স্বরচিত কবিতাঃ থাকতে চাই তোমার হৃদয়ে ❤️❤️

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌷❤️🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৬ অক্টোবর ২০২৪ ইং: রোজ শনিবার ।
বাংলায় ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে বরাবরই আমি অনেক পছন্দ করি।আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে পোস্ট করে থাকেন। তাদের লেখা কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।


couple-6562725_1280.jpg
Source


থাকতে চাই তোমার হৃদয়ে
লেখাঃ তানহা তানজিল তরসা

থাকতে চাই তোমার হৃদয়ে,
নিঃশব্দে নীরবে, একরাশ ভালোবাসা হয়ে,
আলোর মতো, ছায়ার মতো
সবুজের নরম ঘাসে শিশির বিন্দুর মতো।

তোমার স্বপ্নের ভোরে সূর্যোদয় হয়ে,
তোমার দুঃখে হই নদীর স্রোত
হৃদয়ের গান হয়ে থাকি চুপিসারে,
তোমার পথে প্রতিটি ক্ষণে খুঁজে নিই পথ।

যদি ঝড় আসে, বৃষ্টি হয়ে ঝরবো,
যদি রাত নামে, চাঁদের আলো হবো।
তোমার মনের আশ্রয়-তলায়
থাকতে চাই শুধু তোমারই ছোঁয়ায়
নিশীথে তোমার মনের আকাশে,
থাকতে চাই অনন্ত বিরহে
ভালোবাসার আলোয় ভাসে।

মূলভাবঃ

মূলভাবটি হচ্ছে একজন মানুষের গভীর ইচ্ছা, প্রিয় মানুষের হৃদয়ে চিরকাল থাকা। সে চায় তার ভালোবাসা যেন প্রিয়জনের জীবনের প্রতিটি অনুভূতি ও স্মৃতিতে মিশে থাকে। প্রিয়জনের সুখে, দুঃখে, একাকিত্বে, প্রতিটি ক্ষণেই সে যেন নিরব সঙ্গী হয়ে থাকে। যে ভালোবাসা নিঃশব্দ, অথচ সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।


পোস্টের ধরনস্বরচিত কবিতা
তৈরিকারকতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyRKkBUaKvnsZ5SQkFo7dz8TproqbZyqCM2tVqcVC2fzq73ZLvX85cUowruQA...bykNMBM7xgGwTKbwF5uJDvixpzeubsgRx5kRVwAWiZhndKgjGpmmqUU9ndgqDbgEqdaSKoWh2kNrybCUukDZBr6TG2esGVGgSYFUWfmGVRdbrph2kPAEDP5wM.webp

Sort:  
 2 years ago 

আসলে প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতাটা অসাধারণ হয়েছে। আসলে আপনার কবিতার প্রত্যেকটা লাইনের মাঝে দারুন অর্থ লুকিয়ে রয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি আজকে। আপনার লেখা আজকের কবিতা আমার অনেক ভালো লেগেছে পড়তে। এরকম টপিক নিয়ে কবিতা লেখা হলে পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সত্যি অনেক অনেক ভালো লেগেছে আপনার লেখা সুন্দর এই কবিতা আবৃত্তি করে। জানি ভালোলাগা ও ভালোবাসার মাধুর্য মিশিয়ে গড়া আজকের কবিতা। এত সুন্দরভাবে কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর একটি কবিতা আজকে আপনি তৈরি করেছেন৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা এখানে তৈরি করার জন্য শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগলো৷ ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া সুন্দর করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার।

 2 years ago 

প্রেমে ডগমগ কবিতা লিখেছেন আপনি৷ নিজের ভালোবাসার মানুষের কাছে এটাই তো চাওয়া৷ তার সব কিছুতে সব রকম ভাবে যেন থাকতে পারি৷

মনের ভাব সুন্দর করে প্রকাশ করেছেন আপু। লেখা চালিয়ে যান।

 2 years ago 

এত প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপু প্রত্যেক মানুষ চাই প্রিয় মানুষের বুকে চিরকাল থাকতে। আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।থাকতে চাই তোমার হৃদয়ে কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আর মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতা অসাধারণ হয়। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রিয় মানুষটার প্রতি গভীর ভালোবাসা থেকে আপনি দারুন কবিতা লিখেছেন আপু। কবিতার কথাগুলো সত্যিই দারুণ ছিল। আর আপনার কবিতার উপস্থাপন অসাধারণ ছিল আপু। অনেক ভালো লেগেছে কবিতা পড়ে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

দারুন সুন্দর একখানি কবিতা লিখে ফেললেন। কবিতাটার মধ্যে এক আশ্চর্য নিবেদনের আকুতি আছে। এমন মিষ্টি কবিতা পড়তে বেশ ভালই লাগে। প্রেম মানেই যে আকুতি, আপনি তার সার বক্তব্যটুকু কবিতায় দলিল করে রাখলেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38