স্বরচিত কবিতা: “এক মুঠো ভালোবাসা” 🌸❤️

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৬ জুন ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার ।
বাংলায় ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করব।আশা করি আবার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। আমার বাংলা কমিউনিটির সকল সদস্যরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন, তাদের লেখা কবিতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।সেই ধারাবাহিকতায় আজ একটি কবিতা লিখলাম আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
love-4810467_1280.jpg

Source

“এক মুঠো ভালোবাসা”
লেখাঃ তানহা তানজিল তরসা

এক মুঠো ভালোবাসা রাখি তোমার হাতে,
সন্ধ্যা নামার আগে, আলো ফুরোনোর পথে।
নরম মেঘের পাশে রঙিন স্বপ্ন বুনি,
চোখে রাখি তারা, মনে সুখের ধ্বনি।

তুমি যদি না চাও, তবু দেবো চুপিচুপি,
শীতল হাওয়ায় ভেসে আসুক সেই রূপকথার রূপি।
একটু হাসি, একটু কান্না, কিছু না বলা ব্যথা
সবকিছুতেই জড়িয়ে থাকো, তুমি ভালো থাকার পথটা।

নিঃশব্দ সন্ধ্যায় ডাকবে কি মোর নাম?
ভালোবাসার গল্পে আঁকবো নতুন ঘর একদাম।
চাঁদের নীচে, তারার চোখে, কেবল তুমি আমি,
ভালোবাসা আমাদের, রয়ে যাবে চিরদিনি।


মূলভাব:

এই কবিতায় একটি কোমল ও রোমান্টিক ভালোবাসার প্রকাশ ঘটেছে। প্রেমের আবেগ, না বলা অনুভূতি, সম্পর্কের গভীরতা সব কিছু মিলিয়ে একধরনের শান্ত, কাব্যিক অনুভূতির সৃষ্টি হয়েছে।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250506_054638.jpg

Sort:  
 last year 

ভালোবাসা নিয়ে মনোমুগ্ধকর একটি কবিতা আপনি রচনা করেছেন। ভীষণ সুন্দর হয়েছে এবং পড়ে ভীষণ ভালো লাগলো আমার। কবিতাটির মধ্যে ভালোবাসার একটুও কমতি নেই। সুন্দর ছন্দের মাধ্যমে এত সুন্দর ভালোবাসা নিয়ে কবিতা পড়তে ভীষণ ভালো লাগলো।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

কমিউনিটির নিয়ম অনুযায়ী কবিতায় কমপক্ষে ১৬ লাইন থাকতে হবে, বিষয়টি স্মরণ রাখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ

 last year (edited)

ভাইয়া আমি খুবই দুঃখিত দ্বিতীয়বার এমন ভুল আর হবে না।আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের সুন্দর কবিতা পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তেমনি এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

আমার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63981.56
ETH 1805.24
USDT 1.00
SBD 0.38