাগজ দিয়ে জিনিস বানানোর থেকে এর বর্ণনা বেশি কঠিন মনে হয়। কারণ কাগজের ভাঁজগুলো বলে বোঝানো খুব কঠিন। তারপরও চেষ্টা করেছি সহজে বোঝানোর জন্য। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুর তৈরি করেছি। এর আগে আমি রঙিন কাগজে আরেকটি ইঁদুর তৈরি করেছিলাম। কিন্তু আগের ইঁদুরটি দেখতে আর আজকের ইঁদুরটি দেখতে একেবারেই ভিন্ন। ইঁদুর পছন্দ করে এমন লোক নিশ্চয়ই খুজে পাওয়া যাবেনা। কারণ ইঁদুর খুবই নোংরা একটি প্রাণী। কিন্তু কাগজের তৈরি ইঁদুরটি দেখতে অনেক কিউট লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ।তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- কাঁচি
- আঠা
- কলম
প্রথমে চারকোনা সাইজের একটি কাগজ নিয়েছি।
এখন কাগজটিকে কোনাকুনি এভাবে একবার ভাঁজ করেছি। উল্টো সাইড থেকে আরো একবার ভাঁজ করেছি।
কাগজটির ভাঁজ খুলে একবার কোনাকুনি উপর থেকে আর একবার নিচ থেকে ভাঁজ করেছি।
কাগজের মাঝখান থেকে ঘুরিয়ে উপরদিকে ভাঁজ করে দিয়েছি দুই সাইড থেকে।
এখন মাথার উপর সাইড থেকে অর্ধেক উল্টিয়ে ভাঁজ করে দিয়েছি। তারপর মাথার সাইড থেকে দুই কোনা এভাবে ভাঁজ করে দিয়েছি।
এখন কাগজটিকে মাঝ বরাবর লম্বা করে ভাঁজ করে নিয়েছি।
উপরের দিক থেকে ঘুরিয়ে এভাবে নিচের দিকে ভাঁজ করেছি।
নিজের ভাঁজটিকে আবারও চিকন করে ভাঁজ করে নিয়েছি লেজ বানানোর জন্য।
এখন ইঁদুরের কান টিকে এভাবে ঘুরিয়ে ভাঁজ করে ভেতরে ফাঁকা করে দিয়েছি।
এখন মুখের কাছে কলম দিয়ে একটু কালো রঙ করেছি। একটি সাদা এবং কালো কাগজ কেটে দুটি চোখ বানিয়ে নিয়েছে।
চোখ দুটিকে ইঁদুরের উপরে বসিয়ে দিয়েছি।এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের ইঁদুর। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
একদম অন্যরকম লাগছে এই ইঁদুর দেখতে। সত্যি আপু ইঁদুর টি দেখতে অনেক কিউট লাগছে। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটে উঠেছে। রঙিন কাগজ ব্যবহার করে কিভাবে ইঁদুর তৈরি করতে হয় তা আমাদের মাঝে শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ইঁদুরের কালার কম্বিনেশন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। এই কালারের কারণে মনে হয় ইঁদুরটি দেখতে এত সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ইঁদুর তৈরি করেছেন। দেখে অনেক সুন্দর লাগছে। দেখে অনেক ভালো লাগলো আমার। উপস্থাপনও অনেক বেশি ভালো হয়েছে। সুন্দরভাবে উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে আমার তৈরী ইঁদুর
টি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। এভাবে মন্তব্য করে পাশে থাকবেন ।ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। বিভিন্ন কিছু তৈরি দেখতে খুবই ভালো লাগে। ভিন্ন রকমের একটি ইঁদুর তৈরি করেছেন যেটা সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে আপু।
আসলে রঙিন কাগজ দিয়ে যে এত জিনিস বানানো যায় তা আমিও আগে জানতাম না। এই ব্লগে জয়েন হওয়ার পর থেকে শিখেছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি অন্য রকমের ইঁদুর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সৃজনশীলতা প্রশংসা করতেই হয়। যদিও এরকম ইঁদুর আমি এর আগে কখনো দেখিনি তবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
এরকম ইঁদুর যেহেতু আগে দেখেননি আমার পোষ্টের মাধ্যমে দেখে নিলেন । ধন্যবাদ ভাইয়া আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে জেরি ইঁদুরের সুন্দর একটি অরিগামি প্রস্তুত করেছেন দেখতে ভালোই দেখাচ্ছে বিশেষ করে কালার টা খুব সুন্দর ফুটেছে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা থাকলো আপনার জন্য
রঙিন কাগজ দিয়ে জেরি ইঁদুরের অরিগামি টা আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও ভালো লাগলো। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি । ভালো থাকবেন।
রজ্ঞিন কাগজ দিয়ে কিছু তৈরী করা মানেই আপনার বাচ্ছার খেলনা।আপনি অনেক সুন্দর কাজ করছেন ইঁদুর দেখতে খুবই ভালো হইছে।সুন্দর কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা মানেই আমার বাচ্চার খেলনা তৈরি করা । ওরা খুবই খুশি হয় এগুলো পেলে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ইঁদুর তৈরি করেছেন আপনি। রঙ্গিন কাগজের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু র্বণনা আমাদের সামনে তুলে ধরেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার রঙিন কাগজের ইঁদুর তৈরীর বর্ণনা করা আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। এই বর্ণনা করাই আমার কাছে সব থেকে বেশি কঠিন লাগে।
আমার বাংলা ব্লগে এসে দেখতে পেলাম রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ ভাঁজ করে কিছু তৈরি করে বোঝানোটা একটু কষ্টকর হয়ে যায়। তবুও যে আপনি করেছেন এবং কি এত সুন্দর একটা ইন্দুর তৈরি করে আমাদেরকে দেখিয়েছেন এটা অনেক বড় পাওয়া। আর আমিতো কিছুই জানিনা, আপনাদের এত সুন্দর অরগেমি গুলো দেখে আমার আফসোস হয়। শুভেচ্ছা রইল এত সুন্দর কিউট একটা ইঁদুরের অরগেমি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া এগুলো বানানো খুবই সহজ। আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আশা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি ঠিকই বলেছেন আপু, ইঁদুর কেউ পছন্দ করে না। আমারতো দেখলেও ভয় লাগে 🤭। তবে কাগজের ইঁদুর টিকে আসলেই খুব কিউট লাগছে। আপনি খুব সুন্দরভাবে ইঁদুরটি তৈরি করেছেন। রঙিন কাগজের ইঁদুরটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ইঁদুর দেখলে আমার কাছে ভয়ের থেকে বেশি ঘেন্না লাগে। কিন্তু এই ইঁদুর টি আসলে অনেক কিউট লেগেছিল আমার কাছেও। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।