আজ পানির জন্য হাহাকার ছিল আমাদের শহর সহ আশপাশের আরো কিছু এলাকা

in আমার বাংলা ব্লগ15 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3844.jpeg

পানির অপর নাম জীবন। আর এই পানি ছাড়া কারো পক্ষে বাঁচা সম্ভব নয়।আর এই পানির কদর তখনই বোঝা যায় যখন পানির অভাব দেখা দেয়।আজ সকাল থেকে আমাদের শহর সহ আশপাশের কয়েকটি শহরে একসাথে হঠাৎ করে পানি বন্ধ হয়ে যায়।ফজরে যখন নামাজ পড়ার জন্য উঠি তখন পানি ছিল।এরপর নামাজ পড়ে ঘুমিয়ে যাই।যেহেতু বাচ্চাদের স্কুল ছিল না তাই দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। সকাল ৯ টার দিকে ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হই তখনও পানি ছিল। এরপর হাসব্যান্ড যখন ওয়াশরুমে ঢুকে তখন থেকেই পানি আস্তে আস্তে কমতে কমতে একেবারে শেষ হয়ে যায়।খুব বেশি বিপদে পড়ে যাই তখন। কারণ নাস্তা শেষ করে রান্না করতে হবে।আর রান্না করতে গেলে washing এর জন্য তো প্রচুর পরিমাণ পানি লাগে।আশ পাশে খোঁজ নিলাম, দেখলাম আমাদের প্রতিবেশীদেরও পানি নেই।এরপর হাজবেন্ড রেস্টুরেন্টে খোঁজ নিয়ে দেখলো সেখানে পানি আছে। দ্রুত দুই বাকেট পানি নিয়ে আসে সেখান থেকে।এছাড়া খাওয়ার জন্যও এক বক্স পানি নিয়ে আসে। দোকানগুলোতে পানির জন্য ভিড়। মনে মনে ভাবছি বাংলাদেশ হলে এখানে পানির দাম দুই তিন গুণ বেড়ে যেত, কিন্তু এখানে একটি পয়সাও বাড়েনি।

রেস্টুরেন্ট থেকে গাড়িতে করে দুই বাকেট পানি আনে হাসব্যান্ড।আর ওই পানি দিয়ে রান্না ও ধুয়াধুয়ির কাজ সেরে ফেলি।সামান্য কিছু পানি বাকি ছিল সেটা দিয়ে ওজুর কাজটা সেরে ফেলি। রেস্টুরেন্ট থেকে পানি আনার পরপরই সেখানেও পানি চলে যায়। আসলে যেখান থেকে পানির সাপ্লাই হয় সেখানের মেশিনটা হঠাৎ নষ্ট হয়ে যায় আর এ কারণেই সকলে এত ভোগান্তিতে পড়ে ছিলাম।এরপর হঠাৎ একজন ফোন করে বলল মেশিন এখন ঠিক হয়েছে, খুব তাড়াতাড়ি পানি চলে আসবে। এদিকে ডিসিশন হয়ে গিয়েছিল রেস্টুরেন্ট আজ অফ থাকবে, কারণ পানি ছাড়া রেস্টুরেন্ট চালানো তো অসম্ভব ব্যাপার।এরপর সাড়ে পাঁচটার দিকে পানি আসে।তখন হাজব্যান্ড রেস্টুরেন্টে চলে যায়।একটানা সাড়ে আট ঘন্টা কোন পানি ছিল না কয়েকটি শহরে।একটানা 14-15 বছর ইংল্যান্ডে রয়েছি, এমন অবস্থায় এর আগে কখনো ঘটেনি।কোনদিনও এক সেকেন্ডের জন্যও পানি বন্ধ হয়নি। যাইহোক এভাবে বেশ কয়েকটি ঘন্টা আমরা কষ্ট করেছি।আর তখন বারবার সূরা "মুলক" এর লাস্ট আয়াতের কথা মনে পড়ছিল, যেখানে বলা হয়েছিল:

বলুন, “তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের পানি ভূগর্ভে গভীরে নেমে যায়, তবে আল্লাহ ছাড়া কে তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দিতে পারে?”

এই পানি আল্লাহর কত বড় একটি নেয়ামত, তা আমরা ভুলে যাই।

IMG_3845.jpeg

ফেসবুকে তাদের আপডেট দিয়েছিল।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

আপনার কাহিনী অসাধারণ, পানির অভাবের দৃশ্যটি খুবই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37