স্বরচিত কবিতা: নির্জন বিকেলের ডায়েরি ✉️❤️

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৪ এপ্রিল ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার ।
বাংলায় ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।কবিতা লিখতে ও পড়তে আমি অনেক পছন্দ করি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
hand-1076597_1280.jpg

Source

নির্জন বিকেলের ডায়েরি
লেখাঃ তানহা তানজিল তরসা

নির্জন এক বিকেলে, হাওয়া বইছে ধীরে,
আকাশে রঙ ছড়ানো সোনালি রৌদ্র ঘিরে।
গাছেরা হেলে পড়ে, বাতাসে গান গায়,
পাখিরা ফিরে আসে, নীড়ে ভালোবাসা পায়।

নদীটা বয়ে চলে, কারো কথা না শুনে,
তারও বুকে গল্প আছে, ঝিনুকের হাসি খুশি বুনে।
কখনো সে কাঁদে হাল্কা, কখনো ঢেউয়ের তালে,
তবু চুপচাপ বয়ে চলে, নিরবতার আঁচলে।

একাকী এক পথিক, হেঁটে চলে ধুলোমাখা পথে,
চোখে তার হাজার প্রশ্ন, হৃদয়ে প্রহেলিকা রটে।
সে খোঁজে মানে জীবনের আশ্রয় এক শান্ত কোণে,
যেখানে স্বপ্নেরা বাঁচে, শুধু ভালোবাসার টোনে।

একটা পাতা ঝরে পড়ে, খসখসে শুষ্ক আওয়াজে,
বিষণ্ণতা ছুঁয়ে যায় যেন, হৃদয়ের নিঃসঙ্গ সাজে।
তবু আশার আলো জ্বলে ঠিক সূর্য ডোবার পরে,
রাতের চাঁদ বলে, থেমো না রাঙাও অন্ধকার গহ্বরে।

তাই তো জীবন চলে ক্ষণে ক্ষণে গল্প গড়ে,
কেউ আসে কেউ যায় কেবল স্মৃতি সুর বয়ে ধরে।
এই জীবনই কবিতা, সময়ের পাতায় লেখা,
তুমি যদি হৃদয় দাও প্রতিটি ক্ষণই থাকে দেখা।

কবিতার মূলভাব:

এই কবিতাটির মূলভাব হলো জীবন একটি চলমান যাত্রা, যেখানে প্রকৃতি, নিঃসঙ্গতা, স্বপ্ন এবং আশা একে অন্যের সঙ্গে মিশে যায়। কবিতার মধ্যে প্রকৃতির নিস্তব্ধতা, পথিকের অন্তরযাত্রা এবং জীবনের সুখ-দুঃখ মিশে একটি গভীর আবেগের সৃষ্টি করেছে।নদীর মতো জীবন সবসময় বয়ে চলে, মাঝেমধ্যে ক্লান্তি আসে, প্রশ্ন আসে কিন্তু শেষ পর্যন্ত আশার আলো জ্বলেই থাকে। রাতের অন্ধকারের মাঝেও চাঁদের আলো আমাদের বলে “থেমো না।” তাই জীবনের প্রতিটি ক্ষণই কবিতা হয়ে ওঠে, যদি আমরা সেটা মন দিয়ে দেখি, বুঝি আর ভালোবাসি।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250405_233853.jpg

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি আবেগি কবিতা আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়তে পড়তে সত্যি বিষন্নতা মনকে ছুয়ে গেল সাথে আবেগেও পরিপূর্ণ হয়ে গেল। অসাধারণ সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

@tanha001, (https://pussteem.com/)-এ $PUSS ডিপোজিট না করলে কিন্তু এখন থেকে পোস্টে ভোট পড়বে না। না বুঝতে পারলে টিকিট কেটে মডারেটর দের কাছ থেকে হেল্প নিন।

 last year 

ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64285.60
ETH 1870.70
USDT 1.00
SBD 0.36