আলু বেগুন দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো। আলু, বেগুন, টমেটো দিয়ে টেংরা মাছের রেসিপি। টেংরা মাছগুলো সাইজে অনেক বড় ছিলো। এজন্য একেবারে চচ্চড়ির মতো করিনি। একটু ঝোল ঝোল রেখেছি। ছোটবেলায় আম্মাকে দেখতাম এভাবে রান্না করতে। খেতে খুবই মজা লাগতো। আমার অবশ্য রান্নার কথা মনে থাকে না। মাঝেমধ্যে মনে পড়ে। সেদিন হঠাৎ মনে পড়লো। তাই এভাবে রান্না করেছিলাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে। তাছাড়া টেংরা মাছের সাইজগুলো বড় ছিল জন্য খেতে আরো বেশি মজাদার ছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


IMG20230620105556.jpg




টেংরা মাছ-- ১০ পিস
আলু-- ২ টি
বেগুন--২ টি
টমেটো--১ টি
পিঁয়াজ--৪ টি
কাঁচামরিচ-- ৫ টি
হলুদের গুঁড়া-- ১.৫ চা চামচ
ধনিয়া গুঁড়া-- ১ চা চামচ
জিরা গুঁড়া--১ চা চামচ
ধনিয়া পাতা-- পরিমাণমতো
লবণ-- পরিমাণমতো
সরিষার তেল --পরিমাণমতো


PhotoCollageMaker_20230805_114616610.jpg


প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ এবং মরিচ কুচি দিয়েছি। তারপর আলু বেগুন টমেটো দিয়েছি।


IMG20230620103609.jpgIMG20230620103632.jpg

এখন গুঁড়া মসলাগুলো সব দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি। তারপর জিরা গুঁড়া দিয়ে আবারো ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20230620103803.jpgIMG20230620103837.jpg

এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর সবকিছু ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20230620103937.jpgIMG20230620104020.jpg

পরিমাণমতো পানি, ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করবো।


IMG20230620104128.jpgIMG20230620104231.jpg

পানি প্রায় শুকিয়ে এসেছে। আরো কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিব।


IMG20230620104812.jpg


IMG20230620105345.jpg


IMG20230620105554.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার আম্মা এরকম ভাবে রান্না করত আর আপনিও সেরকম ভাবেই রান্না করেছেন। আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্নার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল আর টেংরা মাছ আমার অনেক বেশি পছন্দের। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী ভাইয়া অনেক রেসিপি আম্মার মত করে রান্না করার চেষ্টা করি। কিন্তু স্বাদ আম্মার মত হয়না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আলু বেগুন দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। টেংরা মাছ আমার খুবই প্রিয়। আর এই টেংরা মাছের রেসিপি দেখতে পেয়ে তাই খেতে ইচ্ছা করছে। রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনিও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভাইয়া। ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এমন বড় টেংরা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার মায়ের কাছ থেকে শেখা রেসিপি অনেক দিন পর হলেও খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার রেসিপির উপস্থাপনা দেখে খিদা লেগে গিয়েছে। এভাবে আলু বেগুন দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আলু বেগুন দিয়ে যেকোন মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমিতো মাছে তরকারি দিলেই আলু বেগুন দিয়েই রান্না করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

টেংরা মাছটা বেশি চচ্চরি করা থেকে হালকা একটু ঝোল ঝোল করলে সেটা আরো বেশি টেস্ট লাগে আপু। অনেক সুন্দর ভাবে আলু আর বেগুন দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই রেসিপিটা হালকা ঝোল ছিল ভাইয়া। ছোট টেংরা মাছ হলে সেগুলো চচ্চড়ি খেতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি কিন্তু আমার বেশ প্রিয় একটি রেসিপি আজ শেয়ার করেছেন। আসলে আলু এবং বেগুন দিয়ে এমন করে রান্না করে খেলে কিন্তু সত্যি বেশ মজা লাগে। আর আপনি কিন্তু দারুন সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর এবং ইউনিক একটি রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার প্রিয় রেসিপি শেয়ার করেছি জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আলু বেগুন দিয়ে টেংরা মাছের খুব মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। এ ধরনের রেসিপি গুলো খেতে খুবই মজা লাগে। রেসিপিটির রন্ধন প্রক্রিয়া খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার রেসিপি রন্ধনপ্রক্রিয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

টেংরা মাছ খুবই মজাদার একটি মাছ। খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আলো বেগুন দিয়ে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। রেসিপির কালার টা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু এভাবে আলু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজা লাগে খেতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

টেংরা মাছ আমার অনেক পছন্দের। আপনি মাছটি ঝাল ঝাল রান্না করছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি টেংরা মাছ ঝাল ঝাল পছন্দ করি।আপনি রেসিপির ধাপ গুলো দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

টেংরা মাছ আপনার পছন্দের জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

টেংরা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে আলু এবং বেগুন দিয়ে টেংরা মাছের রেসিপি করেছেন। ছোটকালে আপনার মা এভাবে রেসিপিটি করতেন দেখে আপনি রেসিপি তৈরি করেছেন। টেংরা মাছ খাওয়ার মজাই আলাদা। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে মন চাইতেছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন।

 3 years ago 

রেসিপিটি দেখে আপনার যেহেতু খেতে মন চাইছে তাহলে আপনিও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভাইয়া। ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38