আলু ও ময়দা দিয়ে মজাদার নাস্তা
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আলু ও ময়দা দিয়ে মজাদার বিকালের একটি নাস্তার রেসিপি নিয়ে। আলু দিয়ে যে কোন তরকারি রান্না করলে যেমন মজা হয় তেমনি বিভিন্ন ধরনের নাস্তা তৈরিতে আলু ব্যবহার করলে খেতে দারুন হয়।আমার মনে হয় আলু এমন একটি সবজি যা পৃথিবীর সকলের কাছেই অনেক পছন্দের।আর বাচ্চাদের কাছে তো আরও বেশি পছন্দের।।যাইহোক আমার তৈরি নাস্তাটা কিন্তু খেতে দারুন হয়েছিল।বিকালবেলা চায়ের সাথে নাস্তাটা খেতে অনেক মজার। ভাল লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ময়দা | ২ কাপ |
| আলু | ছোট সাইজের ৫ টি |
| চাট মসলা | হাফ চা চামচ |
| মরিচের গুঁড়া | হাফ চা চামচ |
| গরম মসলার গুঁড়া | হাফ চা চামচ |
| লবন | পরিমান মত |
| পানি | পরিমান মত |
| সয়াবিন তেল | ১ টেবিল চামচ এবং ভাঁজার জন্য পরিমান মত |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই ময়দায় তেল এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি
এরপর লবণসহ একে একে সব মসলাগুলো আলুর সাথে ভালোভাবে মাখিয়ে ভর্তার মতো তৈরি করেছি। এরপর ডো থেকে একটু খানি নিয়েছি রুটি বানানোর জন্য
এরপর দুটি রুটি বানিয়ে নিয়েছি। এরপর রুটির উপরে ভর্তা সমান ভাবে লাগিয়ে নিয়েছি।এরপর আরও একটি রুটি দিয়ে ভর্তাগুলো ঢেকে দিয়েছি।
এরপর ছুরি দিয়ে এভাবে চার কোণাকৃতি করে কেটে নিয়েছি।
এরপর এভাবে পিস পিস করে কেটে একটি পিস এভাবে কোণা করে ভাঁজ করে নিয়েছি।
এরপর বাকি দুই কোণা সামান্য একটু পানি দিয়ে হাতের সাহায্যে এভাবে লাগিয়ে নিয়েছি।সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি।
এরপর একটি ফ্রাই পেনে তেল গরম করে সবগুলো বাদামি বর্ণের করে এভাবে ভেঁজে নিয়েছি। হয়ে গেল আলু ও ময়দা দিয়ে মজাদার বিকালের একটি নাস্তা।
এরপর আমার পছন্দের চিলি সস দিয়ে পরিবেশন এর জন্য এনেছি।
পরিবেশনের জন্য রেডি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আলু আর ময়দা দিয়ে বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। তেলে ভাজা রেসিপি হওয়ায় খেতে আলাদা টেস্ট পাওয়া যাবে। রেসিপি দেখতে যেমন সুন্দর আবার খেতেও খুব মজাদার হবে। লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন আপু আলু হচ্ছে পৃথিবীর একমাত্র সবজি যা পৃথিবীর সকলেই পছন্দ করে। যাইহোক আজকে নতুন একটি রেসিপি শিখলাম আপু। রেসিপিটি দুর্দান্ত হয়েছে। নাস্তার রেসিপি ও হবে এবং বাচ্চারা পছন্দ করবে।
আলু ও ময়দা দিয়ে মজাদার নাস্তা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই দক্ষতার সাথে এই রেসিপিটি তৈরি করলেন। আমার খুবই ভালো লেগেছে, ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনআশাল্লাহ।
আলু ও ময়দা দিয়ে এরকম সুন্দর একটি রেসিপি শেয়ার করার মাধ্যমে আপনি নাস্তার তালিকায় আরো একটি সুন্দর খাবারের জায়গা করে দিলেন।
একদমই নতুন একটি রেসিপি দেখলাম আপনার কাছ থেকে৷ অসংখ্য ধন্যবাদ।
আলম ময়দা দিয়ে খুব ইউনিক একটি রেসিপি বানিয়েছেন আপু। আসলে এই রকম রেসিপি এর আগে কখনো খাওয়া হয়নি। তবে আলু ময়দার অন্যান্য পিঠা বা অন্য রেসিপি দেখেছি।যাইহোক আপু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপু একদম ঠিক বলেছেন আলু সকলের খুব পছন্দ। আর সবকিছুতেই আলু চলে।আলু হলো জাতীয় সবজি।আপনার রেসিপিটি কিন্তু চমৎকার হয়েছে। বিশেষ করে দেখার সৌন্দর্যেই মন ভরে যায়। খুবই সুন্দর হয়েছে দেখতে।খেতে ও ভীষণ মজার হবে বেশ বুঝতে পারছি।ধন্যবাদ আপু মজার নাস্তা রেসিপিটি শেয়ার করার জন্য।
আপু আপনি আজকে খুব সুন্দর একটি নাস্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু আলু দিয়ে তৈরি এমন নাস্তা কখনো খাওয়া হয়নি এবং তৈরি করা হয়নি তবে আপনার পোস্টটি দেখে আলু এবং আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি খাওয়ার আগ্রহী বেড়ে গেল ।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু আপনি নাস্তা ও অন্যান্য আইটেমের রেসিপিগুলো এতো ইউনিক ভাবে করেন যা
দেখে আমি বাসায় বানানোর জন্য চেষ্টা করি কারণ আপনার প্রতিটি রেসিপি আমার অনেক ভালো লাগে। আজকের রেসিপিটি ও তার ব্যতিক্রম নয়।আলু ও ময়দা দিয়ে মজাদার একটি রেসিপি আপনার মাধ্যমে শিখে নিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বেশ কয়েকদিন অসুস্থ থাকায় নিজের কার্যক্রমে কিছুটা পিছিয়ে পড়েছি। আর যার কারনে এত সুন্দর একটি রেসিপিও মিস করে গেছি। আপনার আজকের রেসিপিটি কিন্তু অসাধারন ছিল আপু। বেশ সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।