রঙিন কাগজের বুকমার্ক তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। আজকে খরগোশ শেপের বুকমার্ক তৈরি করেছি। এ ধরনের বুকমার্কগুলো তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে বই পড়ার সময় এগুলো ভিতরে চিহ্ন দিয়ে রাখতে খুব উপকারী। যখন বই পড়তে পড়তে তাড়াহুড়ো করে উঠে যাওয়া হয় তখন পরবর্তীতে এসে সেই পাতা খুজে পেতে খুবই সমস্যা হয়। এজন্য বই বন্ধ করার সময় এরকম একটি বুকমার্ক দিয়ে রাখলে খুব সহজেই সেই পাতা খুঁজে পাওয়া যায়। তাছাড়া অনেকেই বই ভাঁজ করে রাখে । এতে বইয়ের পাতা নষ্ট হয়ে যায়। এরকম বুকমার্ক দিয়ে রাখলে ভাঁজ করার প্রয়োজন পড়ে না। আজকের বুক মার্কটি তৈরি করার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কালো কলম
লাল সাইন পেন
প্রথমে চার কোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে বাম দিকে একবার কোনাকুনি ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে ডানদিকে আবারো কোনাকুনি ভাঁজ করেছি।
কাগজটির ভাঁজ খুলে আড়াআড়ি একবার ভাঁজ করেছি। তারপর আবারো ভাঁজ খুলে লম্বালম্বি ভাঁজ করেছি।
এখন কাগজটিকে দুইপাশ থেকে ঘুরিয়ে নিচের ছবির মত ভাঁজ করে নিয়েছি।
কাগজটির নিচের অংশ উপরের দিকে ভাঁজ করেছি। তারপর কাগজটি উল্টিয়ে নিয়ে বাম পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।
বাম পাশের কোনার ভাঁজ ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ডানপাশ থেকেও একই রকম ভাবে ভাঁজ করেছি। তারপর নিচের দিক থেকে একটু কোনা করে ভাঁজ করেছি।
উপরের থেকে দুই পাশের কোনা করে ভাঁজ করে দিয়েছি। তারপর কাগজটি উল্টিয়ে নিচের অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।
কাগজটি উল্টিয়ে নিয়ে চোখ নাক মুখ এঁকেছি। তারপর দুই সাইডে লাল রং করেছি।
এভাবে আমার বুক মার্কটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
রঙিন কাগজ দিয়ে এরকম বুকমার্ক তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে তাদের জন্য এই বুকমার্ক গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হঠাৎ করে উঠে পড়লে বুকমার্ক যদি দিয়ে রাখে, তাহলে আর পেজটা খুঁজতে দেরি হয় না। এমনিতেই যদি পড়া শেষ করে উঠে যায়, তাহলে পেজ নাম্বারও ভুলে যায়। আপনার আইডিয়া কিন্তু সত্যি অনেক বেশি দারুন ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার এই আইডিয়াটা।
এরকম একটি বুকমার্ক বইয়ের মধ্যে দিয়ে রাখলে সেই পাতা সহজে খুঁজে পাওয়া যায়। এজন্য এই বুকমার্কগুলো তৈরি করি। ধন্যবাদ আপনাকে।
হায় রে হায় কত সুন্দর সুন্দর ক্রেয়েটিভ পোস্ট করে রে। দেখেই তো বেশ ভালো লাগছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলেই কিন্তু দেখতে বেশ দারুন লাগে। আপনি কিন্তু বেশ দারুন করে আজকের বুক মার্কটি তৈরি করেছন। আবার আপানর তৈরি করা বুক মার্কের প্রতিটি ধাপ আমাদের মাঝে দারুন করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। এজন্যই তো সময় পেলে রঙিন কাগজের জিনিসগুলো বানাতে বসে যাই। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি করার রঙিন কাগজের বুকমার্ক গুলো আমার খুব ভালো লাগে। আজকেরটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার তৈরি করা বুকমার্কগুলো আপনি দেখেন জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
যারা নিয়মিত বই পড়েন তাদের জন্য বুক মার্ক অনেক প্রয়োজনীয় একটি জিনিস। আপনি খুব সুন্দর হবে তৈরি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। যাদের বুকমার্ক নেই তারা চাইলে আপনার পোস্ট থেকে তৈরি করতে পারবেন। গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ঠিক বলেছেন ভাইয়া যারা বই পড়ে তাদের জন্য বুক মার্ক আসলেই খুবই উপকারী একটি জিনিস। এতে বইয়ের পাতা নষ্ট হয় না। ধন্যবাদ আপনাকে।
প্রথমে কাগজ নিয়ে কাগজগুলোকে পর্যায়ক্রমে ভাজ করে তারপরে কিছু দৃশ্য অংকনের মাধ্যমে পুরোপুরি সৌন্দর্য টা ফুটিয়ে তুলেছেন। কিভাবে এমন সুন্দর বুকমার্ক তৈরি করতে হয় সেটা আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আমার বুকমার্ক তৈরির প্রক্রিয়াটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের নতুন কিছু একটা দেখতে পারলাম আপনার আজকের এই পোস্টে। আসলে এভাবেই একেকজনের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা গুলো প্রকাশ পায়।
ঠিক বলেছেন ভাইয়া এই ব্লগে সবাই সবার লুকায়িত প্রতিভা বিকাশ করার সুযোগ পায়। ধন্যবাদ আপনাকে।
আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কিছু বকমার্ক তৈরি করে আসছেন৷ আজকেও খুবই সুন্দর একটি বুকমার্ক তৈরি করে ফেলেছেন৷ এটি একদমই অসাধারণ হয়েছে৷ রঙিন কাগজ দিয়ে তৈরি এই বুকমার্ক আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন, যা দেখে বোঝা যাচ্ছে৷
বুকমার্ক তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এ জন্যই সময় সুযোগ পেলে বুক মার্ক গুলো তৈরি করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
বই পড়ে যারা তাদের জন্য বুক মার্ক খুব দরকার।বই এ ভাঁজ করলে আমার ভালো লাগে না।তাই বুক মার্কই পারফেক্ট আমার মনে হয়।আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি বুক মার্ক তৈরি করলেন। দেখতে সুন্দর লাগছে।ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু বই ভাঁজ করলে আমার কাছেও ভালো লাগে না। এজন্য এরকম বুকমার্ক গুলো তৈরি করি। ধন্যবাদ আপনাকে।
আপনার শেয়ার করা এই রঙিন কাগজের বুকমার্ক তৈরির পদ্ধতি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু। নতুন কিছু শেখার সুযোগ হলো আজ। রঙিন কাগজ দিয়ে এমন জিনিস তৈরি করতে আমারও বেশ ভালো লাগে। টাইম পেলে আমিও এমন জিনিস মাঝে মাঝে তৈরি করি।
আমার বুকমার্কটি দেখে আপনার নতুন কিছু শেখার সুযোগ হলে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।