গোলাপ ফুলের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে। এজন্য সব সময় করা হয় না। মাঝেমধ্যে যখন সময় পাই তখনই এই আর্টগুলো করা হয়। ম্যান্ডেলার আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো যত বেশি নিখুত ভাবে করা যায় আর্টটি দেখতে তত বেশি সুন্দর লাগে। সব সময় তো সাদা কাগজের উপরে কালো কলম দিয়ে আর্ট করেছি। তাই আজকে আর্ট এর ভিন্নতা আনার জন্য সাদা কাগজের উপর রঙিন কাগজ দিয়ে আর্টটি করেছি। আশা করি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।


IMG20230810125021.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
জেল পেন



প্রথমে একটি গোলাপ ফুল এঁকেছি। তারপর গোলাপ ফুলটিকে কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20230810123209.jpgIMG20230810123429.jpg

সম্পূর্ণ ফুলটি গাঢ় করা হয়ে গেলে নিচের ডালটিতে লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20230810123520.jpgIMG20230810123545.jpg

দুই পাশের পাতার ভিতরে গোল গোল করে ডিজাইন করেছি। তারপর গোলাপ ফুলটির একদম উপরে কিছু ডিজাইন করেছি।


IMG20230810123636.jpgIMG20230810123815.jpg

এখন ফুলটির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ডিজাইন করে ফুলটি ভরাট করেছি।


IMG20230810124109.jpgIMG20230810124457.jpg
IMG20230810124605.jpgIMG20230810124825.jpg

সম্পূর্ণ ফুলটির ভিতর ছোট ছোট ডিজাইন করা হয়ে গেলে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230810124923.jpgIMG20230810124927.jpg

IMG20230810125002.jpg


এভাবে আমার ম্যান্ডেলার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে খুব চমৎকার একটি গোলাপ ফুলের মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আমরা সবাই জানি ফুলের রানী হলো গোলাপ ফুল। গোলাপ ফুল তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আর গোলাপ ফুলটি দেখতেও বেশ সুন্দর লাগছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুলের রানী গোলাপ জন্যই গোলাপ ফুলের ম্যান্ডেলার আর্ট করেছি। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর একটি গোলাপ ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন।আপনার ক্রিয়েটিভ ভিডিও সিজার মাধ্যমে সুন্দর একটিআর্ট পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সবাই বুঝতে পারে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই দক্ষতার সাথে এই গোলাপ ফুলের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপনার চিত্র অংকন দেখতে পেয়ে অনেক ভালো লাগলোম শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার গোলাপ ফুলের ম্যান্ডেলার আর্টটি দেখতে পেয়ে আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট ভীষণ কষ্ট আর সময় সাপেক্ষ কাজ। যাইহোক সাদা কাগজের উপর রঙিন কলম দিয়ে অসাধারণ একটি আর্ট করেছেন। গোলাপ ফুলটি বেশ নিখুঁত ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্ট অনেক বেশি সময় সাপেক্ষ। তারপরও করার পর দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গোলাপ ফুলের এত সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো খুব মুগ্ধ হলাম। আপনি অনেক সুন্দর করে গোলাপ ফুলের এই ম্যান্ডেলা আর্ট অংকন করেছেন। কালার কলম দিয়ে এই ম্যান্ডেলা আর্ট করার কারণে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। ডিজাইন গুলো অনেক নিখুঁতভাবে অঙ্কন করেছেন যার কারণে দেখতে ভালো লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

আমার কাছেও মনে হয়েছে যে কালার কলম দিয়ে করার কারণে আর্টটি আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি সবসময়ই এই ধরনের আর্টগুলো থেকে দূরে থাকি। তবে আর্টগুলো করতে যে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় সেটা আমি জানি। আপনি প্রথমে পেনসিল দিয়ে গোলাপ ফুলের গঠন টা একে নিয়েছেন। এবং পরবর্তী কাজ করেছেন জেল পেন দিয়ে। চমৎকার লাগছে আপনার মান্ডালা আর্ট টা। অনেক সুন্দর করেছেন আর্টটা আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া এই ধরনের আর্টগুলো মাঝেমধ্যে করার চেষ্টা করবেন। ভালই লাগে করতে বসলে। কিন্তু একটু সময় লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্ চমৎকার ভাবে গোলাপ ফুলের ম্যান্ডেলা আর্ট করছেন।আসলেই ম্যান্ডেলা আর্টের মধ্যে যত বেশি ছোট ছোট ডিজাইন দেওয়া হয় সেটার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলার আর্টের মেইন আকর্ষণই এই ছোট ছোট ডিজাইনগুলো। এর কারণে আর্টটি আরো বেশি ফুটে ওঠে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এই প্লাটফর্মের সবাই এখন অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে যেগুলো দেখতে অনেক ভালো লাগে। তেমনি আপনিও আজকে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছিলেন, তাও আবার আমাদের সবার পছন্দের গোলাপ ফুলের। গোলাপ ফুল আমি এমনিতে অনেক ভালোবাসি আর এই ম্যান্ডেলা আর্ট দেখে তো আরো বেশি ভালো লেগেছে। আপনি এর আগেও অনেক সুন্দর সুন্দর আর্ট করেছিলেন যেগুলো দেখে ভালো লেগেছিল। তেমনি আজকেরটাও ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবাই অনেক চমৎকার ম্যান্ডেলার আর্ট করে। এজন্য আরও বেশি এই আর্টগুলো করতে ইচ্ছা করে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজ অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গোলাপ ফুলের ম্যান্ডেলা অংকন। অনেক ভাল লাগছে দেখতে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার গোলাপ ফুলের ম্যান্ডেলার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38