অনু কবিতা: আমার লেখা এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব


🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০৭ জুন ২০২৪ ইংঃ রোজ শুক্রবার।

বাংলায় ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।


20240607_104418.png

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরাই কবিতা পোস্ট করে থাকেন। তাদের করা কবিতা পোস্ট গুলা আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের পোস্ট করতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। আশা করি আমার এই কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার বাংলা কমিউনিটিতে এইটাই আমার প্রথম অনু কবিতা
আশা করছি আপনাদের কাছে আমার নিজের লেখা কবিতা অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে যায়।

প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। জীবনের প্রতিটি মুহূর্ত তাকে ঘিরে থাকে হাসি কান্না সুখ শান্তি। প্রতিটি ক্ষনে শুধু তাকেই পেতে চাই মন। তার স্থান মনের মনি কোঠায় সেখানে সে তাকে যত্ন করে তুলে রাখে। মনের আকাশে ফুটফুটে তারার মতো জ্বল জ্বল করে সে। তার উপস্থিতি মনের ভেতর সমুদ্রের পানির মতো ঢেউ খেলে। প্রিয় মানুষটি মিশে থাকে তার কথাই তার মনে তার গানে। তার স্বপ্নে মিশে থাকে সব সময় ভেসে বেড়াই মনের রঙিন আকাশে। তাকে ঘিরে কত স্মৃতি কত মায়া মততা। কাছে যদি থাকে সে জীবন যুদ্ধে করতে পারি জয়। সর্বশেষ সে আমার বাঁচার আশা শেষ ভরসা বেঁচে থাকার কারন। তাকে নিয়ে ভালোবাসার কথা বলতে নাই বারণ।

অনু কবিতা-১

অন্ধকার রাতে, তোমার চিন্তা,
নিঃশব্দে আসে হৃদয়ের গভীরে,
তোমার স্মৃতিরা, মনের আকাশে,
জ্বলজ্বল করে তারা হয়ে।

অনু কবিতা -২

তোমার হাসির আলো, মলিনতা মুছে,
নতুন স্বপ্নের জন্ম দেয় প্রতিদিন,
তুমি আছো হৃদয়ের গোপনে,
প্রতিটি নিঃশ্বাসে তোমার উপস্থিতি।

অনু কবিতা-৩

তুমি আছো আমার স্বপ্নে,
তুমি আছো আমার প্রতিদিনে,
তুমি ছাড়া এ জীবন অর্থহীন,
তুমি ছাড়া আমার পৃথিবী শূন্য।

অনু কবিতা -৪

তুমি আমার জীবনের গান,
প্রতিটি সুরে তোমার ছোঁয়া,
তোমার জন্য আমার সব লড়াই,
তুমি আমার শক্তি, তুমি আমার আশা।

অনু কবিতা -৫

বাতাসের সাথে মিশে, তোমার নাম,
প্রকৃতির প্রতিটি কণায় তোমার ছাপ,
ফুলের রংয়ে, পাখির গানে,
তুমি আছো প্রতিটি শিহরণে।

অনু কবিতা-৬

প্রিয়, তুমি আমার আলোর দিশা,
তোমার ছায়ায় কাটুক এ জীবন,
তোমার ভালোবাসায় পূর্ণ হোক মন,
তুমি আমার অনু, তুমি আমার প্রাণ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনু কবিতা পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।


পোস্টের ধরনএক গুচ্ছ অনু কবিতা
ডিভাইসরেডমি নোট ৮
লোকেশনপাবনা


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা আমার স্টিম আইডির নাম @tanha001। আমার বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি করতে,রান্না করতে, গান গাইতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। বিবাহিত সূত্রে এখন আমার বাসা জুগির গোফা গ্রামে। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি অনুকবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনি প্রতিটি অনুকবিতা প্রেম-ভালোবাসা নিয়ে লিখেছেন। প্রেম-ভালোবাসার কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আসলে এটা কিন্তু ঠিক, সব মানুষের জীবনে একজন না একজন প্রিয় মানুষ অবশ্যই থাকে। আর সেই মানুষটাকে তারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। সেই মানুষটাকে নিয়ে মনের ভিতরে অনেক কল্পনার সৃষ্টি হয়। আর এসব কিছুকে যখন কবিতার মাধ্যমে প্রকাশ করা হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। যখন বিভিন্ন টপিক নিয়ে কবিতা লেখা হয়, বিশেষ করে অনুভূতিগুলো, তখন আমার কাছে সেগুলো পড়তে বেশি ভালো লাগে।

 2 years ago 

আপু আমার কবিতা লিখতে অনেক ভালো লাগে।আমার লেখা অনু কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু ঠিকই বলেছেন সবার জীবনেই প্রিয় মানুষ থাকে আর সেই প্রিয় মানুষটাকে আমরা নিজের থেকেও বেশি ভালোবাসি।সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর অনু কবিতা লেখেন। এই প্রথম আমাদের মাঝে অনু কবিতা শেয়ার করেছেন জেনে বেশ ভালো লাগলো। সবগুলো কবিতাই খুব সুন্দর ভাবে লিখেছেন আপনি। কবিতাগুলো পড়ে ভালো লাগলো। আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর অনু কবিতা দেখতে পাবো আশা করছি। শুভকামনা রইল আপু।

 2 years ago 

জি এটাই আমার প্রথম পোস্ট অনু কবিতা। আমার লেখা সব গুলা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম তবে চেষ্টা করবো আরো অনেক সুন্দর করে কবিতা লেখার।

 2 years ago 

বেশ দারুন কিছু অনু কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি অনু কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ধরনের কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে কারণ অল্প কথা ছন্দের ভিতর মনের ভাবকে ফুটিয়ে তোলা যায়। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপনি ঠিক বলেছেন অনু কবিতা পড়তে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

সু স্বাগতম আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38