ভিডিওগ্রাফি: আমার নিজের জন্য ব্লু কাট চশমা যেভাবে তৈরি করা হয়েছিলো।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। আশা করছি আপনারাও ভালো আছেন পরিবার-পরিজন নিয়ে। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব। ভিডিও ধারণ ও ফটো ধারণ করতে অনেক পছন্দ করি। আশা করি আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।আমার নিজের জন্য ব্লু কাট চশমা তৈরি করার সিদ্ধান্তটা হঠাৎ করেই নয়। অনেকদিন ধরে রাতে মোবাইল বা ল্যাপটপে কাজ করার সময় চোখে জ্বালা লাগত, কখনো কখনো মাথাব্যথাও হতো। তখনই বুঝলাম, ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। ডক্টর বললো ডিজিটাল স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইটের কারণে এমনটা হচ্ছে।তাই একদিন ঠিক করলাম, একটা ভালো ব্লু কাট লেন্সের চশমা বানিয়ে ফেলি। প্রথমে কাছের একটা ভালো চশমার দোকানে গেলাম। সেখানে গিয়ে চোখের পাওয়ারটা যাচাই করে নিলাম যেহেতু আমি আগে থেকেই পাওয়ার চশমা পরি। এরপর দোকানের লোকজন আমাকে বিভিন্ন ধরনের লেন্স দেখাল কোনটা কতটা ব্লু লাইট কাটে, কোনটার গ্লাসে রিফ্লেকশন কম, কোনটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট।সব দেখে শুনে আমি একটা ভালো দামের ব্লু কাট লেন্স বেছে নিলাম। ফ্রেম বেছে নিতে একটু সময় লেগেছিল, কারণ এমন কিছু চাচ্ছিলাম যেটা দেখতে স্টাইলিশও লাগে আবার হালকা ওজনেরও হয়। ফ্রেম পছন্দ করার পর অর্ডার দিয়ে এলাম।অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে চশমা রেডি হয়ে গেল। প্রথম দিন পরেই বুঝতে পারলাম, চোখে আর আগের মতো চাপ লাগছে না। রাতে স্ক্রিনের দিকে তাকালেও অনেক আরাম লাগে। এখন এটা আমার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে কাজের সময় হোক কিংবা শুধু মুভি দেখার সময়, এই চশমাটা চোখে না দিলে কেমন যেন অসম্পূর্ণ লাগে।
| পোস্টে বিবরণী | ভিডিওগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| ক্যামেরা | ৫০মেগাপিক্সেল |
| লোকেশন | পাবনা |
https://x.com/TanhaT8250/status/1921221059304436086?t=gWfUsK6hc7KjZ6H935IrWw&s=19
https://x.com/TanhaT8250/status/1921221635404603468?t=zY24QiHXS_mgmRS4YqrkJg&s=19
https://x.com/TanhaT8250/status/1921221916141973946?t=77gvmBwG0cPiMmHrKpn5Dw&s=19