রঙিন কাগজের পুতুল তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবারো হাজির হয়ে গেলাম রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে একটি পুতুল তৈরি করেছি। পুতুলটি তৈরি করতে বেশ কষ্ট হয়েছে। একটু ভিন্ন রকম ভাবে পুতুলটি তৈরি করার জন্য দুই কালার এর কাগজ এক করেছি। তারপর যখন কাগজ ভাঁজ করতে গিয়েছি তখন কাগজটি অনেক মোটা হয়ে গিয়েছিল। ভাঁজগুলো দিতেও কষ্ট হচ্ছিল। তাছাড়া শেষের দিকে এসে মনে হচ্ছিল যে ভাঁজগুলো ছিঁড়ে যাবে। কিন্তু তারপরও খুব সাবধানে বানানোর পর দেখলাম যে খুব ভালো লাগছে দেখতে। আশা করি আজকে রঙিন কাগজের পুতুলটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- আঠা
- কলম
- কাঁচি
- কলম
- আঠা
প্রথমে চারকোনা দুটি কাগজ নিয়েছি। তারপর একটির উপরে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
একটি উপরে আরেকটি আঠা দিয়ে লাগানো হয়ে গেলে কোনাকুনি একবার ভাঁজ দিয়েছি।
কোনাকুনি ভাঁজ খুলে অপর পাশ থেকে আবারো কোনাকুনি ভাঁজ দিয়েছি। তারপর ভাঁজ খুলে দুই কোনা থেকে ছবির মত করে ভাঁজ করেছি।
এখন দুই পাশের কোনা থেকে আরও ছোট একটু কোনা করে ভাঁজ করেছি। তারপর নিচের অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।
নিচের ভাঁজটি খুলে ছোট করে দুটি ভাঁজ দিয়েছি ছবির মত করে।
এখন কাগজটি উল্টিয়ে নিয়ে উপরে দুই কোনা ভাঁজ করেছি। তারপর মাঝ বরাবর আরো একবার ভাঁজ করেছি।
এখন কাগজটিকে আবারও উল্টিয়ে নিয়ে নিচের কোনা ছবির মত করে দুইবার ভাঁজ দিয়েছি।
দুইপাশ থেকে ছবির মত করে ভাঁজ করে নিয়ে তারপর বাইরের দিকে ঘুরিয়ে ভাঁজ করে দিয়েছি।
তারপর ভেতর থেকে হলুদ অংশ বাইরের দিকে বের করে দিয়েছি।
এখন কালো একটি কাগজ নিয়ে এক দিকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর গোল করে মুড়িয়ে নিয়েছি।
মোড়ানো কালো কাগজটি পুতুলটির পেছনে লাগিয়ে দিয়েছি এবং পুতুলের চোখ নাক মুখ এঁকে নিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের পুতুল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু দুই কালার দেওয়াতে পুতুল দেখতে ইউনিক হয়েছে আর দেখতেও অনেক কিউট লাগছে। কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি পুতুল বানিয়েছেন। আমার কাছে আপনার এই পুতুল অনেক ভালো লেগেছে। আপু কাগজের ভাজ দেখেই বুঝতে পারছি অনেক মোটা হয়ে গিয়েছিল। এমন মোটা হলে সত্যি ভাঁজ দেওয়া অনেক কষ্টের। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
বোঝাই যাচ্ছে কাগজটি পরবর্তী যে মোটা হয়ে যাওয়ায় ভাজ দিতে কষ্ট হয়েছে। যাই হোক আপনি সুন্দর ভাবে পুতুলটি তৈরি করার ও উপস্থাপন করার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগার মত ডাই প্রজেক্ট এটি।
আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে গেলে প্রথমেই সাবধানতা অবলম্বন করতে হয়। আমি মনে করি এ ধরনের পুতুল তৈরি করার ক্ষেত্রে চিকন পাতলা কাগজ নেওয়া উচিত যাতে করে ভাজ দেওয়ার পরে সেটা বেশি মোটা না হয়ে যায়। আসলে এ ধরনের রঙিন কাগজের যেকোনো কিছু দেখতে খুবই চমৎকার দেখায় তবে ভাঁজ গুলো ভালো না হলে তেমন একটা আকর্ষণীয় দেখায় না। আপনার এই রঙিন কাগজের পুতুল দেখতে খুবই কিউট দেখাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো।
অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পুতুল তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে এটা তৈরি করতে আপনার অনেক ধৈর্য ও সময় প্রয়োজন হয়েছে। এবং অনেক ধৈর্য সময় লাগিয়ে করেছেন দেখেই দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
রঙিন কাগজের পুতুল এর শেপ অনেকটা ব্যাঙ এর মতন হয়েছে। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দারুণ ভাবে তৈরি করেছেন। কাগজ গুলো মোটা হওয়ার কারণে ভালো হয়েছে খুব।
আপনার এই পুতুল তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। যা আপনার পোস্টের প্রথম দিকে পড়ে বুঝতে পারলাম। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে এমনিতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। অনেক কষ্ট করার পর তৈরি করলে এগুলো খুবই সুন্দর দেখায়। যা আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। আমি তো যখনই সময় পাই তখনই রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করার চেষ্টা করে থাকি। যাই হোক পুতুলটি কিন্তু খুবই কিউট দেখতে লাগছে। বাচ্চারা খেলতে পারবে।
খুবই কিউট একটি পুতুল তৈরি করেছেন তো আপনি। এরকম পুতুলগুলো বা রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় মনে হয়। ভাঁজে ভাঁজে তৈরি করতে অনেক সময় লেগে যায়। এই পুতুলকে দেখে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ দেওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।
বাহ আপনিতো, খুব সুন্দর করে রঙিন কাগজের পুতুল তৈরি করেছেন। কাগজের পুতুলটি দেখতে খুব সুন্দর লাগছে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি যে ভাবে উপস্থাপন করেছেন আপনার থেকে দেখে অন্য সময় কাগজ দিয়ে পুতুল তৈরি করতে পারবো। আপনার উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে। আসলে কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি পুতুল তৈরি করেছেন আপু যা দেখে বেশ ভালো লাগলো। স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে উপস্থাপনও করেছেন যার ফলে খুব সহজেই এইভাবে পুতুল তৈরির কাজ আমরাও শিখতে পারবো ।