ক্রিয়েটিভ রাইটিংঃ "অর্থের আড়ালে সম্পর্কের আসল রূপ" 💵💵
*🌷🥰🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.............
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এক সপ্তাহ হয়ে গেলো একটানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ছোট বাচ্চাদের নিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির মধ্যে অসুস্থতার প্রবণতা দেখা দেয় তারপর ও আলহামদুলিল্লাহ সুস্থ আছি।সুস্থতায় বড় নিয়ামত।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি ক্রিয়েটিভ রাইটিং আপনাদের মাঝে শেয়ার করবো। আজ আমি "অর্থের আড়ালে সম্পর্কের আসল রূপ" সম্পর্কে কথা বলবো।যতক্ষণ পর্যন্ত তোমার অর্থ টাক পয়সা আছে ততক্ষণ পর্যন্ত তোমার কোন বন্ধুর অভাব হবেনা। আর যখন তোমার অর্থ টাকা পয়সা থাকবে না তখন তুমি তোমার পাশে কোন বন্ধু পাবে না।তবে তোমার দুঃসময়ে যে তোমার পাশে থাকবে সেই তোমার একমাত্র প্রকৃত বন্ধু।আমাদের সবার জীবনেই আমার কমবেশি এমন কিছুর সম্মুখীন হয়ে থাকি।আশাকরি আমার লেখা আজকের ক্রিয়েটিভ রাইটিংটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
"অর্থের আড়ালে সম্পর্কের আসল রূপ"
রবিন ছিল এক সময় বড় ব্যবসায়ী। তার চারপাশে সব সময় মানুষজন ঘিরে থাকত বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিচিতজন। যে কোনো প্রয়োজনে সবাই তার কাছে ছুটে আসত। বড় বড় পার্টি হতো তার বাসায়, নামীদামি মানুষ এসে হাসি-আনন্দে মেতে উঠত। রবিনের জীবনটা ছিল যেন রূপকথার মতো। কিন্তু ভাগ্যের চাকা সবসময় একদিকে ঘোরে না।
একদিন হঠাৎ করে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়ে যায়। প্রায় সবকিছু হারিয়ে ফেলতে হয় তাকে। ব্যাংকে টাকা নেই, বাড়িঘরও বিক্রি করতে হয়। রবিনের এই অবস্থার পর তার জীবনে একটা বড় পরিবর্তন আসে চারপাশের মানুষগুলো বদলে যেতে শুরু করে। যারা একসময় তার সাথে হাসি-আনন্দে মেতে উঠত, তারা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে।
প্রথমে বন্ধুদের কাছ থেকে একটু একটু করে দূরত্ব দেখা দেয়। কেউ আর ফোন করে না খোঁজ নেয় না। যাদের একসময় রবিনের উপর ভরসা ছিল, তারা এখন অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। রবিন বুঝতে পারছিল টাকা না থাকলে সম্পর্কগুলোও যেন হারিয়ে যায়।
কিছুদিন পর রবিন সত্যিই একা হয়ে পড়ে। আশেপাশের মানুষগুলো তাকে ভুলে যেতে থাকে, কিন্তু তখনও একমাত্র তার স্ত্রী মেঘলা পাশে ছিল। সে কখনো রবিনকে ছেড়ে যায়নি। তার কথায় সান্ত্বনা ছিল তার চোখে ছিল রবিনের প্রতি ভালোবাসা।
রবিন বুঝল জীবনের এই কঠিন মুহূর্তে যে কয়েকজন পাশে থাকে তারাই আসল বন্ধু আসল আপনজন। টাকা ছিল না, কিন্তু মেঘলার ভালোবাসা ছিল তার জন্য বড় সম্পদ।
এই কঠিন অভিজ্ঞতা থেকে রবিন শিখল মানুষকে চিনতে হলে শুধু অর্থনৈতিক অবস্থার ভালো সময়ে নয়, খারাপ সময়েও তাদের পরীক্ষা করতে হয়। টাকার মোহে আসা মানুষগুলো অস্থায়ী কিন্তু যারা টাকা না থাকলেও পাশে থাকে তারাই প্রকৃত আপনজন।
টাকা মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু প্রকৃত বন্ধুত্ব আর সম্পর্ক টাকার ওপর নির্ভর করে না।
মূলভাব:
টাকা এবং ক্ষমতা থাকলে মানুষ সহজেই কাছে আসে, কিন্তু প্রকৃত বন্ধু ও আপনজন চিনতে হলে খারাপ সময়ে তাদের আচরণ পর্যবেক্ষণ করতে হয়। টাকা না থাকলে, যাঁরা পাশে থাকে, তারাই প্রকৃত এবং বিশ্বস্ত।
| পোস্টের বিষয় | ক্রিয়েটিভ রাইটিং |
|---|---|
| পোস্টকারী | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবনা |
আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু। আপনি বাস্তবতা সম্পর্কে চমৎকার পোস্ট উপহার দিলেন। অর্থের আড়ালে সম্পর্কের আসল রূপ খুব সহজেই চেনা যায়। টাকার জন্য মানুষ সবকিছু করতে চেষ্টা করে, খারাপ সময়ে যে পাশে থাকবে সে হলো আমাদের আসল বন্ধু। টাকার মাধ্যমে আসল নকল আমাদের সামনে খুব সহজে ভেসে ওঠে। বিপদে পাশে থাকার জন্য প্রকৃত বন্ধু কখনো টাকার হিসাব করে না। শিক্ষামূলক পোস্ট আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার লেখা পোস্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
আপনার পোস্টের লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো এক কথায় বাস্তববাদী কথাগুলো ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে যার কাছে টাকা আছে তাকে সবাই মূল্যায়ন করে আর যার কাছে টাকা নেই তাকে সবাই দূরে ঠেলে দিতে চায় সেটা সময় সাপেক্ষে আপনজন ও দূরে ঠেলে দিতে চায়।
জ্বি ভাই ঠিক বলেছেন। আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজ আপনার পোস্টে আপনি যে কথাগুলো বলেছেন তার প্রত্যেকটি কথা অবশ্যই সত্য। কেননা বর্তমানে সবাই কিন্তু সম্পর্ক তৈরি করে তার আর্থিক অবস্থা দেখে। অর্থাৎ যার অর্থ আছে তাকে সবাই সম্মান করে এবং যার অর্থ নেই তাকে কেউ কখনো সম্মান করে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলেই সুসময়ে আমাদের চারপাশে মানুষের অভাব হয় না। কিন্তু দুঃসময়ে কাউকেই খুঁজে পাওয়া যায় না। জীবনটা আসলে এমনই। তাইতো সবসময় বুঝেশুনে চলাফেরা করতে হয়। যাইহোক রবিনের খারাপ সময়ে তার স্ত্রী মেঘলা পাশে ছিলো, এটা জেনে খুব ভালো লাগলো। এমন শিক্ষণীয় একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি ভাইয়া, শিক্ষনীয় একটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে।
খুবই সুন্দর এবং বাস্তবিক একটি কথা আপনি আপনার এই পোস্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন৷ আসলে টাকা ছাড়া এখন কোন ধরনের মূল্য দেয় না৷ টাকার মাধ্যমে এখন সম্পর্ক চেনা যায়৷ টাকা থাকলে মানুষ পাশে আসে৷ আবার টাকা না থাকলে সেই মানুষ পাশ থেকে চলে যায়৷ আসলে এরকম ঘটনা আমরা অনেকেই দেখেছি৷ তবে রবিনের ক্ষেত্রে তার স্ত্রী পাশে ছিল শুনে খুবই ভালো লাগছে৷
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার লেখা পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। সুসময়ো আমাদের চারিপাশে মানুষের অভাব হয় না কিন্তু দুঃসময়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনি বাস্তবতা সম্পর্কে খুব সুন্দর একটি পোস্টে লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য ধন্যবাদ।
সু স্বাগতম জানাচ্ছি ভালো থাকবেন।
সু স্বাগতম জানাচ্ছি ভালো থাকবেন।