ডাই পোস্টঃ রঙিন কাগজ দিয়ে সুন্দর দুটি স্টিক সহ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৩ মে ২০২৪ ইং: রোজ বৃহস্পতিবার ।

বাংলায় ০৮ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১৪ জ্বিলকদ ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের রঙিন কাগজ দিয়ে ফুল সহ স্টিক তৈরি করেছি। আর সেটাই আমি আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করি আমার তৈরি ফুলের স্টিকটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240523_085803.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
আঠা
কাঁচি
কালার পেন

IMG_20240523_085432.jpg


প্রথম ধাপ

IMG_20240523_085557.jpg

প্রথমে আমি একটি A4 কাগজ থেকে ১২"/৮" সাইজে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240523_085627.jpg

এবার আমি কাগজ দুইটি ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি। এরপর অতিরিক্ত অংশ কেটে ফেলে দিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240522_203750.jpg

IMG_20240522_203931.jpg

এরপর আমি কাগজ দুইটিকে ফুলের ডিজাইনের মতো করে ভাঁজ করে নিয়েছি। এরপর পেনসিল দিয়ে দেগে কাঁচি দিয়ে কেটে ফুল তৈরি করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240522_204048.jpg

IMG_20240522_204258.jpg

এবার আমি ফুলটির একটি পাপড়ি কেটে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এরপর পাপড়ি গুলাকে ফুলের ন্যায় ফুটিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240523_085659.jpg

IMG_20240522_205129.jpg

এরপর দুটি হলুদ কাগজ থেকে ২ ইঞ্চি মাপে কেটে নিয়েছি এরপর সেই কাগজ দিয়ে ফুলের ভিতের কলি তৈরি করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240522_205353.jpg

এরপর ফুলের কলিটি সুন্দর করে ফুলের মাঝখানে আঠা লাগিয়ে বসিয়ে দিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20240522_210236.jpg

IMG_20240522_210226.jpg

এরপর আমি কাগজ দিয়ে দুইটি স্টিক তৈরি করে নিয়েছি। এরপর সবুজ রঙের কাগজ দিয়ে কাচি দিয়ে কেটে পাতা তৈরি করে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20240522_210628.jpg

এরপর আমি ফুলের সাথে স্টিক এবং পাতাগুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি করেছি।

পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,
রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। বিবাহিত সূত্রে এখন আমার বাসা জুগির গোফা গ্রামে। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Sort:  
 2 years ago 

কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আজ আপনি দুর্দান্ত স্টিক সহ ফুল তৈরি করেছেন আপু। আপনার করা কাগজের স্টিক সহ ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের স্ট্রিক তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। কাগজের কালার কম্বিনেশন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর স্টিক সহ ফুল বানিয়েছেন। তবে এই ফুলের স্টিক যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালই। তবে আপনার স্টিক এর মধ্যে ফুলগুলো মনে হচ্ছে বাস্তবে ফুল হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার দুটি স্টিক সহ ফুল বানিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগছে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি তো মনে করলাম বাস্তব কোন ফুলের ফটোগ্রাফি হবে। আপনি তো রঙিন কাগজ দিয়ে দুটি স্ট্রিক ফুলসহ তৈরি করেছেন। তবে আপনার ফুলের স্টিক গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু চেষ্টা করেছেন বিদায় এত সুন্দর ফুলের স্টিক করতে পারলেন। আর এই ফুল গুলো যদি ঘরে বা অফিসে টেবিলের মধ্যে সাজিয়ে রাখে দেখতে অসাধারণ লাগবে। খুব চমৎকার মুগ্ধকর ফুলের স্টিক বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

কাগজের তৈরি জিনিসগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আজ আপনি দুর্দান্ত স্টিকসহ ফুল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সু স্বাগতম জানাই।

জিনিসটা দেখতে বেশ ভালোই হয়েছে। তবে আরেকটু উজ্জ্বল রঙের কাগজ নিলে দেখতে আরো ভালো হোতো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া রাতের বেলা ছবি তুলেছি সে জন্য কালার টা ফ্যাকাশে হয়েছে।

 2 years ago 

রঙীন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে দুটে ফুলের স্টিকার বানিয়েছেন আপু।ভীষণ সুন্দর হয়েছে আপনার বানানো স্টিক টি।দক্ষতার সাথে ফুুলও ফুলের পাতা বানিয়েছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের স্টিকটি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38