মজাদার ইলিশ মাছ ভাজির রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের মজাদার রেসিপি নিয়ে। ইলিশ মাছ তো আমার খুবই পছন্দের।মাছটি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দারুণ স্বাদের হয়। আমার মনে হয় শুধু আমি নই,প্রতিটি বাঙালিরই ইলিশ মাছ খুবই পছন্দের। হাজব্যান্ড বাজার থেকে মাঝারি সাইজের তিনটি ইলিশ মাছ এনেছিল। তাই এই ইলিশ মাছ দিয়ে তিন দিন তিন ধরনের রেসিপি তৈরি করেছিলাম। আজকে প্রথম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আজকের রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ ভাজি। আর এই ইলিশ মাছ ভাজি, বিশেষ করে বাসায় যখন আত্মীয়-স্বজন আসে তখন এভাবে আমারা সামনে দিয়ে থাকি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ইলিশ মাছ | মাঝারি সাইজের ১ টি |
| পিঁয়াজ কুচি | দেড় কাপ |
| কাঁচা মরিচ | ৬/৭ টি |
| ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
| লবন | স্বাদমত |
| তেল | ৪ টেবিল চামচ |
| হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| মরিচ গুঁড়া | হাফ চা চামচ |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই ইলিশ মাছের আঁশ ফেলে কেটে, বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এরপর হলুদ, মরিচের গুড়া ও লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেঁজে নিয়েছি।
এরই মাঝে পিঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি।
এরপর একটি ফ্রাই পেনে তেল গরম করে তাতে পিঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।
এরপর হলুদ এ্যাড করে অল্প আঁচে চার পাঁচ মিনিট নেড়েচেড়ে নিয়েছি।
এরপর লবণ এ্যাড করে মিডিয়াম আঁচে আরও কয়েক মিনিট নেড়েচেড়ে বাদামি বর্ণনা করে নিয়েছি।
এরপর পিঁয়াজের মাঝে মাছগুলো দিয়ে আরও কয়েক মিনিট নেড়েচেড়ে নিয়েছি।
ব্যাস হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছ ভাজি।
এরপর ধনেপাতা এ্যাড করে দিয়েছি।
পরিবেশন এর জন্য রেডি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আপনার একটা কথা আমার দারুণ লেগেছে এবং আপনি ঠিক বলেছেন ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন ভালো লাগে। কথাটা একেবারে ঠিক। ইলিশ মাছ ভাজি দেখেই সত্যি লোভনীয় লাগছে। তারপর মরিচ, পিয়াজ ভাজি করে দারুণভাবে উপস্থাপন। ইলিশ মাছ ভাজি রেসিপি টা বেশ দারুণ ছিল। বেশ চমৎকার উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
আসলে ইলিশ মাছের স্বাদ অন্যরকম একটা ফিল দেয়। যার জন্য ইলিশ মাছ খেতে অনেকেই পছন্দ করে। আপনি আজকে খুব সুন্দর করে ইলিশ মাছ ভাজি করার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে বেশ ভালো লেগেছে। যেহেতু আপনার হাজব্যান্ড তিনটা ইলিশ মাছ কিনে আনছিল। তাহলে আশা করা যায় পরবর্তীতে আরো দুইটা ইলিশ মাছ রান্না করা রেসিপি দেখতে পারবো। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
ইলিশ মাছের সুস্বাদু হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তাই মানুষ ইলিশ মাছকে অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে৷ আর আপনি আজকে ইলিশ মাছ ভাজি করে যে রেসিপিটি শেয়ার করেছেন তা একদমই লোভনীয় দেখা যাচ্ছে। আর ইলিশ মাছ ভাজি করলে এর স্বাদ যেন আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। আর আপনি যেভাবে এই মাছের রেসিপিটি শেয়ার করে এখানে ডেকোরেশন করেছেন এটিকে আমার এখনি এখান থেকে খেতে ইচ্ছে করছে৷ আমিও চেষ্টা করব এরকম একটি রেসিপি তৈরি করে দেখার জন্য৷
এটা ঠিক বলেছেন আপু ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজার হয়।আপনি চমৎকার ভাবে ইলিশ মাছের রেসিপি শেয়ার করলেন।খেতে ভীষন মজার হয় গরম ভাত বা পোলাওয়ের সাথে।ভাইয়া তিনটি মাছ যেহেতু এনেছে তবে আরও দুটো রেসিপি আমরা দেখতে পাবো তাই তো।
আপু এতো সুন্দর ইলিশ মাছ ভাজি রেসিপি টা দেখে তো আর লোভ সামলাতে পারছিনা। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। দেখে মনে হচ্ছে সবগুলো মাছ একবারে খেয়ে ফেলি। ইলিশ মাছ ভাজি রেসিপিটার রন্ধন প্রক্রিয়া অনেক সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ইলিশ মাছ আমারও খুবই পছন্দের একটি মাছ। আমিও আজকে ইলিশ মাছ ভাজবো জন্য রেডি করেছি। কিন্তু এখন আপনার রেসিপি দেখে মনে হচ্ছে ভেজে এভাবে রান্না করলে খুব মজা হবে খেতে। যেহেতু সবকিছু রেডি করাই আছে তাহলে এভাবেই রান্না করব। দেখেই খেতে ইচ্ছা করছে এত লোভনীয় লাগছে দেখতে।
মজাদার ইলিশ মাছ ভাজি রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দের। আসলে আমি মনে করি ইলিশ মাছ খেতে পছন্দ করে না, এরকম মানুষ খুবই কম রয়েছে আমাদের দেশে। আপনি নিজেও ইলিশ মাছ খুবই পছন্দ করেন এটা ভাবতেই ভালো লাগছে। আপনি তিন দিন তিন ধরনের রেসিপি তৈরি করেছেন জেনে ভালো লাগলো। নিশ্চয়ই সবাই খুব মজা করে খেয়েছিলেন মজাদার রেসিপিটা।
এটার জন্য খুবই ভালো লাগলো যে আপনার হাজব্যান্ড বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসার পরে তিন দিনে তিন ধরনের রেসিপি তৈরি করেছিলেন। আসলে ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দের আর আপনার মত করে এরকম ভাবে যদি ভাজি করে রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আত্মীয়-স্বজন আসলে প্রায় বাসাতেই এই রেসিপিটি তৈরি করা হয়। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ইলিশ মাছ আমার এতটাই ফেভারিট, যেটার রেসিপি দেখলেও আমার জিভে জল চলে আসে। ইলিশ মাছ দিয়ে যেকোনো ধরনের রেসিপি তৈরি করলে তা অনেক সুস্বাদু হয়। তেমনি আপনিও ভাজির মজাদার রেসিপি তৈরি করেছেন, যেটা দেখেই সুস্বাদু এবং ইয়াম্মি লাগছে। রন্ধন প্রণালী এবং উপস্থাপন এত সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। শিখে নিলাম উপস্থাপনা টা দেখে।
ইলিশ মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। ইলিশ আমার খুবই প্রিয়। যার কারণে আপনার ইলিশ মাছের এই মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।