জেনারেল রাইটিংঃ বিপদ কখনো বলে কয়ে আসেনা।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা........
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।কিন্তু আমিও আমার পরিবারের কেউই ভালো নেই। আপনারা সবাই কমবেশি জানেন আমার একটা ছোট্ট বাবু আছে।আজ আমার বাবুর সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি নিজে কল্পনাতেও ভাবিনি।আমার আইয়ান বাবু এসিড এ আক্রান্ত হয়েছে। আমার বাবু এমন কষ্টের পরিস্থিতি মোকাবিলা করছে যেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না।তার কষ্ট আমি হস্য করতে পারছি না।জীবনের পথচলা সবসময় সমান নয়। কখনও সুখের রঙিন মুহূর্ত, কখনও বা এক ঝড়ো দিন এসে সবকিছু ওলটপালট করে দেয়। আমার বাবুর জীবনেও নেমে এসেছে তেমনই এক অন্ধকারের দিন। ছোট্ট দুটি কোমল হাতে, নরম পেটে হঠাৎই আঘাত হানে এসিডের নির্মম দহন। একটি নিষ্পাপ প্রাণের উপর এমন এক নিষ্ঠুর আঘাত যা কেবল দেহেই নয়, হৃদয়ের গভীরতায় ক্ষত সৃষ্টি করেছে।কিন্তু এই দগ্ধ ক্ষতের মধ্যেও বাবু দেখিয়েছে অবিশ্বাস্য সাহস। যন্ত্রণার আঁচড়ে যখন ছোট্ট বুকটা কেঁপে উঠছিল, তখনও তার চোখে ছিল এক অসম্ভব দৃঢ়তা, মায়া আর জীবনের প্রতি এক অদম্য ভালোবাসা। যেন ছোট্ট সেই হৃদয়টা বলে উঠছিল আমি লড়ব, আমি জয়ী হবো।যন্ত্রণার আচড়ে বাবু একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তার চোখে পানি আসেনি আইয়ান বাবু শুধু একটা কথাই বলছিল আম্মু আমার অনেক কষ্ট হচ্ছে।একথা শুনে আমার বুকের মধ্যে কেপে উঠছিল। আমি যখন অঝোরে কান্না করছিলাম তখন আমার বাবু আমাকে বলছে আম্মু তুমি কান্না করো না দেখো আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এরপর আমার বাবু শত কষ্টের মাঝেও সে আমার কান্না থামানোর জন্য হাসতে শুরু করে। তিন বছরের একটা বাচ্চা সে কতটুকুই বা বোঝে। বাবু নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করেছে এটা দেখে আমি এবং আমার পরিবার প্রতিবেশী সবাই অনেক অবাক হয়ে গিয়েছিলাম।বাবুর মুখের সেই হাসিটুকু এখন যেন আশার প্রতীক। ছোট্ট দুটি চোখে লুকিয়ে থাকা গল্পগুলো বলে দেয় যন্ত্রণা কোনো দিন ভালোবাসাকে হারাতে পারে না। তার প্রতিটি শ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি কষ্টের মধ্যেও একটি নিরব শক্তি খেলা করে, যা আমাদের সকলকে অনুপ্রেরণা জোগায়।
যখন ব্যথা অসহ্য হয়ে ওঠে, তখন তার ছোট্ট হাত দুটো ধরে আমরা বুঝি ভালোবাসা হলো সবচেয়ে বড় ওষুধ। প্রতিটি প্রার্থনা, প্রতিটি স্পর্শে মিশে থাকে একরাশ স্নেহ, যা তাকে নতুন করে জেগে উঠতে সাহায্য করে। চিকিৎসকের যত্ন, পরিবারের নিরন্তর সাপোর্ট, আর চারপাশের সকলের প্রার্থনা বাবুর পাশে এক শক্ত প্রাচীর তৈরি করেছে।বাবুর হাসি বাবুর প্রতিটি ছোট্ট অর্জন আমাদেরকে শেখায় জীবন কখনও থেমে থাকে না। কষ্টের পরেই আসে আলো, অন্ধকারের পরেই ফোটে নতুন সূর্য।আমার বাবুর প্রতিটি ক্ষত একদিন তার সাহসের গল্প বলবে। তোমার দগ্ধ চামড়া নয়, বরং সেই ক্ষতের পেছনের শক্তি, তার বেঁচে থাকার যুদ্ধ আমাদের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তুমি লড়ছো কারণ তুমি নিজের সাথে অক্লান্ত যোদ্ধ করে চলেছো। আর আমরা আছি তোমার পাশে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে।আইয়ান বাবু তুমি আমাদের আশার আলো। তোমার জন্যই প্রতিটি প্রার্থনা, প্রতিটি শুভকামনা। তুমি জিতবেই ইনশাআল্লাহ তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার বাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
| পোস্টের বিষয় | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্টকারী | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবনা |
বাবুর এমন অবস্থা দেখে আমার বুকটা কেঁপে উঠল। মায়ের চোখের সামনে সন্তানের এমন অবস্থা হলে সত্যি মেনে নেওয়াটা কঠিন। আমি আমার মন থেকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া করি বাবুর জন্য। আল্লাহ যেন বাবুকে সুস্থ করে তোলেন এবং বাবুকে যেন সবসময়ই হেফাজতে রাখেন। বিপদ সত্যি কাউকে বলে আসেনা। বাবুকে অনেক অনেক সাবধানে রাখবেন।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আমার বাবুর জন্য দোয়া করবেন।
ওরেবাবা৷ এইতো ভীষণ যন্ত্রনাদায়ক ঘটনা ঘটেছে বাবুর সঙ্গে। আমি ভাবতেই পারছি না যে সে কত যন্ত্রনা চোখ বুজে সহ্য করেছে। অসীম সাহস আছে বলেই সে তা করতে পেরেছে। কিন্তু এত ক্ষত দেখেই বুঝতে পারছি ঠিক কতটা কষ্ট পেয়েছিল সে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠুক এবং সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাক।
এসিড এ আক্রান্ত হয়েছে তাও আমার ছেলে পুরো নিশ্চুপ হয়ে আছে কোন কান্নাকাটি নাই। দুই হাত সহ পেটের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে। আমার বাবুর জন্য দোয়া করবেন ভাই।
বাবুর এমন পরিস্থিতি দেখে সত্যিই হৃদয়টা ভারাক্রান্ত হয়ে উঠল। মায়ের জন্য তার সন্তানের কষ্ট সহ্য করা কখনোই সহজ নয়। আপনার দোয়া বাবুর জন্য অনেক শান্তির উৎস, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন এবং তার জীবন থেকে সব ধরনের বিপদ দূর করেন। বাবুকে সবসময় নিরাপদে ও সুরক্ষিত রাখুন, তার জন্য সবসময় শুভ কামনা করি। এই কঠিন সময়ে শক্তি ও সাহস পেতে আল্লাহ তার সঙ্গী হোন।
আমার বাবুর মধ্যে এত ধৈর্য আর এত শক্তি এটা হয়তো নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এসিড এ আক্রান্ত বাচ্চা কখনো চুপ করে থাকতে পারেনা। কিন্তু আমি তাকে দেখেছি কষ্ট পাচ্ছে তবুও আমাদের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে আছে। আমার বাবুর জন্য দোয়া করবেন আপু।
আপনার বাবুর এমন অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগলো। আসলে ছেলেদের কষ্ট মায়েরা সহ্য করতে পারে না। সন্তানের কিছু হলে যেন মায়েদের চোখের ঘুম উড়ে যায়। আপনার বাবুকে সাবধানে রাখবেন আপু। আপনার বাবুর জন্য দোয়া করি,আল্লাহ্ তায়ালা যেন আপনার বাবুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন।
ভাই সন্তানের এমন কষ্ট চোখে মুখে দেখা যায় না। আমার বাবুর জন্য দোয়া করবেন যেন বাবু খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়।
আসলে মাঝে মাখে আমাদের জীবনে এমন বিপদ চলে আসে যে যা মেনে নেয়া কষ্টের হয়ে ওঠে।বাবুর সুস্থতা কামনা করছি।আসলে সন্তানের অসুস্থতায় মা,বাবা,পরিবারের সকল সদস্যের যে কি অবস্থা হয় তা শুধু ভুক্তভুগিরাই বোঝো।খুবই কষ্ট লাগলো পোস্ট টি পড়ে।সব ঠিক হয়ে যাবে আপু।
এত যন্ত্রনা চোখে দেখে সহ্য করতে পারছি না আপু। তারপরেও আমার ছেলে অনেক শক্ত। দোয়া করবেন বাবুর জন্য।
প্রথমেই আইয়ান বাবুর জন্য অনেক অনেক প্রার্থনা যেন সে জলদি সেরে উঠে। এমন ক্ষতর যন্ত্রণা বড়দের ক্ষেত্রেই অসহ্য হয়ে উঠে, সেক্ষেত্রে তার তো চামড়া আরোও কচি,নরম। বেশ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে সে ইতিমধ্যে - তা বলার অপেক্ষা রাখে না। বিপদ আসলে হুট করেই আসে । তবে এসিড তো খেলনা বিষয় না, এসিডের সংস্পর্শে এলো কী করে সেটাই বুঝে উঠতে পারলাম না। তবে অনেক অনেক দোয়া রইলো যেন বাচ্চাটার কষ্ট কমে যায়।
জ্বি আপু ছেলে আমার অনেক কষ্ট পাচ্ছে। আমার বাবুর জন্য দোয়া করবেন।
আইয়ান বাবুর এই অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। আসলে বাবুরা কষ্ট পেলে মায়েদের আরো বেশি কষ্ট হয়। হঠাৎ করেই দুর্ঘটনা দেখে খুবই খারাপ লাগলো আমার কাছে। আসলে বিপদ কখনো বলে আসে না এটাই ঘটনার মাধ্যমেই বোঝা যায়। ছোট বাবুটা অনেক কষ্ট করছে তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমাদের মাঝে।
আমার বাবুর জন্য দোয়া করবেন আপু।
প্রথমেই আইয়ান বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি। এই অবস্থায় সে যে এতটা শক্ত রয়েছে, সেটাই তো অনেক। আল্লাহ তায়ালা আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আশা করি এই পরীক্ষায় আপনারা অবশ্যই পাশ করবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো আপু। (তাড়াহুড়া করে লেখার কারণে হয়তোবা টাইটেলের বিপদ বানান ভুল হয়েছে আপু।)
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার ভুল ধরি দেয়ার জন্য। আমি আমার বাবুকে নিয়ে এখন কোন পরিবেশ পরিস্থিতির মধ্যে আছে সেটা একমাত্র আল্লাহ জানে। আমার বাবুর জন্য দোয়া করবেন ভাই।