রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
হাজির হয়ে গেলাম আবার আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে।আগে তেমন ফটোগ্রাফি করা হতো না, কিন্তু আমার বাংলা ব্লগে প্রবেশ করার পর থেকেই ফটোগ্রাফি যেন একটি নেশায় পরিণত হয়েছে। কোন কিছু ভাল লাগলেই জাস্ট মোবাইলটি বের করে ফেলি ফটোগ্রাফি নেওয়ার জন্য।আমার তো মনে হয় শুধু আমি না, আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যরই প্রায় একই দশা।আসলে বাইরে দরকারি কাজ ছাড়া তেমন বের হইনা, তাই বেশি ফটোগ্রাফি করার সুযোগটা হয়ে ওঠে না। কিন্তু তারপরও মাঝে মধ্যে যাওয়া হয়। চেষ্টা করি কিছু ফটোগ্রাফি করতে। যাইহোক আজকে রেনডম বেশ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
দুই দিন আগে এই ফটোগ্রাফি দুটি করেছিলাম, যখন আমি আর আমার হাজব্যান্ড গাড়িতে করে যাচ্ছিলাম শপিংয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তখন বাইরের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছিল।ট্রাফিক লাইট এর কারনে গাড়ি চালানো কিছুক্ষণ বন্ধ ছিল, আর এই সুযোগে আমি আমার ফটোগ্রাফি দুটি নিয়ে নিলাম।আকাশের মেঘগুলো দেখতে খুবই চমৎকার লাগছে তাই না?
মেয়েদের জুয়েলারি দেখতে পাচ্ছেন।চুরি, ব্রেসলেট, কানের দুল, গলার মালা সহ নানান রকমের জুয়েলারি নিয়ে বসেছেন ক্রেতারা।
নানান রকমের ঘড়ি রয়েছে এখানে।কম দামি, বেশি দামি সব ধরনের ঘড়ি রয়েছে এখানে।স্মার্টফোন আসার পর ঘড়ি পড়ার প্রবণতাটা অনেকটাই কমে গিয়েছে দেখা যাচ্ছে।শপিং এ গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছিলাম।
গাছ থেকে আপেল পেরে এনে তার কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম। আপেল গুলো এখন একেবারেই উপযুক্ত হয়ে গিয়েছে খাওয়ার।অনেকগুলো ঝরে পড়ে গিয়েছে।এখনো গাছে বেশ কিছু আপেল রয়েছে। সেগুলোও পেড়ে আনতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে।অবশ্য আমার গাছ থেকে আপেল গুলো ছিড়তে ইচ্ছে করে না, কারণ গাছে দেখতে খুবই সুন্দর লাগে।
এগুলো গাঁদা ফুল। আমার বাগানে এখন শুধুমাত্র এই গাঁদা ফুল, আর কিছু গোলাপ রয়েছে।যেহেতু এখন ঠান্ডা শুরু হয়ে গিয়েছে তাই গোলাপ ও হাইড্রেনজিয়া ছাড়া বাকি সব ফুলগাছই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে আগামী বছর লাগাতে হবে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
সবকটি ছবি অসাধারণ। বিশেষ করে গাঁদা ফুলের ছবিটি ভালো লাগলো। আচ্ছা বিদেশের গাঁদা ফুল কি অন্যরকম হয়? আমাদের দেশীয় গুলি থেকে যেন একটু আলাদা। পাপড়ি সংখ্যা কম। গাড়ি করে যাওয়ার সময় এলোমেলো মেঘের ছবিটিও ভালো লাগলো।
ওয়াও অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আসলে এইরকম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ ছিলো।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু এই ব্লগে সবাই এই কাজটি করে সামনে ভালো কোন জিনিস দেখলেই ফটোগ্রাফি করে। আপনার আজকের ফটোগ্রাফিগুলো খুবই চমৎকার হয়েছে। গাছ থেকে আপেল গুলো যেভাবে পেরে এনে রেখেছেন মনে হচ্ছে নিয়ে খেয়ে ফেলি। এর পরেরবার আসার সময় গাছের কিছু আপেল আমাদের জন্য নিয়ে আসবেন। দেখেই লোভ লেগে যায়।
আসলে কোনো কিছু দেখলে আমি নিজেও মোবাইল বের করে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফির মধ্যে কোনটার প্রশংসা বেশি করবো এটাই তো বুঝতে পারছিলাম না। কারণ সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। এক কথায় এটাই বলতে হচ্ছে যে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। রকম সুন্দর ফটোগ্রাফি আশা করছি সব সময় দেখব।
আমিও কোন কিছু দেখতে ভালো লাগলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার আজকের ফটোগ্রাফি গুলা কিন্তু অসাধারণ হয়েছে। আকাশের সাদা মেঘ গুলো আসলেই মনমুগ্ধকর। গাড়িতে বসে খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। টকটকে লাল রঙের আপেল গুলো দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। আপনার বাগানের আপেল গাছের ফটোগ্রাফি দেখেছিলাম। আসলেই তাই, আপেলগুলো যখন গাছে ছিল তখন গাছটা অনেক সুন্দর লাগছিল দেখতে। এরকম হলে আমারও হয়তো আপেল গুলো ছিঁড়তে ইচ্ছা করত না।
আমার বাংলা ব্লগের সকল সদস্যই মনে হয় এই কাজটি করেন,কোন কিছু সুন্দর লাগলেই ফটোগ্রাফি করা। তবে আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। আকাশে মেঘের ফটোগ্রাফিটি বেশ ভালো লাগলো।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আসলেই আপু ফটোগ্রাফি করাটা আমাদের এক ধরনের নেশায় পরিণত হয়েছে। আমি তো বাহিরে গেলেই ফটোগ্রাফি করার সুযোগ খুঁজি। যাইহোক দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আকাশের মেঘগুলো দেখতে সত্যিই দারুণ লাগছে। তাছাড়া ঘড়ি গুলো দেখেই তো নিতে ইচ্ছে করছে। কারণ চেইন ঘড়ি পড়তে আমার সবসময়ই খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমাদের সবার ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গেছে। সত্যিই সুন্দর কিছু দেখলেই সেটা ক্যামেরা বন্দি করি। আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে আপু।অনেক ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আকাশ টা বেশ অসাধারণ লাগছে। চমৎকার করেছেন ফটোগ্রাফি টা আপু। আপনার গাছের আপেল গুলো তো বেশ সুন্দর লাগছে দেখতে। তবে খাওয়ার জিনিস গাছে সুন্দর লাগলেও রাখা ঠিক না। অন্যান্য ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।