রঙিন কাগজের শপিং ব্যাগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি শপিং ব্যাগ তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে কত কিছু যে বানানো যায় তার কোন শেষ নেই। রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো বানাতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সময়ের অভাবে সবসময় বসা হয় না। কিন্তু যখনই সময় পাই তখনই একসঙ্গে বেশ কয়েকটি বানিয়ে রাখি। তখন একটার পর একটা বানাতে ভালোই লাগে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ বানালে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আজকের ব্যাগটি বানাতে অনেক সময় লেগেছে কিন্তু বানানোর পর খুবই ভালো লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230610195341.jpg



প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ
কাঁচি



প্রথমে A4 সাইজের একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি ডান পাশ থেকে অর্ধেক লম্বালম্বি ভাঁজ করেছি।


IMG20230610193623.jpgIMG20230610193655.jpg

কাগজটি উল্টিয়ে নিয়ে দুই পাশের কোনা ভাঁজ করেছি। তারপর দুই পাশের কোনার ভাঁজ খুলে চারপাশ থেকেই একই রকম ভাবে কোনা ভাঁজ করেছি। তারপর নিচের অংশ উপরের দিকে অর্ধেক ভাঁজ করেছি।


IMG20230610193734.jpgIMG20230610193804.jpg
IMG20230610193851.jpgIMG20230610193907.jpg

এখন কাগজটি ঘুরিয়ে নিচের ছবির মত করে পর্যায়ক্রমে ভাঁজ করে নিয়েছি। এই ভাঁজটি আসলে মুখে বলে বোঝানো সম্ভব না এজন্য প্রতিটি ধাপের ছবি শেয়ার করলাম।


IMG20230610193921.jpgIMG20230610193943.jpg
IMG20230610194001.jpgIMG20230610194019.jpg

এখন দুই পাশের কোনা ভিতরের দিকে ঘুরিয়ে বক্সের মতো তৈরি করেছি।


IMG20230610194132.jpgIMG20230610194143.jpg

IMG20230610194213.jpg


এখন গোলাপী কালারের চার কোনা একটি কাগজ নিয়ে বক্সের নিচে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি।


IMG20230610194314.jpgIMG20230610194430.jpg

নীল কালারের লম্বা চিকন একটি কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে নিয়েছি।


IMG20230610194554.jpgIMG20230610194912.jpg

তারপর বক্সের দুই কোনা ফোটা করে নীল কাগজটি ভিতরে দিয়ে দিয়েছি। এভাবে দুটি হ্যান্ডেল তৈরি করে নিয়েছি।


IMG20230610195004.jpg


IMG20230610195333.jpg


IMG20230610195342.jpg


এভাবে আমার শপিং ব্যাগ তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ! শপিং ব্যাগটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। এরকম ছোট ছোট জিনিস গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ব্যাগটি তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এই জিনিসগুলো তৈরি করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার। ভালো লাগলো আপনার আজকের এই ডাই পোস্ট দেখে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের জিনিসগুলো দেখতে আসলেই ভালো লাগে। কষ্ট হলেও বানানোর পর দেখে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগ তৈরি অসাধারণ হয়েছে। এই শপিং তৈরির ধাপগুলো দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবি ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগ তৈরি দেখে আপনি শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি শপিং ব্যাগ তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকম শপিং ব্যাগ আমি কখনো দেখিনি। আপনার কাছ থেকে এই প্রথম এরকম সুন্দর একটি শপিং ব্যাগ দেখতে পেলাম৷

 3 years ago 

এরকম শপিং ব্যাগ আপনি কই থেকে দেখবেন কাগজে তৈরি যে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি শপিং ব্যাগ তৈরি করেছেন আপু। ধাপ গুলো বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শপিং ব্যাগ তৈরির ধাপ গুলো সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি শপিং ব্যাগ তৈরি করে দেখিয়েছেন। আপনার শপিং ব্যাগ টি দেখে অনেক ভালো লাগলো। এবং ব্যাগটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার শপিং ব্যাগটি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি যা তৈরি করবেন সেটাই দেখতে ভালো লাগবে। আপনি আজকের রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শপিং ব্যাগ তৈরি করেছেন। এই শপিং ব্যাগ তৈরির প্রতিটা ধাপ আপন খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যা তৈরি করা যায় তাই দেখতে ভালো লাগে। এ জন্যই তো সময় পেলে রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে বসি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে এভাবে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর করে আপনি রঙিন কাগজ ব্যবহার করে একটা শপিং ব্যাগ তৈরি করেছেন। আপনার তৈরি করা এই শপিং ব্যাগটা দেখতে অনেক সুন্দর লাগছে। ভাঁজে ভাঁজে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, এবং কি সময় লাগে তবে তৈরি করার পর দেখতে ভালোই লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ভাজে ভাজে এরকম জিনিসগুলো তৈরি করতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শপিং ব্যাগ বানিয়েছেন। একি ঠিক বলেছেন সময়ের কারণে অনেক সময় অনেক প্রিয় জিনিস গুলো বানানো যায় না। আমিও আপনার মত বসে একসাথে রঙিন কাগজ দিয়ে অনেকগুলো বানানো চেষ্টা করি। তবে আপনার রঙিন কাগজের শপিং ব্যাগ অসাধারণ হয়েছে। আবার অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শপিং ব্যাগ তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

রঙিন কাগজের জিনিসগুলো বানাতে অনেক সময় লাগে। এজন্যই সব সময় বানাতে পারি না। কিন্তু যখন বসি তখন বেশ কয়েকটি বানিয়ে রাখি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শপিং ব্যাগ তৈরি করেছেন। তবে নীল কাগজ দিয়ে ব্যাগের যে দুইটা হ্যান্ডেল তৈরি করেছেন সেটা বেশ মজবুত মনে হচ্ছে অনেক কাপড় বহন করতে পারবে হা হা হা। আপনার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কিছুটা কম্বিনেশন আনার জন্য নীল কাগজ দিয়ে হ্যান্ডেল তৈরি করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38