রঙিন কাগজের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি বুক মার্ক তৈরী শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের বুকমার্ক তৈরি করে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। এই বুকমার্ক গুলো বই পড়ার ক্ষত্রে খুব কাজে দেয়। বই পড়তে পড়তে হঠাৎ করে উঠে গেলে এই বুকমার্কগুলো দিয়ে রাখলে খুব সহজে সেই জায়গা খুঁজে পাওয়া যায়। আমি মাঝেমধ্যে এরকম বিভিন্ন শেপের বুক মার্ক বানিয়ে আমার ছেলেকে দেই। ও খুব খুশি হয় এগুলো পেলে বইয়ের মধ্যে রেখে দেয়। আজকের বুকমার্কটি কালারের কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG_1948.jpeg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
কলম
আঠা



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি কোনাকুনি একবার ভাঁজ করেছি। আবারো কোনাকুনি আরো একবার ভাঁজ করেছি।


IMG_1934.jpeg

IMG_1935.jpegIMG_1936.jpeg

কোনাকুনির এক ভাঁজ খুলে দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করেছি। আবারো ভাঁজ খুলে নিচের কোনা উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।


IMG_1937.jpegIMG_1938.jpeg

এখন দুই পাশের কোনা নিচের কোনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর উপরে চোখ নাক মুখ এঁকে নিয়েছি।


IMG_1939.jpegIMG_1940.jpeg
IMG_1941.jpegIMG_1942.jpeg

ছোট আর এক টুকরা কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ করেছি। তারপর উপরে কানের শেপ এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


IMG_1944.jpegIMG_1945.jpeg

কান দুটি বুকমার্কের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং সাদা একটি চারকোনা কাগজ নিয়ে নিচে লাগিয়ে দিয়েছি।


IMG_1946.jpeg


এখন কানে কলম দিয়ে ডিজাইন করেছি এবং দাঁতের চারপাশ দিয়ে ডিজাইন করেছি।


IMG_1947.jpeg

IMG_1948.jpeg


এভাবে আমার রঙিন কাগজের বুকমার্কটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ওয়াও আপনি খুব সুন্দর করে রঙিন কাগজের বুকমার্ক তৈরি করেছেন। তবে এটি ঠিক বলেছেন বুকমার্ক হলে আমাদের বই পড়া বা দরকারি কোন বই পড়তে সুবিধা হয়। হঠাৎ করে আমরা বই রেখে উঠতে সময় অনেক সময় কতটুকু পড়েছে তা ভুলে যায়। আর এই বুকমার্ক থাকলে আমাদের জন্য সুবিধা হয়। বুকমার্ক তৈরি মধ্যে চোখ নাক দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুকমার্ক তৈরি শেয়ার করার জন্য ।

 3 years ago 

বই পড়ার সময় এরকম বুকমার্ক দিয়ে চিহ্ন দিয়ে রাখলে সহজেই সেই জায়গা খুঁজে পাওয়া যায় । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বুক মার্ক তৈরি করেছেন। আসলে বুকমার্ক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ধাপ গুলো দেখে আমিও শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার বুকমার্ক তৈরি দেখে শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো। অবশ্যই বাসায় তৈরি করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে বুকমার্ক তৈরি করেছেন আপু। আপনি প্রায়ই আমাদের মাঝে কিছু সুন্দর এবং ইউনিক বুকমার্ক শেয়ার করেন৷ আজকের বুকমার্কটিও আমার কাছে খুব ভালো লেগেছে।এতো কিউট কিউট বুকমার্ক আপনার ছেলে পেলে তো খুশি হবেই। ধন্যবাদ আপু।

 3 years ago 

বুকমার্ক গুলো বানানোর পর দেখতে খুবই সুন্দর লাগে। এজন্যই মাঝে মাঝে বুকমার্কগুলো বানাতে বসি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে বুকমার্ক তৈরি করতে হয় সেটা আমাদেরকে দেখিয়েছেন তবে আপনার তৈরি করা বুকমার্কের দাঁত দুইটি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বুকমার্কের দাঁত দুটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর বুকমার্ক তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর এই ধরনের জিনিস গুলো তৈরি করতে অনেক কষ্টও হয়। আপনি বুকমার্কের উপরে অনেক সুন্দর করে চোখ মুখ অঙ্কন করেছেন। এগুলোর কারণে এটা অনেক কিউট লাগছে। আপনার ছেলে অনেক খুশি হয়েছিল এটা পেয়ে যা বুঝতে পারছি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এগুলো তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি বুকমার্ক তৈরি করে ফেলেছেন আপনি৷ রঙিন কাগজ দিয়ে যদি কোন কিছু তৈরি করা হয় তাহলে তা অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে৷ আর আজকে আপনি এই বুকমার্ক খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। এটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বুকমার্ক তৈরি করেছেন। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। এখনো এই বুকমার্ক বানানো হয়নি তবে আপনাদের সবার গুলো দেখতে অনেক সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজের যেকোনো জিনিস বানালে সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর একটি বুকমার্ক আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রঙিন কাগজের বুকমার্কটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। যা দেখতে তো অনেক সুন্দর হয়েছে আপু।সুন্দর একটি বুকমার্ক তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

সময় নিয়ে আমার বুকমার্ক তৈরির পদ্ধতিটি দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার যেকোনো জিনিস তৈরি করা যায়। আরে রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয় বলে সেগুলো দেখতেও অনেক ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। বুকমার্ক তৈরি প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে তৈরির জন্য এত সুন্দর লাগে। এজন্যই তো সময় পেলে বানাতে বসি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38