শুভ জন্মদিন উপলক্ষে টিনটিন বাবুর জন্য অফুরন্ত ভালোবাসা 🎂❤️

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ১১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।


🌷🌹শুভ জন্মদিন টিনটিন বাবু তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা❤️🌷


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজনদেরকে নিয়ে। আশা করি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবার-পরিজন নিয়ে। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমরা নতুন ব্লগ শুরু করছি। প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি "শুভ জন্মদিন টিনটিন বাবু"। আজ আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় দাদা ও বৌদির আদরের একমাত্র সন্তান টিনটিনের জন্মদিন। আমার বাংলা ব্লগে আসার পর থেকেই এইটা আমার পাওয়া দ্বিতীয় তম জন্মদিন। প্রতি বছর অনেক বড় পরিষরে টিনটিন বাবুর জন্মদিন পালন করা হয়ে থাকে। এই দিনটাতে আমারা ভার্চুয়াল ভাবে কেক কাটি অনেক গান বাজনা সহ নানা ভাবে এই দিনটা অতিক্রম করি।

happy-birthday-1688783_1280.jpg
Source

দেখতে দেখতে টিনটিন বাবু অনেক বড় হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন ছোট্ট টিনটিন বাবুকে দেখলাম। এখন সে অনেক বড় হয়েছে। এবার সে ৬ বছরে পদার্পণ করলো আজ তোমার জীবনের একটি বিশেষ দিন তোমার জন্মদিন। এই দিনটি শুধু তোমার জন্যই নয় তোমার পরিবার, বন্ধু এবং সমস্ত প্রিয়জনের জন্যও একটি আনন্দের দিন। কারণ তোমার জন্ম আমাদের জীবনে যে আনন্দ, ভালোবাসা, এবং উজ্জ্বলতা এনে দিয়েছে তা সত্যিই অমূল্য। জন্মদিন মানে আরও একটি বছর পেরিয়ে যাওয়া নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে নতুনভাবে উদযাপন করার, নতুন অভিজ্ঞতা ও স্মৃতির সঞ্চয় করার দিন। তোমার আগের বছরের সমস্ত সাফল্য এবং অর্জনকে উদযাপন করার পাশাপাশি আগামী বছরের জন্য নতুন স্বপ্ন ও পরিকল্পনা করার সময়। তোমার জীবনের এই যাত্রায় যেভাবে তুমি সবার হৃদয়ে নিজের জন্য একটি বিশেষ স্থান করে নিয়েছ তা সত্যিই প্রশংসনীয়। তোমার উদারতা, সাহস, হাস্যরস, আর অদম্য মানসিকতা আমাদের সবাইকে প্রতিদিন অনুপ্রেরণা দেয়।

আজকের এই দিনটি হোক নতুন উদ্যমে ভরে উঠার নতুন আনন্দের সন্ধানে যাওয়ার। জীবন যেন তোমাকে সব সময় ভালোবাসা, সুখ এবং শান্তির আলো দিয়ে ঘিরে রাখে। তুমিই সেই মানুষ যে নিজের চারপাশের মানুষদের জীবনকে আরও সুন্দর করে তুলতে জানে। আর আমরা সকলেই তোমার পাশে আছি সেই যাত্রায়। এই বিশেষ দিনে তোমার জীবনে আরও অনেক সাফল্য, আনন্দ এবং মনের মতো সবকিছু আসুক। তুমি যেন সব সময় সুস্থ, সুখী এবং সফল থাকো। জীবনের প্রতিটি দিন যেন তোমার জন্য বয়ে আনে আরও নতুন নতুন সুযোগ আর সম্ভাবনার হাতছানি।

শুভ জন্মদিন টিনটিন বাবু তোমার দিনটি হোক অসীম আনন্দে এবং প্রিয়জনদের ভালোবাসায় ভরপুর। আজকের দিনটি যেমন বিশেষ তেমনি তোমার গোটা জীবনটাও হোক আনন্দময় এবং সফলতায় পরিপূর্ণ।

আজ একটি নতুন দিনের সূচনা, তোমার জীবনের আরেকটি বছরের প্রথম পৃষ্ঠা। এই বছর যেন তোমার জন্য হয় সম্ভাবনা আর সাফল্যের নতুন দিগন্ত। প্রতিটি নতুন বছর আমাদের জীবনে নতুন কিছু শেখায় নতুন অভিজ্ঞতা দেয় আর এই নতুন বছরটাও যেন তার ব্যতিক্রম না হয়।

জীবনের প্রতিটি দিন যেন তোমার জন্য বয়ে আনে অসীম আনন্দ, সাফল্য আর ভালোবাসা। পুরনো দিনের মিষ্টি স্মৃতিগুলো সাথে নিয়ে এগিয়ে চলো নতুন স্বপ্নের পথে। তোমার সব স্বপ্ন আশা আর আকাঙ্ক্ষাগুলো যেন পূরণ হয় আর প্রতিটি পদক্ষেপেই তুমি খুঁজে পাও নিজের জন্য নির্ধারিত সাফল্য।

তুমি যেমন তোমার নিজের জীবনকে আলোয় ভরিয়ে তুলেছো তেমনি চারপাশের মানুষদের জীবনেও আলোকিত রেখেছো। তোমার ইতিবাচক চিন্তাভাবনা হৃদয়ের উষ্ণতা আর উদার মনোভাব আমাদের সবার জীবনে এক বিশেষ ছাপ রেখে গেছে। নতুন বছরটাও যেন তেমনি অনেক মানুষকে ছুঁয়ে যায় তাদের জীবনকে আরও সুন্দর করে তোলে।

এই বিশেষ দিনে তোমাকে জানাই অজস্র ভালোবাসা ও শুভেচ্ছা। প্রতিটি মুহূর্তে তুমি যেন খুঁজে পাও জীবনের সেরা আনন্দগুলো। আজকের দিনটি কাটুক হাসি মিষ্টি মুহূর্ত এবং প্রিয়জনদের সঙ্গ দিয়ে। জীবনের প্রতিটি অধ্যায় যেন তোমার জন্য হয় অনন্য অভিজ্ঞতার ও মধুরতার ভাণ্ডার।

শুভ কামনা রইলো তুমি যেমন আছো ঠিক তেমনই থেকে জীবনকে আরও সমৃদ্ধ করো। এই নতুন অধ্যায়ে তুমি নিজেকে খুঁজে পাও নতুন আলোয়বনতুন সম্ভাবনায় নতুন উৎসাহে।

শুভ জন্মদিন!
নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন সবকিছুই তোমার অপেক্ষায়!


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

Messenger_creation_99949833-48F6-4473-AD5F-2E12865BE62D.png

Sort:  
 2 years ago 

টিনটিনের জন্মদিন তাই আমরা সবাই আজকে অনেক আনন্দিত। আমাদের সবার জন্য অনেক বড় একটি দিন যেহেতু আমাদের পরিবারের ছোট সদস্য টিনটিন। আপনি খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

ভীষণ সুন্দর করে লিখলেন এবং টিনটিন বাবুকে আপনার শুভেচ্ছা বার্তাটুকু পাঠিয়ে দিলেন যত্ন করে। তার জন্মদিন আমাদের কাছেও যেন এক উৎসব। সকলে মিলে উদযাপন টুকু করবার জন্যই সারা বছর অপেক্ষা করে বসে থাকা। তারপরে এমন সুন্দর একটি হ্যাংআউট। আপনার লেখাটি পড়ে ভীষণ ভালো লাগলো। টিনটিন বাবুর জন্মদিনে তার জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা এবং ভালোবাসা পৌঁছে দিলাম।

 2 years ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে পাশে থেকে অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

টিনটিন বাবুর জন্য অফুরন্ত ভালোবাসা থেকে অনেক সুন্দর একটা লেখা লিখেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। টিনটিন বাবুর জন্য আমাদের ভালোবাসা সব সময় থাকবে। এভাবে যেন হাসিখুশি এবং আনন্দে সারা জীবন থাকতে পারে এটাই চাই। আর ও যেন ভালো কিছু করতে পারে ভবিষ্যতে এটাই কামনা করি। গত কালকের সময়টা খুব ভালো কেটেছে। সবাই অনেক আনন্দ করেছি টিনটিন বাবুর জন্মদিনে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

টিনটিন বাবুর জন্য আমাদের সবার অফুরন্ত ভালোবাসা রয়েছে আর ভবিষ্যতেও থাকবে। তাকে আরো অনেক দীর্ঘ পথ অতিক্রম করা লাগবে। সে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারে, এটাই সব সময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। ছয় বছরে সেই পদার্পণ করেছে এজন্য তাকে অনেক বেশি শুভেচ্ছা। তার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ধন্যবাদ সুন্দর করে এটা লেখার জন্য।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আমার লেখা জেনারেল রাইটিংটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38