ভিডিওগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা দুই প্রজাতের গোলাপ ফুলের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম/আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ০৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ।

হ্যালো বন্ধুরা.......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। যেহেতু এখন শীতের মৌসুম আর এই মৌসুমে বিভিন্ন রকমের ফুল ফোটে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজও একটি ফুলের ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ধারণ করা গোলাপ ফুলের ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।গোলাপ ফুলকে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্যের রূপ বলা যায়। এর মসৃণ পাপড়ি, মিষ্টি সুবাস, আর বহুবর্ণের রূপকথার মতো সৌন্দর্য মানুষের মন জয় করে নিয়েছে হাজার বছর ধরে। প্রেম, ভালোবাসা, কৃতজ্ঞতা কিংবা প্রশান্তি মানব হৃদয়ের প্রায় সব অনুভূতির সঙ্গে গোলাপের রয়েছে গভীর যোগসূত্র।লাল গোলাপ গভীর প্রেম ও আবেগের প্রতীক। এটি সেই চিরন্তন ভালোবাসার গল্প বলে, যা হৃদয়ে চিরস্মরণীয়।গোলাপি গোলাপ কোমলতা ও প্রশংসার প্রতীক। এটি মমতা ও কৃতজ্ঞতার বার্তা বহন করে।গোলাপ শুধু একটি ফুল নয়, এটি অনুভূতির এক নীরব ভাষা।

20241219_170813.jpg

IMG_20241219_215935.jpg

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ধারণ করা ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9W9xLGWF5CNPvNtUcJZbdTN17ifSgqp29muKnrKUJm5WiVVLB4ai7rZMJQU1HGuoJz8U7ekSLRzVAbSdsknx6.png

Sort:  
 2 years ago 

Screenshot_2024-12-19-14-25-12-395_com.android.chrome.jpg

Screenshot_2024-12-19-14-23-24-291_com.android.chrome.jpg

Screenshot_2024-12-19-21-44-11-592_com.peak.jpg

Screenshot_2024-12-19-14-22-39-707_com.android.chrome.jpg

Screenshot_2024-12-19-14-22-23-325_com.android.chrome.jpg

Screenshot_2024-12-19-14-21-35-137_com.twitter.android.jpg

 2 years ago 

গোলাপ ফুল নিয়ে দারুণ বর্ণনা দিলেন আপু। সত্যি আমার কাছে অনেক ভালো লাগে গোলাপ ফুল। বিশেষ করে গোলাপ ফুলের সুবাস এবং বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে খুবই ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করলেন অনেক ভালো লেগেছে দেখে।

 2 years ago 

আমার ধারণ করা ভিডিওগ্রাফি ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি আপু। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আমরা সবাই কমবেশি ফুল পছন্দ করি এবং ফুলের ফটো ধারণ করতে এবং ভিডিও ধারণ করতে ভালো লাগে। ঠিক তেমনি আপনার ধারণ করা গুলো খুলে ভিডিও অনেক সুন্দর ছিল এবং দেখার মত।

 2 years ago 

ঠিক তেমনি আপনার ধারণ করা গুলো খুলে ভিডিও অনেক সুন্দর ছিল এবং দেখার মত।
ফুলের ভিডিওগ্রাফি ভালো লাগার জন্য ধন্যবাদ ভাই।তবে আপনার টাইপিং এর ভেতর লেখা ভুল আছে আশাকরি ঠিক করে নিবেন।

 2 years ago 

গোলাপ ফুলের এই সৌন্দর্যের কারণে গোলাপকে ফুলের রানী বলা হয় আপু। আপনি দুটি জাতের গোলাপের অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফি করেছেন। খুবই ভালো লাগলো ভিডিওগ্রাফিটি দেখে। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর দুটি গোলাপের চমৎকার একটি ভিডিও গ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতকাল মানেই ফুলের মেলা।
শীতের সময়টাতে এতো চমৎকার সব ফুল ফোটে যা চোখ ছানাবড়া করে দেয়। আপনি দুই প্রজাতির গোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফী এবং ভিডিওগ্রাফি করেছেন। ভিডিও বেশ ভালো ছিল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

টকটকে লাল এবং গোলাপি দুই রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। গোলাপ ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। আপনি চমৎকার ভিডিওগ্রাফি ক্যাপচার করে শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে দুটি প্রজাতির গোলাপ ফুলের ভিডিও গ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গোলাপ ফুলের ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো। আপনার এই ভিডিও ক্লিপ এর মাধ্যমে গোলাপ ফুলের সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করেছেন।

 2 years ago 

গোলাপ ফুল আপনার অনেক প্রিয় জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুলের ভিডিওগ্রাফি আজকে তুমি আমাদের মাঝে শেয়ার করেছো। ফুলকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তুমি অনেক সুন্দর করে ভিডিওটি ধারণ করেছো ফলগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

তোমার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে যেকোনো রঙের গোলাপ ফুল আমার খুব ভালো লাগে। তবে সাদা রঙের গোলাপ ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক গোলাপ ফুলের ভিডিওগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59995.77
ETH 1609.13
USDT 1.00
SBD 0.38