সিদল শুঁটকি মাছের ভর্তা

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

আজ হাজির হয়েছি মজার সিদল শুঁটকি মাছের ভর্তার রেসিপি নিয়ে। যে কোন ধরনের ভর্তাই আমার অনেক পছন্দের।আর যদি সিদল শুঁটকি হয় তাহলে তো কথাই নেই। বাংলাদেশ থেকে হাসব্যান্ড এনেছিল এই শুঁটকি গুলো। রসুন, পিঁয়াজ ও শুঁটকির সমন্বয়ে দারুন এই ভর্তা।নরমালি অনেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে এই ভর্তা বানিয়ে থাকে। আমি এখানে ব্লেন্ড করিনি, শীল পাটায় বেটে নিয়েছি। শিল পাটায় বাটলে দারুন এক ফ্লেভার পাওয়া যায়, কিন্তু ব্লেন্ডারে অতটা মজা হয় না। যাই হোক, আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
শুঁটকি মাছ৯/১০ টি
পিঁয়াজ কুচি১ কাপ
রসুন কুচি১ কাপ
কাঁচা মরিচ১০ টি
শুকনা মরিচ৯/১০ টি
লবনস্বাদমতো
ধনেপাতা কুচি২ চা চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_3519.jpegIMG_3520.jpeg

প্রথমে পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে নিয়েছি।এরপর একটি ফ্রাইপ্যানে কাঁচামরিচ ও শুকনা মরিচ গুলো ভেজে নিয়েছি।

IMG_3521.jpegIMG_3523.jpeg

এরপর পেঁয়াজ ও রসুন বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি।

IMG_3524.jpegIMG_3525.jpeg

এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি।

IMG_3527.jpegIMG_3528.jpeg
IMG_3530.jpegIMG_3531.jpeg

এরপর শীল পাটায় ভেজে রাখা সবগুলো উপকরণ একে একে বেটে লবন ধনেপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি।ব্যাস হয়ে গেল আমার মজার শীদল শুটকি মাছের ভর্তা।

IMG_3533.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Qué buena pinta tiene lo que compartiste. La cocina tiene eso de reunir a la gente y siempre se aprende algo nuevo.

 2 days ago 

আমিও আজ শুঁটকি ভর্তা করেছি আপু তবে ব্লেন্ডারে।আপনার শুঁটকি ভর্তা দেখে তবুও লোভ লেগে গেলো।রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64061.63
ETH 1777.68
USDT 1.00
SBD 0.39