শুঁটকি মাছের গুঁড়া দিয়ে মজাদার আলু ভর্তার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে।রেসিপিটি হচ্ছে শুঁটকি মাছের গুঁড়া দিয়ে মজাদার আলু ভর্তা। আলু ভর্তা আমরা সকলেই কমবেশি খেয়ে থাকি, কিন্তু এই ধরনের আলু ভর্তার স্বাদ একটু ভিন্ন রকমের, খেতে অনেক মজা। এই শুটকি মাছের গুঁড়া গুলো বাজারে কিনতে পাওয়া যায়। সাধারণত শুঁটকি মাছ গুলোকে ভেজে গুঁড়া করে এই পাউডার গুলো তৈরি করা হয়।বিভিন্ন ধরনের শুঁটকি মাছের গুড়া এখানে কিনতে পাওয়া যায়। আলু ছাড়াও শুধুমাত্র এই গুড়া দিয়ে ভর্তা তৈরি করা যায়।যে কোন ধরনের গুড়াঁই আলু ভর্তা তৈরিতে ব্যবহার করা যায়।আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

48F1FE31-AB62-4533-87AF-3217B36A934F.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
আলুছোট সাইজের ৩ টি
শুঁটকি মাছের গুঁড়া৪ টেবিল চামচ
পিঁয়াজ কুচিদুই টেবিল চামচ
শুকনা মরিচ৫ টি
লবনস্বাদ মত
সরিষার তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

511C402B-C1D2-4F55-B9E0-6327580E628D.jpeg

প্রথমেই মাইক্রোওভেনে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।

C6F1DB54-79EB-482C-86E4-534BBC0C167E.jpeg

395C5AF1-7406-4F19-97E3-E6D545B4A24C.jpeg

890FADF3-2897-465E-9309-0B4AF021B706.jpeg

এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে মরিচগুলো ভেজে নিয়েছি।

B2814A44-9772-40B3-BBB1-8A3DB1FB78FB.jpeg

9C48579A-E4C5-4525-B702-D0B50E1B7120.jpeg

E4BCB0C5-D714-4866-B47A-7DEFBCAE0D3D.jpeg

এরপর আলুগুলো চটকিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার শুটকি মাছের গুড়া দিয়ে আলু ভর্তা।

64EE017D-F665-4DFF-96D2-FF9E5A2A8EDA.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

এভাবে আলু ভর্তার রেসিপি জীবনে প্রথম দেখলাম আপু। সত্যি দারুণ হয়েছে। আর বলা চলে প্রচলিত আলু ভর্তার রেসিপি থেকে আলাদা ও ইউনিক হয়েছে। যেহেতু শুটকি গুড়ো দিয়েছেন তাই মনেই হচ্ছে এর স্বাদ অন্যরকম মজাদার হয়েছিলো।

 3 years ago 

আলু ভর্তা খাওয়া হয়েছে কিন্তু শুঁটকি মাছের গুঁড়া দিয়ে কখনওই খাওয়া হয়নি। আমাদের বাংলাদেশে গুড়া পাওয়া যায় কিনা আমি তাও জানি না।যাই হোক শুঁটকি এর গুড়া দেওয়াতে অন্যরকম ফ্লেভার আসে,খেতে বেশ ভালোই লাগবে।আপু মজার একটি রেসিপি শেয়ার করেছেন। ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

আপু, আমরা মাঝে মাঝে আলু ভর্তার সাথে টমেটোর সংমিশ্রণ করে ভর্তা রেসিপি তৈরি করে খাই। তবে আমার কখনো শুটকি মাছ গুড়া দিয়ে আলু ভর্তায় মিক্সড করে আপনার তৈরি আলু ভর্তার মতো মজাদার করে খাওয়া হয়নি। শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা তৈরি করলে আলু ভর্তার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আপু আপনার তৈরি শুটকি মাছের গুড়া দিয়ে মজাদার আলু ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুস্বাদু একটি রেসিপি সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

শুঁটকি মাছের গুঁড়া পাওয়া যায় আমি কখনো জানতাম না। আপনার কাছ থেকে প্রথমবার শুনে অনেক ভালো লাগলো আর খাওয়ার এবং দেখার আগ্রহ জাগলো। আলু ভর্তা খেতে অনেক ভালো লাগে আর তার সাথে এমন শুঁটকি গুঁড়া দিলে মনে হচ্ছে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।আপনার ভর্তা দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রচুর পরিমাণে আলু ভর্তা খেয়েছি, কিন্তু আলু ভর্তার মধ্যে শুটকি মাছ দিয়ে ভর্তা করে কখনো খাওয়া হয়নি। আর এমনিতেই শুটকি মাছ কখনো সেভাবে খাইনি বলে খাওয়ার ইচ্ছা জাগেনা। তবে শুটকি মাছের যে একটা গন্ধ আছে এটা তোমার সহ্যই হয় না।তবে কেন জানি আপনার ভর্তা করার পরে ভর্তার কালারটি দেখে মনে হচ্ছে যে খেতে অনেক সুস্বাদু। হয়তোবা আপনার এই ভর্তাটি পেলে একটু খেয়ে দেখতাম কেমন লাগে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আলু ভর্তা আমার খুবই প্রিয়।তবে কখনো এভাবে শুঁটকি মাছের গুঁড়া দিয়ে আলু মেখে খাওয়া হয়নি।এমনিতেই শুটকি মাছের উগ্র গন্ধ পছন্দ হয়না বলে খাওয়া হয়না তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে বেশ মজার হয়েছে খেতে।ভালো লাগলো দেখে,ধন্যবাদ আপু।

 3 years ago 

যেকোনো ধরনের ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে। আলু ভর্তা আমার খুবই প্রিয় তবে শুটকি মাছের গুড়ো দিয়ে এভাবে কখনো আলু ভর্তা করে খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শুঁটকি মাছের গুঁড়া দিয়ে মজাদার আলু ভর্তার রেসিপি দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে। এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি।আপনার মজাদার এই রেসিপি দেখে শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

ডাউল আলু ভর্তা এবং সাথে একটি ডিম ভাজি থাকলে খাবারটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগে।।
শুটকি মাছের রেসিপিগুলো আমার খুব ফেভারিট তবে এরকম ভাবে শুটকি মাছের পাউডার দিয়ে কখনো কোনো রেসিপি খাওয়া হয়নি।।
তবে আপনার প্রস্তুত করার রেসিপি দেখতে বেশ মজাদার মনে হচ্ছে খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল।।

 3 years ago 

বাঙালিদের প্রধান বলা যায় ভর্তা ৷ বিশেষ করে গ্রামের মানুষেরা সকাল বেলা গরম ভাত সাথে ভর্তা ৷ সত্যি বলতে দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ৷ তবে শুঁটকি গুড়া দিয়ে আলু ভর্তা আজ প্রথম দেখলাম ৷ যদিও অন্যান্য ভর্তা খাওয়া হয় তবে শুটকির দিয়ে আলু ভর্তা কখনো খাওয়া হয় নি ৷ অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38