কিছু ফুলের ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া দুষ্কর। ফুলের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে গোলাপ ফুল। গোলাপ ফুলের যে কত রকমের প্রজাতি আছে তা শীতকালে দেখা যায়। যত ধরনের কালার হয় গোলাপ ফুলের অন্য কোন ফুলের মনে হয় এত কালার হয় না। আগে তো দেখা যেত একেক ফুলের একটি করে কালার। কিন্তু বর্তমান সময়ে একেক ধরনের ফুলের বেশ কয়েক ধরনের কালার পাওয়া যায়। এর আগে বৃক্ষ মেলা চলাকালীন সময়ে বৃক্ষ মেলায় গিয়েছিলাম। বৃক্ষ মেলায় গিয়ে রংবেরঙের বিভিন্ন ধরনের ফুল দেখেছিলাম। কিছু কিছু ফুলের নাম জানা এবং কিছু ফুলের নাম অজানা। একসঙ্গে এত ফুল বৃক্ষ মেলা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না। বৃক্ষ মেলায় গেলে একসঙ্গে যেমন অনেক ধরনের গাছ দেখা যায় তেমন এই গাছগুলোর দামও কম থাকে নার্সারি থেকে। এসব গাছ কিনতে গেলে প্রায় এর থেকে ডাবল দাম রাখে নার্সারিতে। যদিও আমার ইচ্ছা ছিল আরো একবার বৃক্ষ মেলাতে যাওয়ার কিন্তু বাসার লোকজনের অসুস্থতার কারণে আর যাওয়া হয়নি। যাইহোক আজকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিছু কিছু ফুলের নাম আমার অজানা। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।
শুরুতেই বেশ কয়েক ধরনের গোলাপ ফুলের ফটোগ্রাফি দিয়ে শুরু করছি। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে গোলাপ ফুলের। আমি এখান থেকে দুটি গোলাপ ফুল গাছ কিনেছিলাম। যদিও গাছ কেনার সময় গোলাপ ফুল গুলো অনেক বড় সাইজে ছিল। কিন্তু পরবর্তীতে যখন ফুল ফুটেছে তখন গোলাপ ফুলের সাইজ অনেক ছোট হয়ে গিয়েছে। জানিনা কেন এমন হলো।
এগুলো বাগান বিলাস ফুল। বিভিন্ন বাড়ির গেটে এই ফুল গুলো দেখা যায়। আমি সব সময় মেজেন্ডা কালারের বাগান বিলাস দেখেছি। সাদা বাগান বিলাস এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছিল গাছটি দেখতে। পুরো গাছ জুড়ে শুধু ফুল আর ফুল ছিল।
এই ফুল গাছটি কাটা মুকুট গাছ। এই গাছের ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। অনেক কাটা থাকে গাছে।
এই ফুল গাছগুলোর আমি নাম জানিনা। কিন্তু ফুল গুলো দেখতে খুব সুন্দর। আপনারা কেউ নাম জেনে থাকলে অবশ্যই জানাবেন।
এগুলো জুঁইফুল। জুঁইফুল নিশ্চয়ই আপনারা সকলেই চিনেন। জুঁইফুলের এত সুন্দর ঘ্রান হয় যে পাশ দিয়ে গেলে মুগ্ধ হয়ে যেতে হয় ঘ্রাণে।
উপরের গাছটিতে কি ফুল ফুটেছে এরর নাম জানিনা। যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | i phone1 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুল আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। আসলে ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই এখন মুশকিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জুঁইফুলের ফটোগ্রাফি। আসলে আপু এই জুই কিন্তু আমার প্রথম ভালোবাসার মানুষ ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আমাদের কমিউনিটিতে আপুরা সবচেয়ে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে থাকে। যেটা উপভোগ করতে ভালো লাগে বর্তমান সময়ের বিভিন্ন রকমের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় । বিশেষ করে শীতকালীন সময়ে। আপনার করা আজকে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভালোই লাগে।
আসলে ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। এজন্যই তো মাঝে মধ্যে ফটোগ্রাফি করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।
আপু ঠিক বলেছেন বর্তমানে একেকটা ফুলের এতো এতো কালার হয় দেখে ভীষণ ভালো লাগে। আর এটা ঠিক বৃক্ষ মেলা থেকে নার্সারিতে ফুল গাছের দাম একটু বেশীই রাখে।আপনি তো দেখছি অনেক ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করলেন। চমৎকার হয়েছে ফটোগ্রাফিগুলো।আমার ভীষণ ভালো লেগেছে। আপনি সুন্দর বর্ননা শেয়ার করলেন। এজন্য আরো বেশী ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আরো একদিন বৃক্ষ মেলায় যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি। গেলে আরো কিছু গাছ কেনা যেত। ধন্যবাদ আপনাকে।
আসলেই ফুল প্রতিটা মানুষের কাছে ভালো লাগে।একই ফুলের বিভিন্ন প্রজাতি হয় আর বিভিন্ন রং এর হয়। আপনার তোলা ছবি গুলো অনেক সুন্দর লাগছে। চমৎকার ছবি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এখনকার সময় এক একটা ফুলের বিভিন্ন প্রজাতির হয়ে দেখা যায়। এজন্য আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে আমার বাংলা ব্লগে যদি না আসতাম তাহলে অনেক ধরনের ফুলের নাম জানতে পারতাম না। আমরা হয়তো হাতে গনা ফুলের নাম জানি শুধু মাত্র। আপনার বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফির মধ্যে হয়তো কয়েকটি ফুল আমি আগে কখনোই দেখিনি। আজকে আপনার কারণে হয়তো অনেক ধরনের ফুলের পরিচিত পেলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে সবগুলো ফুলের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনার মত একই অবস্থা আমারও। আমি তো আগে ফুলের নামই জানতাম না। এই ব্লগে আসার পর বিভিন্ন ধরনের ফুলের নাম জেনেছি। ধন্যবাদ আপনাকে।
আসলে গাছ কেনার সময় একটি স্যাম্পল দেখানো হয় এবং পরবর্তীতে ফল অথবা ফুল অন্যরকম আসে। নার্সারির লোকগুলো এরকম প্রতারণা করে মাঝে মাঝে।
তবে আপনার মিশ্র কালারের গোলাপ ফুল গুলো কিন্তু দুর্দান্ত। আর গোলাপ ফুল খুব একটা বড় হলে এর পাপড়ি গুলো নষ্ট হয়ে যায় অতএব ছোট আছে এটাই অনেক চমৎকার দেখাচ্ছে।
খুবই চমৎকার ছিল প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে।
কিন্তু ওরা যেই গাছগুলো সাজিয়ে রাখে সেখান থেকেই তো গাছ কিনে নিয়ে আসি। তারপরও বাসায় আনার পর আর ফুল ফুটতে চায় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আজ আপনি আমাদের মাঝে গোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি নিখুত ভাবে করেছেন এবং সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।
গোলাপ ফুল আমার খুবই পছন্দের একটি ফুল । এ জন্য একটু দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। ধন্যবাদ আপনাকে।
বাহ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু দেখে বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনি বৃক্ষ মেলা থেকে বেশ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিলেন। ঠিক বলছেন আপু আগে মাত্র একটি ফুলের একটি কালার দেখতাম। কিন্তু এখন দেখা যায় যে একটি ফুলের অনেক গুলো কালার। বৃক্ষ মেলায় গেলে সুবিধা হয় সুন্দর সুন্দর গাছের সাথে পরিচয় হওয়া যায়। তাছাড়া নার্সারিতে গেলেও অনেক ভালো লাগে।
বৃক্ষ মেলায় গেলে এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় যে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আগে একটা সময় শুধুমাত্র আমরা গোলাপের কয়েকটি রং দেখেছিলাম। তবে বর্তমান সময়ে গোলাপের বিভিন্ন রং দেখে মনটা একদম ভরে যায়। যত দিন যাচ্ছে ততই যেন ভিন্ন ভিন্ন গোলাপ ফুল গুলো চোখে পড়ে যাচ্ছে। আর হ্যাঁ আপু আপনার পোস্টে জুই ফুল গুলো দেখে ভীষণ ভালো লাগলো। কতদিন সে হলো জুই ফুল দেখিনি তা মনে নেই। তাই আপনার পোস্টে জুই ফুলগুলো দেখে ভালোলাগাটা অনেক অনেক বেড়ে গেল। ধন্যবাদ আপু, সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া আগে গোলাপের হাতে গোনা কয়েকটি কালার ছিল। এখন যে কত ধরনের গোলাপ আছে তা গুনে শেষ করা যাবে না। ধন্যবাদ আপনাকে।