একটি মেহেদি ডিজাইন এর আর্ট
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। তবে আজকের আর্টটি একটু কঠিন।সময় একটু বেশি লাগবে হাতে পড়তে। অবশ্য চেষ্টা করলে যে কেউ খুব সহজেই হাতে পড়ে ফেলতে পারবে। আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি। আশা করি আমার এই আর্টটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই এভাবে একটি পাতার মতো এঁকে এর বর্ডার ডিপ করে এঁকে নিয়েছি।
এরপর এর চারিপাশে আরো কতগুলো পাতা এঁকে একটি শাপলা ফুলের মত এঁকে নিয়েছি।
এরপর ফুলটির চারিদিকে এভাবে ছোট ছোট কতগুলো ফুল এঁকে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের ডিজাইনের ফাঁকা অংশে এভাবে ডিজাইন করে উপরের দিকে আরও একটু এঁকে নিয়েছি।
এরপর মাঝের অংশের দুইপাশে এভাবে ডিজাইন করে উপরের দিকে আরো একটু ডিজাইন করে নিয়েছি।
এরপর মাঝের অংশে এভাবে ডট ডট দিয়ে আমার অংকন শেষ করেছি।
হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আপনার মেহেদি ডিজাইনগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। প্রতি সপ্তাহের মতো এবারও খুব চমৎকার একটি মেহেদি ডিজাইন আপনি শেয়ার করেছেন। ডিজাইন টি হাতে পড়লে দেখতে খুব সুন্দর লাগবে। এত সুন্দর একটি আর্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আপু আজকের মেহেদি ডিজাইনটি একটু কঠিন হলেও আপনার আর্টের ধাপগুলো দেখে যে কেউ হাতে পরে নিতে পারবে।ডিজাইন টি খুবই সুন্দর লাগছে।ছোট ছোট ফুলগুলোর জন্য আরো বেশী ভালো লাগছে। আপনি খুব সহজভাবে মেহেদি ডিজাইনটি আমাদের মাঝে উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
মেহেদি ডিজাইন এর আর্ট দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন করেছেন যা দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনার মেহেদী ডিজাইনের আর্ট গুলো যত দেখি ততই ভালো লাগে। আজকে ডিজাইনটি খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। এই ডিজাইনটা হাতে অঙ্কন করলে আরো বেশি ভালো লাগবে।
প্রতি সপ্তাহে ন্যায় এ সপ্তাহে আপনি খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপু আপনার আর্ট গুলো সত্যি দারুন হয়। প্রত্যেকটা আর্ট আপনি দক্ষতার সাথে তৈরি করে থাকেন। এত সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আশা করি আপু ভালো আছেন? খুবই সুন্দর দৃষ্টিনন্দন মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন । দেখে খুব ভালো লাগলো। হাতের মধ্যে আপনার মেহেদি ডিজাইন টি করলে খুব সুন্দর ভাবে ফুটে উঠবে। মেহেদীর ডিজাইন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। একে বারে নিখুঁত চমৎকার মেহেদীর ডিজাইন । ডিজাইনটি আপনি আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপু এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি মেহেদি ডিজাইন এর আর্ট। আপনার তৈরি মেহেদির ডিজাইন এর আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিনিয়ত আপনার তৈরি মেহেদির ডিজাইন এর আর্ট দেখছে আর মুগ্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে আর্ট তৈরি করে আমাদের মাঝে ভাবে শেয়ার করার জন্য।
আপু আজকে আপনার মেহেদির ডিজাইনটি খুব সুন্দর হয়েছে। মাঝের ফুলটা অনেকটা পদ্ম ফুলের মত লাগছে দেখতে। আসলেই ঠিক বলেছেন সময় নিয়ে হাতে লাগাতে পারলে খুব চমৎকার লাগবে দেখতে। অনেক নিখুঁতভাবে মেহেদির ডিজাইন তৈরি করেছেন যার কারণে এত ভালো লাগছে দেখতে।
দারুন একটা মেহেদির ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই ধরনের মেহেদির ডিজাইন গুলো খাতাতে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি হাতে সুন্দর লাগে।
দেখেই বুঝতে পারছি আপু মেহেদি দিয়ে হাতের মধ্যে এই আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হবে। আপনি পেন্সিল ব্যবহার করে এই আর্টটি সম্পূর্ণ করেছেন, যার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি সবসময় খাতার মধ্যে আঁকা মেহেদির ডিজাইনগুলো নিয়ে আমার আমাদের মাঝে হাজির হন, যেগুলো খুবই সুন্দর হয়। উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন দেখে, খুব সহজেই যে কেউ এটি শিখে নিতে পারবে এবং হাতের মধ্যে অঙ্কন করতে পারবে। এরকম আর্ট পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।