চিংড়ি মাছ ভুনার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছের ভুনার রেসিপি শেয়ার করবো। চিংড়ি মাছ আমার কাছে খুবই পছন্দের একটি মাছ। সেগুলো বড় চিংড়ি হোক বা ছোট চিংড়ি। ছোট চিংড়িগুলো বিভিন্ন ভাঁজির মধ্যে বা শাকের মধ্যে দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর বড় চিংড়িগুলো ভুনা। এই চিংড়ি গুলো নদীর চিংড়ি ছিল। নদীর চিংড়ির স্বাদ আরো অনেক বেশি হয়। এজন্য এই চিংড়ি গুলো এভাবে ভুনা করেছি। এভাবে চিংড়ি ভুনা করলে পোলাও অথবা ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল এই চিংড়ি মাছের রেসিপিটি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230616103640.jpg




চিংড়ি মাছ
পিঁয়াজ
কাঁচামরিচ
পিঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনে গুড়া
জিরা গুড়া
তেল
লবণ
সরিষার তেল


PhotoCollageMaker_20230725_090033634.jpg



প্রথমে চিংড়ি মাছ গুলোকে হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি।


IMG20230616101233.jpg


চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণমতো তেল দিয়েছি। তেল গরম হলে চিংড়ি মাছ গুলো দিয়ে হালকা ভেঁজে নিয়েছি। তারপর একটি পাত্রে উঠিয়ে রেখেছি।


IMG20230616101234.jpgIMG20230616101306.jpg

IMG20230616101759.jpg


এখন ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে পিঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি। পিঁয়াজ মরিচগুলো একটু ভেঁজে নিয়ে বাটা মশলা গুলো দিয়ে দিয়েছি।


IMG20230616101801.jpgIMG20230616102025.jpg

সামান্য একটু পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিয়ে গুড়া মসলা গুলো সব দিয়ে দিয়েছি।


IMG20230616102053.jpgIMG20230616102136.jpg

গুড়া মসলা দিয়ে মসলাগুলো আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো মসলার সঙ্গে ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20230616102332.jpgIMG20230616102418.jpg

চিংড়ি মাছগুলো ভালোমতো কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20230616102727.jpgIMG20230616102758.jpg

পানি কমে আসলে জিরা গুড়া দিয়েছি। তারপর ঝোল একদম শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি।


|IMG20230616102828.jpg|IMG20230616103556.jpg|

|-|-|


IMG20230616103637.jpg


এখন একটি বাড়িতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার চিংড়ি মাছের ভুনা তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রিয় একটি মাছের রেসিপি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অবশ্যই চিংড়ি কে মাছ বলা হয় না তারপরও মাছ। যাইহোক এটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে একটু ঝোল টাইপের ভাজি করে খেতে। সুন্দরভাবে আপনি চিংড়ি মাছের রেসিপি করেছেন। আশা করি অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

চিংড়ি মাছের ঝোল থেকে আমার কাছে ভুনা খেতে বেশি ভালো লাগে। এ জন্যই ভুনা করেছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মজাদার চিংড়ি মাছের রেসিপি করেছেন। এই চিংড়ি মাছের ভুনা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। দেখে শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রেসিপির পরিবেশনা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু যেকোনো ধরনের চিংড়ি মাছ খেতে ভালোই লাগে । আর দেশি চিংড়ি হলে তো কোন কথাই নেই । ছোট চিংড়ি মাছ গুলো খুব সুন্দর করে ভাজি করলে খেতে কিন্তু ভালো লাগে ।আপনার চিংড়ি মাছের তরকারিটা অনেক লোভনীয় লাগছে দেখে দেখে খেতে মন চাইছে ।

 2 years ago 

দেশি চিংড়িগুলোর স্বাদ আরো বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ ভীষণ সুস্বাদু ও জনপ্রিয় একটি মাছ।আপনি এই সুস্বাদু মাছের খুব লোভনীয় করে ভুনা করেছেন যা ভীষণ ভালো লাগলো।চিংড়ি মাছের রেসিপিটির ধাপ গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর ও লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছের রেসিপির ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ ! বেশ লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন আপু ৷ আসলেই বড় চিংড়ি মাছ ভুনা'ই ভীষণ ভালো লাগে ৷ আর ছোট চিংড়ি শাক বা সবজির সাথে ভালো লাগে ৷ আসলে চিংড়ি আমার ভীষণ পছন্দের ৷ আপনি বড় চিংড়ির ভুনা বেশ যত্ন সহকারে করেছেন দেখছি ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো, বেশ লোভনীয় হয়েছে দেখেত ৷ নিশ্চয়ই খেতেও ভীষণ মজার হয়েছে ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

এগুলো দেশি চিংড়ি ছিল এজন্য খেতে আরো বেশি মজাদার হয়েছিল। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

নদীর চিংড়ি মাছগুলোর স্বাদ আরো বেশি হয়। চিংড়ি মাছ আমার বরাবরই পছন্দ তা যেই জায়গারই হোক৷ রেসিপিটা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিংড়ি মাছ আমারও ভীষণ পছন্দের। যেভাবেই রান্না হোক না কেন খেতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিংড়ি মাছের ভুনা রেসিপি আমার কাছে অনেক মজা লাগে তবে আপনার আজকের চিংড়ি মাছের ভুনা রেসিপি পরিবেশন করার পরে দেখতে এতটা লোভনীয় লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। যদি সুযোগ হতো আমি নিজে থেকেই টেস্ট করে দেখতাম আপনার অনুমতি ছাড়াই হি হি হি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এরকম লোভনীয় রেসিপি দেখলে কার না টেস্ট করতে মন চায়। যাই হোক ভাইয়া ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। চিংড়ি মাছের রেসিপি দেখে তো জিভে পানি চলে আসলো। দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও তেমন মজাদার হয়েছিল। আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন ছোট চিংড়ি মাছ শাকের সঙ্গে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আর বড় চিংড়ি ভুনা করে খেতে বেশি সুস্বাদু লাগে। বাস্তবিকভাবে এটা সত্য যে নদীর চিংড়ি সব সময় অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয়। আপনার এই চিংড়ি মাছ ভুনা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি বিভিন্ন শাক এবং ভাজিতে ব্যবহার করি। আর বড় চিংড়িগুলো এভাবে ভুনা খাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ ভুনার রেসিপির পরিবেশন অসাধারণ হয়েছে দেখে খেতে ইচ্ছা করছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আমার চিংড়ি মাছের রেসিপিটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38