আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১৬-০৩-২০২৫

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

বরাবরের মত এ সপ্তাহেও অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, কিন্তু সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে মাত্র ১ জন ইউজার পাওয়া গিয়েছে।এ ছাড়া সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন।সকলেই, amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি বা তার বেশি সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে সুবিধা বঞ্চিত ইউজার হলেন @neelamsamanta।যেহেতু তিনি এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই তিনি আগামী সপ্তাহে shy-fox থেকে মোট তিনটি সাপোর্ট পাবেন।

সময়কাল : ১০ মার্চ ২০২৫ থেকে ১৬ মার্চ ২০২৫

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৭ মার্চ ২০২৫ থেকে ২৩ মার্চ ২০২৫

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@neelamsamanta/postsshy-fox

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আমি তো নিজেই জানতাম না আপু আমি সাপোর্ট পাইনি বলে। আসলে কব কি কোথায় সাপোর্ট পাচ্ছি বা না পাচ্ছি তা সত্যিই দেখা হয় না। লিখতে ভালোবাসি তাই লিখি। আপনি দেখেছেন। ভাল লাগল এবং আনন্দও হল। আপনি না দেখলে বা রিপোর্টে আমার নাম না এলে আমি হয়তো বুঝতেই পারতাম না বা জানতামও না। ধন্যবাদ আপু। এত্তো ভালোবাসা দিলাম।

 last year 

আপনার তৈরি করা এই রিপোর্ট আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে আপু। কারণ আপনি কমিউনিটি থেকে খুঁজে খুঁজে সুবিধা বঞ্চিত ইউজারদেরকে বের করে নিয়ে এসে সাপোর্ট এর ব্যবস্থা করে দেন। আপনার এই কাজটা আসলে এই প্রশংসার দাবি রাখে।

 last year 

এই সপ্তাহে দেখছি মাত্র একজন ইউজার পাওয়া গিয়েছে। অন্যরা কম বেশি ভালোভাবে সাপোর্ট পেয়েছে শুনে ভালো লাগলো। আশা করছি নীলম দিদি আগামী সপ্তাহে ভালোভাবেই সাপোর্ট পাবে। অনেক কষ্ট করে খুঁজে বের করে থাকেন আপনি সুবিধা বঞ্চিত ইউজারদের। এটা দেখে অনেক ভালো লাগে।

 last year 

এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখতে আমার ভালো লাগে। কারণ সাপোর্ট বিহীন ইউজারকে সাপোর্টের আওতায় আনা হয়। এটি অত্যন্ত ভালো একটি সুখবর সকল ইউজারদের জন্য। কারণ আমার বাংলা ব্লগ সব সময় চাই কোন ইউজার যেন সাপোর্ট থেকে বঞ্চিত না হয়।

 last year 

এই সপ্তাহে সুপার অ্যাকটিভ লিস্ট থেকে একজন ইউজার পাওয়া গেছে এবং তাকে সাপোর্টের আওতায় নিয়ে এসেছেন দেখে অনেক ভালো লাগলো। আশা করছি নিলাম দিদি সাপোর্ট পেয়ে যাবে। অনেক ধন্যবাদ আপু দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত সবাইকে সাপোর্ট করে যাচ্ছে। যদিও মাঝে মাঝে দু একজন মিস হয়ে যায়, সেটি আপনি খুব সুন্দর একটি উদ্যোগের মাধ্যমে তুলে ধরেন।আর তাকে সাপোর্টের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

এই সপ্তাহে তো দেখছি মাত্র একজন সুবিধাবঞ্চিত ইউজার পাওয়া গিয়েছে। সেই ইউজারকে সাপোর্টের আওতায় আনা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। আশা করি সেই ইউজার নির্দিষ্ট সময়ের মধ্যে উনার কাঙ্খিত সাপোর্ট পেয়ে যাবে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আসলে আপু সুবিধা বঞ্চিতদের নিয়ে রিপোর্টটি দেখলে খুব বেশি ভালো লাগে।আপনার এই রিপোর্টের মাধ্যমে কোন ইউজার যদি সাপোর্ট থেকে বাদ পড়ে যায় , সেটি আপনার মনিটরিং ধারা এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন।আর তাদের জন্য সাপোর্টের ব্যবস্থা করে থাকেন । ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 last year 

এই সপ্তাহে একজন ইউজার ছাড়া বাকি সবাই কম বেশি সাপোর্ট পেয়েছে দেখে খুব ভালো লাগলো। আশা করছি নীলম আপু আগামী সপ্তাহে ভালোভাবেই সাপোর্ট পাবেন। ধন্যবাদ আপু সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট শেয়ার করার জন্য।

 last year 

সবাই অনেক ভালোভাবেই সাপোর্ট পাচ্ছে প্রতিনিয়ত। আর যারা সুবিধা বঞ্চিত হয়ে থাকে, তাদেরকে খুঁজে বের করে সাপোর্ট দেওয়ার বিষয়টা সত্যি অনেক ভালো লাগে। এই সপ্তাহে একজন ইউজার পাওয়া গিয়েছে যাকে সাপোর্ট এর আওতায় নিয়ে আসা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ এটা এত সুন্দর করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65548.83
ETH 1717.21
USDT 1.00
SBD 0.42