মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটা এবং সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজকে অনেকদিন পর পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলাম শপিং করতে।যদিও শপিং করতে আমার একদমই ভালো লাগে না তারপরও মাঝে মাঝে যেতে হয়।আজকে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার বড় মেয়ের নভেম্বরের ১৫ তারিখে জন্মদিন।তাই তার জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, এছাড়া শীতের কিছু কাপড় চোপড়ের প্রয়োজন ছিল। আমাদের এখানে এখন পুরা ঠান্ডা পড়ে গিয়েছে, তবে শীতের তীব্রতা এখনো আসেনি। এবার চলে যাই মূল পর্বে।
শপিংয়ে যাওয়ার কথা শুনলেই বাচ্চারা খুবই খুশি হয়ে যায়।তারা অনেক পছন্দ করে শপিং-করতে। কিন্তু বেশিরভাগ সময়ই তাদেরকে নেওয়া হয় না, তাদেরকে স্কুলে দিয়েই আমরা দুজনে চলে যায় শপিং করতে। আজকে যেহেতু তাদেরই বিশেষ একটি উপলক্ষে যাওয়া তাই তাদেরকে সাথে নিয়ে বের হয়েছিলাম। শপিংয়ে গেলে তিন-চার ঘণ্টার আগে কোনদিনও ফিরে আসতে পারি না।আজকেও প্রায় সাড়ে তিন ঘণ্টা লেগেছে শপিং করতে।সকাল ১১ টার সময় বের হই এবং বেলা আড়াইটার সময় ঘরে ফিরি।
শপিংয়ে যাওয়ার সময় এবং শপিং করার সময় কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। চলুন এক নজরে ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
আমাদের বাসার সামনের রাস্তা থেকে নেওয়া।আমরা ট্রেনে করে গিয়েছিলাম শপিং মলে। ট্রেনে মাত্র 15 মিনিট লাগে, আর আমাদের বাসা থেকে ট্রেন ইস্টেশন মাত্র 6 মিনিট লাগে হেঁটে যেতে।
স্টেশনে প্লাটফর্মে ঢোকার আগে।
শপিং মল এর ভিতরের দৃশ্য।
ক্রিস্টমাস এর ছোঁয়া লেগেছে প্রতিটি শপে। ক্রিস্টমাস এর সরঞ্জাম গিয়ে নানান ধরনের সাজে সজ্জিত করে রেখেছে দোকানপাঠগুলো। প্রায় এক মাসের বেশি বাকি রয়েছে ক্রিস্টমাসের, এখনই শুরু হয়ে গিয়েছে সাজসজ্জা।
ক্রিস্টমাস জাম্পার। বাচ্চাদের জন্য দুটি জাম্পার কিনে নিলাম, কারণ স্কুলে একদিন ক্রিস্টমাসের জাম্পার পড়ে যেতে হয়। সাথে আরো কিছু শীতের কাপড় চোপড় কিনে নিলাম।
এরপর তাদের নিজেদের পছন্দমত কিছু খেলনা কিনে দিলাম জন্মদিন উপলক্ষে।
এরপর গ্রোসারি থেকে কিছু ভেজিটেবলস এবং বাচ্চাদের জন্য কিছু সুইটস কেনা হয়।অবশেষে বাচ্চাদের ফেভারেট চিপস এবং চিকেন ফ্রাই কিনে ঘরে ফিরলাম।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আপনার মেয়েকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। আপনার মেয়ের জন্মদিন উপলক্ষে কেনাকাটা করতে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন।এবং সাথে চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার মেয়ের জন্য শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মেয়েকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভাল লাগলো দেখে। সবাই খুব আনন্দে সময় কাটিয়েছেন দেখে ভাল লাগলো। বাইরে সবাই মিলে গেলে এমনিতে দেরি হয় আর শপিংয়ের উদ্দেশ্যে গেলে তো ৩/৪ ঘন্টা লাগবেই। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপু আপনার আর আপনার পরিবারের জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
প্রথমেই মামনিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপু। জন্মদিনের যেহেতু আর মাত্র একদিন বাকি আছে তাই তো শপিং করে নিয়েছেন বেশ ভালো হয়েছে। তাদের জন্মদিনে তারা তাদের পছন্দের উপহার গুলো পেয়ে যাবে বুঝতেই পারছি। বাচ্চারা খেলনা পেলে অনেক বেশি খুশি হয়। আপু আপনি আপনাদের সকলের প্রয়োজনীয় জিনিস গুলো কিনেছেন এবং সেই অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।♥️♥️
তোমাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
ছোট্ট সোনামনির জন্য অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপু। জন্মদিনের জন্য আপনি সোনামনিকে অনেক সুন্দর শপিং করিয়ে দিয়েছেন। আপনার মেয়েকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। মেয়ের জন্মদিন উপলক্ষে পরিবারের সাথে কেনাকাটা করতে গিয়ে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইল
আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপু,প্রথমেই আপনার মেয়েকে জানাই জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। জন্মদিনটা আমাদের সকলের জীবনে অনেক বেশি স্পেশাল। আর যখন ছেলে মেয়ের জন্মদিন হয়, তখন তো আরও বেশি স্পেশাল হয়ে পড়ে। আসলে সাধারণত বাচ্চাদেরকে নিয়ে শপিংয়ে না যাওয়াটাই ভালো। কিন্তু যেহেতু ওদের স্পেশাল দিনের জন্য গিয়েছেন সে ক্ষেত্রে ওদের নিয়ে গেলেন ভীষণ ভালো লাগলো। শপিং মলটা দেখছি ভীষণ সুন্দর। তাছাড়া ক্রিসমাস জাম্পার গুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার মেয়েদের জন্য কিনেছেন এটা আরো ভালো লাগলো। তাছাড়া ওদের পছন্দমত খেলনা কিনে দিয়েছেন নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে। দারুন জমজমাট কেনাকাটা করেছেন। ভীষণ ভালো লাগলো আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
শপিং করতে ভালো লাগেনা এমন মনে হয় আপনার কাছেই প্রথম শুনলাম। শপিংয়ে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে থাকি। খুঁজে খুঁজে বের করি যে কি কেনার বাকি আছে। তাছাড়া শপিংয়ে গেলে কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। প্রতিটি দোকানের সাজসজ্জা দেখেই বোঝা যাচ্ছে যে ক্রিসমাসের ছোঁয়া লেগেছে। বাচ্চার জন্মদিন উপলক্ষে টুকটাক ভালোই কেনাকাটা করেছেন দেখছি। জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা রইল।
আমি তো একটু আলাদা তাই শপিং পছন্দ করিনা।
সবার প্রথমে জানাই আপনার বড় মেয়েকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা ৷ আর জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই মিলে শপিং করেছেন ৷ তার সাথে শপিং মলের পরিবেশ আর ফটোগ্রাফি গুলো সত্যি দারুন ছিল ৷
ধন্যবাদ আপনাকে।
প্রথমেই মামনির আগত জন্মদিন উপলক্ষ্যে অনেক আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আশা করব ও মানুষের মত মানুষ হয়ে উঠবে। জীবনে অনেক বড় হয়ে উঠবে।শপিং আমরা মেয়েরা সবসময়েই করতে ভালোবাসি। তার উপর যদি এমন জেনুইন উপলক্ষ্য হয় তাহলে তো আর কথাই নেই। খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।