"আমার বাংলা ব্লগ" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট - ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_1805.jpeg

হাজির হয়ে গেলাম "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।গত বছর এই প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছিলাম তখন খুবই উপভোগ করেছিলাম, স্পেশালি ডিসকর্ডে যখন ইউজাররা আমাদেরকে মনোনীত করছিলেন।গত বছর আমাদের দাদাও কিন্তু আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।দারুন উপভোগ করেছিল সকলে।এবছর সময় স্বল্পতার কারণে দাদা অংশগ্রহণ না করে নিজেই এই কনটেস্টের আয়োজন করেছেন।যাইহোক ইতিমধ্যেই অনেকেই পার্টিসিপেট করে ফেলেছেন।খুবই চমৎকার হয়েছে তাদের উপস্থাপনাগুলো।আমি কিন্তু এ বিষয়ে খুবই দুর্বল, মোটেও পারিনা এই কাজগুলো করতে।তারপরও একটুখানি চেষ্টা করেছি।

IMG_1806.jpeg

"আমার বাংলা ব্লগ" এ প্রতিনিয়তই ইউজাররা দারুন দারুন সব ডাই পোস্ট আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন।আর এই ডাই পোস্টগুলো করে বুঝতে পারি ইউজাররা কতটা সময় ও ধৈর্য নিয়ে তাদের এই অ্যাক্টিভিটিস গুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন।ডাই পোস্টগুলো করা এত সহজ নয়, প্রচুর সময় লাগে। এমনিতেই আমার সময়ের খুব অভাব, এ কারণেই আমার এই ডাই প্রজেক্টটি করতে দুই দিন সময় লেগেছে।কারণ একটানা এত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।যেহেতু এবারের কনটেস্ট এর বিষয়বস্তু ছিল আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে, তাই আমি আমার বাংলা ব্লগের জন্য একটি ওয়ালমেট তৈরি করেছি।আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি লেগছে:

  • ১. হার্ড পেপার
  • ২. গ্রিন পেপার( দুই রকমের)
  • ৩. সাদা পেপার
  • ৫ . সিজার
  • ৬ . পেন্সিল
  • ৭ . গ্লু
  • ৮ . কাপড়ের ফুল
  • ৯ . প্লাস্টিকের পাতাসহ দুটি ডাল
  • ১০ . প্লেডো

কার্যপদ্ধতিঃ

IMG_1807.jpeg

প্রয়োজনীয় উপকরণ।

IMG_1590.jpegIMG_1592.jpeg

আমি এখানে কেকের হার্ডবোর্ড ব্যবহার করেছি।প্রথমেই হার্ডবোর্ডের উপর সাদা কাগজ গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_1596.jpegIMG_1591.jpeg

এরপর আমার ফুলদানি থেকে চারটি ফুল এবং পাতাসহ দুটি ডাল নিয়ে নিয়েছি।

IMG_1597.jpegIMG_1598.jpeg

এরপর আঠা দিয়ে হার্ডবোর্ডের দুইপাশে ডাল দুটি লাগিয়ে দিয়েছি।এরপর পর্যায়ক্রমে চারপাশে চারটি ফুল লাগিয়ে নিয়েছি।

IMG_1602.jpegIMG_1635.jpeg

এরপর মেয়ের খেলনা থেকে অরেঞ্জ কালারের এই পাইপের মত জিনিসটি চারিপাশে লাগিয়ে দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য।এরপর পেপারের উপরে একটি পাতা এঁকে কেটে নিয়েছি।

IMG_1636.jpegIMG_1637.jpeg
IMG_1639.jpegIMG_1640.jpeg

এভাবে নানান ডিজাইনের কতগুলো পাতা সিজার দিয়ে কেটে বানিয়ে নিয়েছি

IMG_1642.jpegIMG_1643.jpeg

এরপর পাতাগুলো বোর্ডের চারিপাশে এভাবে লাগিয়ে নিয়েছি।

IMG_1650.jpegIMG_1651.jpeg

এরপর মাঝের সাদা অংশে পলিশ দিয়ে আমার বাংলা ব্লগ লিখে নিয়েছি।আসলে বাংলায় এভাবে আমার বাংলা ব্লগ লিখলে খুবই সুন্দর লাগতো। কিন্তু আমার লেখা এত সুন্দর হতো না।আর ওখানে এতো বেশি স্পেস ও ছিল না। জাস্ট করে দেখলাম কেমন দেখায়।যাইহোক এই এই লেখাটি ছিল ফাঁকিবাজি। তাই প্লেডো দিয়ে সংক্ষেপে আমার বাংলা ব্লগ কে এ বি বি দিয়ে লিখে দিলাম।

0638E609-DE25-4E9F-9E08-4A1D2E72F644.jpeg

IMG_1666.jpeg

IMG_1692.jpeg

হয়ে গেল আমার "আমার বাংলা ব্লগ" জন্য তৈরি একটি ওয়ালমেট।আশা করছি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। ও হ্যাঁ আরেকটি কথা অবশ্যই কমেন্টে জানাবেন কোন ওয়ালমেট টি আপনাদের বেশি ভালো লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

একটুখানি চেষ্টা করেই তো অনেক সুন্দর একটা জিনিস তৈরি করেছেন আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখেই অনেক ভালো লাগলো। চারপাশের বিভিন্ন ধরনের পাতাগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যিই বেশ দারুন লাগছে দেখতে।

 2 years ago 

আপু আপনি আজ আমাদের মাঝে,তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট - ওয়ালমেট তৈরি করেছেন ওয়ালমেটের প্রতিটি ধাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আপনি অনেক দক্ষতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট কে আপনাকে অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ওয়ালেট তৈরি করেছেন। এই ওয়ালমেট দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইরে ভাই কি দারুন ওয়ালমেট রে বাবা। দেখেই তো মাথাটা ঘুরে গেল। আপনি কিন্তু বেশ দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। সিম্পলের মধ্যে বেশ ভালোই ছিল আজকের ওয়ালমেটটি। আপনি বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি থিম নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য।

 2 years ago 

মাশাআল্লাহ! দারুণ হইছে আপু, আমার কাছে দারুণ লেগেছে সত্যি।

 2 years ago 

থাক আর সান্ত্বনা দেওয়া লাগবে না, আমি জানি কেমন হয়েছে।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুল এবং রঙের কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আজকে, যেটা অনেক বেশি সুন্দর হয়েছে আপু। চারপাশে ফুল গুলো দেওয়ার কারনে আমার কাছে এই ওয়ালমেট দেখতে বেশি সুন্দর লেগেছে। আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে এই ওয়ালমেট তৈরি করেছেন এটা ভাবতেই ভালো লাগতেছে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে তো আরো বেশি সুন্দর লাগবে। এক কথায় দারুন হয়েছে আপু আপনার তৈরি কৃত ওয়ালমেট টা।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটি তৃতীয় বর্ষপতি উপলক্ষে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে সত্যিই বেশ ভালো লেগেছে। আসলে এভাবে যদি আমার বাংলা ব্লগ কমিউনিটির কোন কিছু তৈরি করে স্মৃতি হিসেবে ঘরে টাঙিয়ে রাখা যায় তাহলে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেশ দারুন একটি ওয়ালমেট করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার জন্য শুভ কামনা রইল আপু।

 2 years ago 

ওয়াও, এক কথায় অসাধারণ হয়েছে আপু, আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ হ্যাঁ তোমারটার কাছে আমারটা কিছুই না।

 2 years ago 

কি যে বলেন আপু!

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্টয়ে ওয়ালমেট তৈরি করেছেন, দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করেছেন। আর খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অংশগ্রহণ করা দেখতে পেয়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38