ফটোগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা ছয়টি রেনডম ফটোগ্রাফি। 📸📸
🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন রকম ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। আমার কাছে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এইজন্য যেখানেই যাই ফটোগ্রাফি করার আগ্রহ বেড়ে যায়।আমার বাংলা ব্লগের অনেক সদস্যরাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। তাদের ফটোগ্রাফি গুলা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে এবং আমি নিজেও অনেক উৎসাহিত পাই। আশাকরি আমার ধারণ করা রেনডম ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে দেখে আসা যাক।
প্রথম ফটোগ্রাফি থেকে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল ও গোলাপি রঙের গোলাপ ফুল। গোলাপ ফুলটি দেখতে খুবই চমৎকার। এ গোলাপ ফুলের কালার টাও বেশ দারুন। গোলাপি ও সাদা রংয়ের সংমিশ্রণে এই গোলাপ ফুলের রংটি। এই গোলাপ ফুলের পাপড়ি গুলো দেখতে খুবই সুন্দর এবং নরম। সবুজ পাতার মাঝে যখন ফুলটা ফুটেছিল যখন দেখতে ভীষণ সুন্দর লাগছিল।এই গোলাপ গাছের পাতাগুলো খুব সুন্দর এবং গায়ে কাঁটাযুক্ত।
দ্বিতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল গাধা ফুল। ছোট থেকে বড় অধিকাংশ সবাই গাঁদা ফুল চেনেন। গাঁদা ফুল চেনেন না এমন লোক হয়তো নাই। এই শীতের সিজনে অনেক রকমের গাঁদা ফুল ফোটে যেগুলা দেখতে খুবই সুন্দর লাগে। গাঁদা ফুল আমার অনেক প্রিয় বিশেষ করে গাঁদা ফুলের শোভাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।গাদা ফুলের উজ্জ্বল হলুদ ও কমলা রঙ যেন জীবনের আনন্দ আর উৎসবের বার্তা বহন করে। গাঁদা ফুলের অনন্য গঠন আর মসৃণ পাপড়ি দেখতে অসাধারণ লাগে। গাঁদা ফুলের ব্যবহার খুবই বিশেষ। এটি পূজা-পার্বণ, বিবাহ অনুষ্ঠান বা জাতীয় দিবস সবখানেই গাঁদা ফুলের প্রচলন বেশি। গাঁদা ফুলের মালা আমাদের সংস্কৃতির প্রতীক, যা স্নেহ, সম্মান আর শুভকামনার প্রতিফলন ঘটায়।এই ফুল শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং এর রয়েছে ঔষধি গুণাবলীও। গাঁদা ফুলের নির্যাস ব্যবহার করে ত্বকের যত্নসহ বিভিন্ন রোগ নিরাময়েও কাজ করে থাকে।
তৃতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটি হলো লাল রঙের গোলাপ ফুল। লাল গোলাপকে আমরা ফুলের রানী বলে থাকি। লাল গোলাপ ভালোবাসা, সৌন্দর্য, আর আবেগের এক অনন্য প্রতীক। এর কোমল পাপড়ি আর গাঢ় লাল রঙ যেন হৃদয়ের গভীর ভালোবাসা প্রকাশ করে। লাল গোলাপ শুধু একটি ফুল নয় এটি একধরনের অনুভূতি যা হৃদয়ের কথাকে নিরবচ্ছিন্নভাবে প্রকাশ করতে পারে।এটি ভালোবাসার প্রথম প্রকাশ থেকে গভীর আবেগের বহিঃপ্রকাশ পর্যন্ত প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে।লাল গোলাপের গন্ধ যেমন মিষ্টি আর মোহনীয়, তেমনি এর সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে।এই লাল গোলাপের ফটোগ্রাফিটি আমি আপনাদের ভাইয়ের অফিস থেকে করেছিলাম। ফায়ার স্টেশন অফিসে বিভিন্ন রকম ফলো ফলের গাছ আছে যেগুলা দেখতে খুবই সুন্দর।লাল গোলাপ ফুল আমার অনেক প্রিয়।
চতুর্থ ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা হল রঙ্গন ফুল।রঙ্গন ফুল আমাদের অতি পরিচিত একটি ফুল। রঙ্গন ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলগুলোর মধ্যে বিভিন্ন জাত বা কালারের আছে। রঙ্গন ফুল গুলো আকারে একটু ছোট ছোট দেখতে হলেও ফুলগুলো দেখতে অনেক চমৎকার লাগে। কমবেশি প্রত্যেক জায়গায় এই রঙ্গন ফুল দেখা যায়। বড় বড় সবুজ পাতার মধ্যে এই ছোট ছোট লাল ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। অধিকাংশ জায়গাতে এই ফুল গাছগুলো কম বেশি দেখা যায়। তবে এই ফুলের পাপড়ি গুলো আলাদা আলাদা হওয়ার কারণে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে।
পঞ্চম ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটি হলো নাগবল্লি ফুল। নাগবল্লি ফুলের সৌন্দর্য ও মিষ্টি সুগন্ধে মনকে মোহিত করে। এর গাছ লতানো ধরনের যা সহজেই অন্য গাছ বা কাঠামোর ওপর ছড়িয়ে পড়ে। নাগবল্লি ফুলকে অনেক জায়গায় মালতী ফুল নামেও ডাকা হয়।নাগবল্লি ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো এর তীব্র ঘ্রাণ। ছোট ছোট সাদা বা হালকা গোলাপি বর্ণের ফুলগুলো সন্ধ্যার সময় সবচেয়ে বেশি সুবাস ছড়ায়। ফুলটি দেখতে সরল কিন্তু অত্যন্ত মাধুর্যপূর্ণ। এ ফুল গাছের পাতাগুলো সবুজ ও চকচকে, যা গাছটির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে।এই ফুলগাছ বাগানে বারান্দায় বা বাড়ির চারপাশে নাগবল্লি গাছ লাগালে শুধু সৌন্দর্যই নয়, পরিবেশে এক মনোমুগ্ধকর পরিবেশও সৃষ্টি হয়।
ষষ্ঠ ফটোগ্রাফিতে আপনারা যে এই গাছটি দেখতে পারছেন এটি হল বটগাছ। এই বটগাছের ফটোগ্রাফিটি আমি আমার বাসার পাশে একটি নার্সারি থেকে করেছিলাম।ছোট্ট একটি বটগাছ অনেক সুন্দর এবং ঝাঁপালো ভাবে তৈরি করেছে।এই বটগাছের আলাদা একটি নাম আছে সেটা অবশ্য আমি মনে করতে পারছি না। এটা অবশ্য দেশি বটগাছ না।এই গাছের মধ্যে অনেক রকম গাছে এক কথায় বলতে গেলে বিভিন্ন কয়েকটি জাত আছে এই বটগাছের। এই গাছের পাতাগুলো অনেক ছোট ছোট এবং পাতা ভাঙলে বোটা থেকে অনেক আটা বের হয়। এই গাছটি দেখতে খুবই সুন্দর। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
| পোস্টের ধরন | রেনডম ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ফটোগ্রাফার | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবনা |
আপনি আজকে ছয়টি রেনডম ফটোগ্রাফি পোস্ট করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি এবং গোলাম ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ্ , বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ৷ আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
আমার তোলা ফটোগ্রাফি গুলা দেখে অনেক ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর দেখতে ছয়টি রেনডম ফটোগ্রাফি আপনি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি একেবারে মুগ্ধ হওয়ার মতো ছিলো। এরকম ফটোগ্রাফি দেখলে চোখ ফেরানো যায় না। এরকম ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন।
আপনার প্রশংসা মুখরিত মতামত পেয়ে অনেক ভালো লাগলো আপু।
ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা ভালো হয়ে যায়।আজকে আপনি বিভিন্ন রকমের ফুলের অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন অপু। বিশ্বাস করে গোলাপি রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফিটি বেশি সুন্দর হয়েছে।
আপনার কাছে গোলাপি রঙের গোলাপ ফুলটি অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোন কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। যে কোনো কিছুর ফটোগ্রাফি না করলে অন্যরকম লাগে এখন। আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে পাশে থেকে অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গোলাপ ফুল গুলোর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো ও বেশ চমৎকার তবে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ফুলগুলোর সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবেনা। বেশ দক্ষতার সাথে সবগুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আপনাকে ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমার ধারণ করা গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার কাছে অনেক ভালো লাগলো আপু।
দারুন সুন্দর সব ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে ভালো লাগলো। বিভিন্ন ধরনের গোলাপ ফুলের ছবিগুলি ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর ফুলের ছবিগুলি দেখতে খুব ভালো লাগে। এক কথায় দারুন সুন্দর একটি অ্যালবাম আমাদের সঙ্গে শেয়ার করলেন।
আমার ধারণ করা ফটোগ্রাফি গুলা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।
আজকে আপনি অসাধারণ ছয়টি রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। গোলাপ ফুলের ফটোগ্রাফি গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম।। তবে আপনি এমনিতে অসাধারণ ফটোগ্রাফি করেন। ভালো লাগার মত ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
গোলাপ ফুল গাঁদা ফুল ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।