রেসিপি পোস্টঃ আলু ও ডিম দিয়ে ফুলকপির মজাদার রেসিপি🍲

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🥰❤️🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

বাংলায় ০৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ।
আরবি ২০ রবিউস সানি ১৪৪৬ হি:।

রোজ বৃহস্পতিবার।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি।রেসিপি তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে।মাঝে মাঝে চেষ্টা করি নতুন রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার। বিশেষ করে আমি সপ্তাহে সাতটি করে পোস্ট শেয়ার করি তার মধ্যে এর রেসিপি পোস্টও থাকে। এই ধারাবাহিকতায় আজও একটি রেসিপি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার তৈরি করা এই রেসিপি আমাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

1729704068661.png

IMG_20240915_225232.jpg

প্রয়োজনীয় উপকরণ
ফুলকপি
আলু
তেল
লবন
কাঁচা মরিচ
পিয়াজ
রসুন
সরিষা
জিরা
ডিম

1729704297759.png


প্রথম অংশ

IMG_20241023_230603.jpg

IMG_20241023_231041.jpg

রেসিপির শুরুতে আমি একটি ডিম স্বাভাবিক যেভাবে ভাঁজা হয় ঠিক সেভাবেই ভেঁজে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20240915_230919.jpg

IMG_20240915_231028.jpg

এরপর একটি কড়াইতে আলু, ফুলকপি দিয়ে এর ভেতর পরিমান মতো হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষন কষিয়ে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20240915_231204.jpg

IMG_20240915_231117.jpg

এরপর কিছুক্ষন নাড়াচাড়া করার পর পেয়াজ, রসুন,কাঁচা মরিচ ও সরিষা বাটা দিয়ে নিয়েছি। এরপর আবার বেশ কিছুক্ষন অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।

চতুর্থ অংশ

IMG_20240915_231306.jpg

সুন্দর মতো কষানো হয়ে গেলে এর ভেতর পরিমান মতো পানি দিয়ে নিয়েছি। এবার চুলার জ্বাল একটু বাড়িয়ে দিয়ে জ্বাল করে নিয়েছি।

পঞ্চম অংশ

IMG_20241014_220219.jpg

IMG_20240915_231403.jpg

অনেক ক্ষন জ্বাল করার পর সবজি গুলা সিদ্ধ হয়ে গেলে এবার আমি অল্প পরিমান জিরা ও পেয়াজ বাটা এর ভেতর দিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভেঁজে রাখা ডিম গুলা কয়েকটি টুকরো করে কেটে এর ভেতর দিয়ে নিয়েছি।

ষষ্ঠ অংশ

IMG_20240915_231448.jpg

IMG_20240915_225232.jpg

এরপর চুলার জ্বাল একটু কমিয়ে দিয়ে বেশ কিছু ক্ষন জ্বাল করে নিয়েছি। তরকারির ঝোল ঘন হয়ে আসলে লবনের স্বাদ পরিক্ষা করে ঠিকঠাক থাকলে এবার তা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবেই আমি ফুলকপি, আলু ও ডিম একসাথে রান্না করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjjykmKNTLoJP77ivQzD4PuPvBE59ajgn569aqbQ6EhViSzEiCCcvdZ2Dvj8hgbfXdEMo2YxH2GcL4qka.png

Sort:  
 2 years ago 

এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু কপি শীতের সময় অনেক ভালো লাগে। তবে বর্তমান সারাবছর পাওয়া যায়। আসলে গতকাল আমি ও রান্না করেছি অনেক মজা লেগেছিল। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল।কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ফুলকপির রেসিপিটি খেতে অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আলু এবং ডিম দিয়ে ফুলকপির রেসিপি দেখে লোভ লেগে গেলো।রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। ফুলকপি এমনিতেই আমার অনেক পছন্দের। আলুএবং ডিম দিয়ে ফুলকপির মজাদার রেসিপি টি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ইয়ুম ইয়ুম রেসিপি পুরো। ভাজা ডিমের ঝোল এমনিতেই ভীষণ সুন্দর খেতে হয়। তাতে আপনি ফুলকপি দিয়েছেন। কী যে লোভনীয় রেসিপি। আমি তো এটা দেখেই এক থালা ভাত খেয়ে নেব। তারপর খাবার শেষে একটু একটু করে খাব। 😃😃

আপনি ভাবছেন আমি বাড়িয়ে বলছি এমন যেন মাংস খাচ্ছি৷ আসলে আমার ননভেজের মধ্যে ডিম সব চেয়ে প্রিয়। তারপরে মাছ, তারপরে মাংস। মাংসটা খুবই কম খাই। ডিম দেখে নিজের লোভ সামলানোটা দায় যেন আমার কাছে৷

 2 years ago 

আমার মতো আপনি ও ডিম খেতে অনেক পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো আপু। তবে আমি ডিম এর চেয়ে মাংস খেতে অনেক পছন্দ করি।

 2 years ago 

লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে ফুলকপি যদি ডিম দিয়ে রান্না করা যায় খেতে খুব ভালো লাগে। আমি তো মাঝেমধ্যে ফুলকপির মধ্যে ডিম ছেড়ে দেয়। এতে সুস্বাদু রেসিপি হয়। যাই হোক মজাদার একটা রেসিপি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু ডিম আলু দিয়ে ফুলকপি রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

দারুণ একটি রেসিপি শেয়ার করলেন আপু আপনি লোভ লেগে গেল। বেশ অনেকদিন গ্যাপ গেল ফুলকপি খাচ্ছি না। আপনি ডিম আলু দিয়ে বেশ মজার করে রান্না করলেন রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে। সত্যি আপু খেয়ে নিতে ইচ্ছে করতেছে আপনার রেসিপি দেখে।

 2 years ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত পেয়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago (edited)

আলু ডিম ফুলকপির মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার মজাদার এই রেসিপি তৈরি করতে দেখে অনেক অনেক ভালো লেগেছে। আশা করি বড়ই লোভনীয় ছিল আপনার এই রেসিপি। খেতে বেশ সুস্বাদু হয়েছে মনে করি।

 2 years ago 

জ্বি ভাই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আগাম শীতকালীন সবজি খেতে বেশ ভালো লাগে। বাজারে এখন শীতকালীন আগাম সবজি পাওয়া যাচ্ছে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে আলু ও ডিম দিয়ে ফুলকপির মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। এতো চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আলু ও ডিম দিয়ে ফুলকপির মজাদার রেসিপি দেখে দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এত মজার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38