মজাদার শাহী কোরমার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

মজাদার শাহী কোরমার রেসিপি

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_4683.jpeg

আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার অতি পছন্দের কোরমার রেসিপি নিয়ে। আমি যে কুরমাটি করেছি একে শাহী কুরমা বলে। কোরমা আমার অনেক পছন্দের, শুধু আমারই নয় আমার বাচ্চাদেরও খুবই পছন্দের।ঈদের সময় পোলাও এর সাথে কোরমা না হলে যেন চলেই না।রেসিপিটি ঈদের সময় তৈরি করেছিলাম। দারুন মজার হয়েছিল আমার এই রেসিপিটি।আমি এখানে শুধু চিকেনের রানের পিস ব্যবহার করেছি।কারন বাচ্চারা রানের পিস বেশি পছন্দ করে। খুব তৃপ্তি সহকারে তারা খেয়েছে। আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
রানের পিস১১/১২
পিঁয়াজ কুচিদেড় কাপ
পিঁয়াজ পেস্ট১ কাপ
কাঁচা মরিচ৮/৯
আদা রসুন পেস্টদেড় টেবিল চামচ
কাজু বাদাম পেস্ট২ টেবিল চামচ
তেজপাতা২ পিস
দারচিনি২ পিস
এলাচ৫/৬ টি
লবঙ্গ৫/৬ টি
গোল মরিচ৪/৫ টি
স্টার১ টি
জিরা১ টেবিল চামচ
মরিচের গুঁড়াহাফ টেবিল চামচ
গরম মসলার গুঁড়াহাফ টেবিল চামচ
টক দইতিন টেবিল চামচ
তরল দুধ১ কাপ
চিনি১ টেবিল চামচ
ঘি২ টেবিল চামচ
সয়াবিন তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_4686.jpeg

প্রয়োজনীয় উপকরণ।

IMG_3814.jpeg

IMG_3816.jpegIMG_3817.jpeg

প্রথমেই মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও টক দই দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য।

IMG_3822.jpegIMG_3823.jpeg

এরপর হাড়িতে তেল ও ঘি দিয়ে হাফ পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তা বানানোর জন্য।

IMG_3824.jpegIMG_3826.jpeg

এরপর পিঁয়াজ ব্রাউন কালার হলে উঠিয়ে তাতে বাকী পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি।

IMG_3828.jpegIMG_3829.jpeg

এরপর গরম মসলা গুলো এবং আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG_3830.jpegIMG_3832.jpeg

এরপর কাজুবাদাম পেস্ট ও পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি।এরপর হালকা আঁচে ৬/৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_3833.jpegIMG_3834.jpeg

এরপর এক টেবিল চামচ টক দই এবং বাকি গরম মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_3835.jpegIMG_3837.jpeg

এরপর হাফ কাপ দুধ ও চিনি দিয়ে দিয়েছি।

IMG_3838.jpegIMG_3841.jpeg

এরপর চিকেন গুলো মসলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে বাকি দুধটুকু হালকা গরম করে দিয়ে দিয়েছি।এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি।এরপর কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_3842.jpegIMG_3843.jpeg

এরপর আস্ত কাঁচা মরিচ গুলো দিয়ে বেরেস্তা গুলো দিয়ে নেড়েচেড়ে নিয়েছি।

IMG_3844.jpegIMG_3846.jpeg

এরপর বাকি ঘি টুকু দিয়ে অল্প আঁচে আরো কয়েক মিনিট রেখে দিয়েছি।কয়েক মিনিট পরে হয়ে গেল আমার মজাদার শাহী কোরমার রেসিপি।

IMG_3866.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

আপনি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার খুবই লোভ লেগে গিয়েছে। মজাদার শাহী কোরমার রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে নিতে। বুঝতেই পারছি বাচ্চারা অনেক মজা করে এবং তৃপ্তি সহকারে খেয়েছে। আসলে ছোট বাচ্চারা এমনিতে রানের পিজ খেতে একটু বেশি পছন্দ করে। আর এইটা কিন্তু আমারও খুব পছন্দের।

 3 years ago 

আমার মনে হয় শুধু আপনার নয় কোরমা সবারই অনেক পছন্দের। আর রানের পিস গুলো সত্যি বাচ্চাদের অনেক প্রিয়। সকাল সকাল এমন রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল। যাইহোক আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

পোলাওয়ের সাথে কোরমা বা রোস্ট না হলে ঝমেইনা। যাই হোক কমা রেসিপিটি আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছে আপু। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নার কাজ সম্পূর্ণ করেছেন ‌ । ঘি ব্যবহার করা নিশ্চয়ই অনেক সুন্দর ফ্লেভার ছিল।

 3 years ago 

ওয়াও! সকাল সকাল ঘুম থেকে উঠে একি দেখলাম আপু?এত দেখি রাজকীয় স্টাইলে শাহী কোরমা। আমার তো মনে হয় এটা বাচ্চারা শুধু নয় পরিবারের ছোট বড় সবার কাছেই খুব প্রিয়। ঈদের দিনে এত সুন্দর করে আপনি রেসিপিটি তৈরি করেছেন যে মন চাইছে এখান থেকে নিয়ে খাওয়া শুরু করি। তা তো সম্ভব নয়। অনেক সুন্দর করে ধাপে ধাপে রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করছি আপনার দেওয়া এত সুন্দর উপস্থাপনা দেখেই বাসায় একবার তৈরি করতে পারব। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি সকাল সকাল চোখের সামনে ঝুলানোর জন্য।

 3 years ago 

বাচ্চারা চিকেন খেতে খুবই পছন্দ করে। তাছাড়া এরকম মজাদার কোরমা হলে তো আরো বেশি খেতে চায়। আমার কাছেও লেগ পিসগুলো বেশি ভালো লাগে খেতে। আপনার আজকের কোরমা রান্নার পুরো পদ্ধতি দেখে মনে হচ্ছে যে খেতে খুবই মজাদার হয়েছিল। দেখতে তো সেরকম লোভনীয় লাগছে। লোভ লাগিয়ে দিলেন আপু।

 3 years ago 

পোলাওয়ের সাথে কোরমা কিংবা রোস্ট না হলে চলেই না।আমারও কোরমা খুব পছন্দ। আপনি তো দেখছি দারুন স্বাদের শাহী কোরমা রেসিপি শেয়ার করলেন আপু।সকাল সকাল রেসিপি দেখে ক্ষুধা পেয়ে গেলো। এমন কোরমা পোলাও, পরোটা দিয়ে দারুন মজার হয় খেতে।আপনি রেসিপির ধাপগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। খুব ভালো লাগলো আপু। মেয়েরা খুব মজা করে খেয়েছে জেনে খুব ভালো লাগলো। আসলে সবাই মজা করে খেলে রান্না করাটা সার্থক মনে হয়।অসংখ্য ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার মনে হয় শুধু বাচ্চারা নয় বেশিরভাগ গুলোকেই রানের পিস পছন্দ করে। চিকেন রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। মজাদার শাহী কোরমার রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই ধরনের মজাদার রেসিপি গুলো আমি মাঝে মাঝে তৈরি করে থাকি। আসলে এই রেসিপিটা বেশিরভাগ মানুষেরই পছন্দের। বিশেষ করে আমার বাড়ির সবাই এটি খেতে ভালোবাসে। তাই আমি বেশিরভাগ সময় এভাবে চিকেন কোরমা রেসিপি তৈরি করার চেষ্টা করি। আপনার বাচ্চারাও তাহলে খুব পছন্দ করে এবং খুব মজা করে খেয়ে ছিল এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

কোরমা আমারও খুবই পছন্দের। আর রানের পিস হলে তো কথাই নেই। পোলাওয়ের সাথে কোরমা খাওয়ার মজাটাই আলাদা। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। বেশ কয়েকদিন খাওয়া হয়নি। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে মজাদার ও পছন্দের একটি রেসিপি আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 3 years ago 

আপু, আমার ছেলে ও মেয়ে চিকেনের রানের পিস খুবই পছন্দ করে। বিশেষ করে রেস্টুরেন্টে খেতে গেলে চিকেন ফ্রাই খাওয়ার সময় চিকেনের রান চেয়ে বসে। যাইহোক আপু, আপনার তৈরি মজাদার শাহি কোরমা দেখে আমার তো মনে হচ্ছে এখনই গরম গরম পোলাও কিংবা বিরিয়ানি নিয়ে বসে পড়ি, পেট পুরে খাওয়ার জন্য। কেননা আপনার শাহী কোরমা রেসিপি দেখতে খুবই লোভনীয় হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, মজার এই রেসিপি তৈরীর প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38