সীম দিয়ে বোয়াল মাছের মজার রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজ অনেকদিন পর নিজ হাতে রান্না করেছি। এতদিন হাজব্যান্ড রান্না করেছে। তারপরও হাজব্যান্ড সবকিছু কেটেকুটে রেডি করে দিয়েছিল। শরীরটা একটু ভালো, কিন্তু এখনো পুরো ঠিক হয়নি।খুব বেশি দুর্বল লাগে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। জানিনা আরো কতদিন লাগবে ঠিক হতে? তবে ডাক্তার বলেছিল একটু টাইম লাগবে।যাইহোক আজকের রেসিপিটি করেছি বোয়াল মাছ আর সীম দিয়ে। একটু বেশি করেই রান্না করেছি, কারণ বারবার রান্না করা আমার পক্ষে এখন খুবই কষ্টকর।অসুস্থ শরীর নিয়ে রান্না করার পরও কিন্তু তরকারি খুবই টেস্টি হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৯০০ গ্রাম
সীম৭০০ গ্রাম
পিঁয়াজ কুচিদেড় কাপ
শাক৪০০ গ্রাম
কাঁচা মরিচ৬/৭ টি
টমেটো কুচি১ টি
হলুদ গুঁড়াদুই চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
লবনস্বাদমতো
তেলহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

IMG_8716.jpegIMG_8676.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর সিম গুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

IMG_8673.jpegIMG_8674.jpeg

একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG_8675.jpegIMG_8678.jpeg

এরপর একটি টমেটো কেটে নিয়ে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি।এরপর ভালোভাবে নেড়েচেড়ে তাতে সীম গুলো দিয়ে মিশিয়ে নিয়েছি।

IMG_8679.jpegIMG_8680.jpeg

এরপর মাছগুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে, হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিয়েছি।

IMG_8681.jpegIMG_8682.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুড়া মসলা গুলো দিয়ে দিয়েছি।

IMG_8683.jpegIMG_8684.jpeg

এরপর মসলাগুলো পেঁয়াজ ও সিমের সাথে ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

IMG_8685.jpegIMG_8686.jpeg

এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।এরপর ফুল আঁচে ৭-৮ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_8688.jpeg

ব্যাস হয়ে গেল আমার মজাদার সিম দিয়ে বোয়াল মাছের রেসিপি।

IMG_8690.jpeg

IMG_8692.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

অনেকদিন পর নিজ হাতে রান্না করেছেন,জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক শিম আমার খুব পছন্দের একটি সবজি। তাছাড়া বোয়ালমাছ খেতেও দারুণ লাগে। শিম এবং বোয়ালমাছের কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত। রেসিপির কালারটাও চমৎকার এসেছে। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনার শরীর আগের চেয়ে ভালো আছে এটা জেনে ভালো লাগলো। হয়তো দুর্বলতা কাটতে একটু সময় লাগবে। সীম দিয়ে বোয়াল মাছের মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 last year 

যে কোন ধরনের সবজি ব্যবহার করে বোয়াল মাছের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি সীম দিয়ে বোয়াল মাছের মজার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

বোয়াল মাছ আমার খুবই প্রিয়। আর আপনি যেভাবে সিম দিয়ে বোয়াল মাছ রান্না করেছেন দেখেই ভীষণ লোভনীয় লাগছে। নিশ্চয়ই ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। এমন সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এখন কিছুটা সুস্থ আছেন জেনে ভালো লাগলো।দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠেন। যাইহোক বেশ মজার একটি রেসিপি শেয়ার করেছেন। বোয়াল মাছ আর শিম দুর্দান্ত কম্বিনেশন। আর বেশ লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। রঙই বলে দিচ্ছে বেশ মজা হয়েছিল রেসিপিটি। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

ভীষণ লোভনীয় একটি রেসিপি। মাছ আমার ভীষণ ভালো লাগে খেতে আর বোয়াল মাছ তো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। বোয়াল মাছ দিয়ে সিম দিয়ে এত সুন্দর একটি লোভনীয় রান্না দেখে ভীষণ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64556.38
ETH 1739.70
USDT 1.00
SBD 0.42