আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট - ২০ মার্চ 2022
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। অতি আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছি যে এ সপ্তাহে এমন কোন ইউজার পায়নি যারা দুটির কম ভোট পেয়েছেন, প্রত্যেকেই মোটামুটি কমবেশী ভালই সাপোর্ট পেয়েছেন। শুধুমাত্র দাদার বিশেষ বিবেচনায় তিনজন ইউজারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে এই আইডি দুটি'র (@ruzmaira এবং @nazmul-sakib) এনগেজমেন্ট একেবারে কম । আপনাদেরকে অতি সত্বর একটি করে সাপোর্ট টিকেট ক্রিয়েট করে আপনাদের এনগেজমেন্ট এতো লো হওয়ার প্রকৃত কারণ আমাদের অ্যাডমিন প্যানেলকে অবগতির জন্য অনুরোধ করা হচ্ছে । অনুরোধ না মানলে পরের সপ্তাহ থেকে সুবিধাবঞ্চিত ইউজার হিসাবে আপনাদের দু'জনের নাম আমি আর মনোনয়ন করতে অপারগ হবো ।
সময়কাল : ১০ মার্চ ২০২২ থেকে ১৬ মার্চ ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৮ মার্চ ২০২২ থেকে ২১ মার্চ ২০২২
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল |
|---|---|
| ০১ | https://steemit.com/@ruzmaira/posts |
| ০২ | https://steemit.com/@shihab24/posts |
| ০৩ | https://steemit.com/@nazmul-sakib/posts |
এটা সত্যি অসাধারন একটি উদ্যেগ, আমাদের এডমিন দের চোখে অনেক সময় মিসিং হয়ে যায় ভুল বসত। এর পরেও এতো দারুন একটু উদ্যোগ এর মাধ্যমে কুয়ালিটি ফুল পোস্ট গুলা কিউরেট করার ব্যবস্থা রয়েছে যা সত্যি দারুন।
খুবই ভালো একটি পোস্ট। এডমিনদের চোখে না পরলেও আপুর চোখে পরবেই।আপু আপনি এভাবেই কাজ করে যান।আপনার জন্য অনেক অজেক ভালোবাসা রইলো। ধন্যবাদ আপনাকে
অনেক ভাল লাগে এই কাজটিকে আপু।আসলে এর মাধ্যমে অনেকে ভালো মানের পোস্ট গুলোতে সাপোর্ট পাচ্ছে।ধন্যবাদ আপু। 💞💞
অনেক সুন্দর ভাবে আপনি এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যারা কোয়ালিটি পোস্ট করেও সাপোর্ট পাইনি তারা অনেক সময় হতাশার মধ্যে পড়ে যায়। আপু আপনার এই দারুন উদ্যোগকে সাধুবাদ জানাই। অনেক সুন্দর ভাবে খুজে খুজে সাপোর্ট বিহীন ইউজারদের খুঁজে বের করে নাম প্রকাশ করেন এবং সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করেন দেখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে আপু।
এই রিপোর্টটি সত্যি খুবই কাজের, আশা করি এভাবে সকলেই সমান সাপোর্ট পাবে। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর করে রিপোর্ট টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনারা সুন্দর ও বিচক্ষণ কাজ এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত সাপোর্ট বিহীন ভালো ও কোয়ালিটি পোস্টগুলো আপনি আবার হাইলাইট করে সবার সাথে তুলে ধরেন, এটা অনেক ভালো একটা উদ্যোগ।ধন্যবাদ
এটা সত্যি খুব ভালো একটি উদ্যোগ৷ তবে নিজের জায়গা থেকে কাজ করে গেলে আশা করি ভালো কিছু হবে। তাই এটাই বলবো যে কোন জায়গাতে নিজের জায়গা বিজেকেই তৈরি করে নিতে হবে।
আপু আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। খুব সুন্দর একটা রিপোর্ট তৈরি করেছেন লাস্ট সপ্তাহের কোয়ালিটি সম্পন্ন ব্লগারের প্রোফাইল গুলো নিয়ে। আপু এভাবেই এগিয়ে যান আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ আপু।
ভালোবাসা রইলো আপু আপনার এই কাজের জন্য।আসলেই আমাদের অনেকেরই কোয়ালিটি পোষ্ট গুলো তে সাপোর্ট পায়না।কিন্তু আপনার এই কাজের মধ্যে তারা তাদের সুন্দর কাজের ফল পাবে।আপনাকে ধন্যবাদ আপু।
আপনি খুবই ভাল একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আপনার এমন উদ্যোগের কারণে সুবিধাবঞ্চিত ইউজাররা অনেক উপকৃত হবে। অংশের সাথে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সবাই উৎসাহিত হবে ভালোভাবে কাজ করার জন্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।