বেঁচে যাওয়া মাছ দিয়ে মজার মাছ ভর্তা
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি রান্না করা বেঁচে যাওয়া মাছ দিয়ে একটি ভর্তার রেসিপি নিয়ে। অনেক সময় মাছ বেশি রান্না করলে বেঁচে যায়, তখন আর খেতে মন চায় না। তখন মাছগুলো ফেলে দিয়ে অপচয় করতে খুব বেশি কষ্ট হয়।তাই তখন মন থেকে এই আইডিয়াটি আসে যে মাছগুলো দিয়ে ভর্তা বানালে কেমন হয়? ব্যাস যেই ভাবা সেই কাজ। মাছগুলোকে পুনরায় আবার ভেজে ভর্তা বানিয়ে ফেললাম।খেতে কিন্তু মজার ছিল।আইডিয়াটা ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছ | ছোট সাইজের ৬/৭ পিস |
| পিঁয়াজ কুচি | ১ কাপ |
| কাঁচা মরিচ | ৬/৭ টি |
| ধনিয়া পাতা কুচি | তিন টেবিল চামচ |
| লবন | স্বাদমত |
| হলুদ গুঁড়া | হাফ চা চামচ |
| সরিষার তেল | ১ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই কড়াই থেকে রান্না করা মাছগুলো তুলে নিয়ে সামান্য একটি হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি।
এরপর মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি।
এরপর পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি।
এরপর মাছ থেকে কাঁটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি।
এরপর একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
হয়ে গেল আমার মজাদার মাছের ভর্তা।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন বেঁচে যাওয়া মাছ দিয়ে মজার মাছ ভর্তা মজাদার রেসিপি তৈরি। আসলে মাছ ভর্তা করে খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। আসলে গরম ভাত দিয়ে যদি মাছ ভর্তা খাওয়া যায় তাহলে সব থেকে বেশি সুস্বাদু লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
যেকোনো খাবার অপচয় করার থেকে সেটি নতুনভাবে আবার প্রস্তুত করে খাওয়া অনেক ভালো। অপচয় হবে না আবার সাশ্রয়ী ও করা যাবে।
মাছভর্তা আমারও খুব ফেভারিট মাঝে মাঝেই টাকি মাছের ভর্তা করে খাওয়া হয়।
আপনার প্রস্তুত করা মাছের ভর্তা দেখে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।
খুবই সুস্বাদু একটি খাবার নিয়ে লিখেছেন আপু। মাছ ভর্তা আমার খুবই ভালো লাগে বিশেষ করে রুই মাছ অথবা ইলিশ মাছের ভর্তা হলে তো কথাই নেই। আপনার মাছভর্তাটা দেখে খুবই লোভনীয় লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত মজার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আজকে আপনার কাছ থেকে অনেক ইউনিক একটা রেসিপি শিখে নিতে পারলাম। আর এই রেসিপিটা দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি বেঁচে যাওয়া মাছগুলো না ফেলে দিয়ে, ভাজা করে তারপরে ভর্তা করেছেন দেখে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।
এই আইডিয়াটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বেঁচে যাওয়া মাছের টুকরোগুলো দিয়ে আপনি পুনরায় ভাজা করে ভর্তা তৈরি করেছেন এটা সত্যি ইউনিক আইডিয়া ছিল। দেখেই বুঝতে পারছি এটা অনেক বেশি সুস্বাদু এবং ইয়াম্মি ছিল। নিশ্চয়ই সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলেন এই মজাদার রেসিপি টা।
ঠিকই বলেছেন আপনি বেশি মাছ রান্না করলে অনেক সময় তা থেকে যায়। তাই ওই মাছগুলো দিয়ে এভাবে ভর্তা করলে খেতে বেশ মজা হবে। যেকোনো ধরনের ভর্তা খেতে আমার কাছে বেশ ভালো লাগে ।আর সে ভর্তায় যদি ধনিয়া পাতা ব্যবহার করা হয় তাহলে তো কথাই নেই।আসলে এভাবে কখনো চিন্তা করে দেখিনি। আপনার কাছ থেকে নতুন একটি আইডিয়া পেলাম। এভাবে একদিন তৈরি করে দেখব।
সত্যিই আপু খাবার ফেলে দিতে আমার ভীষন খারাপ লাগে।আপনার এই রেসিপিটি খুব দরকারী রেসিপি। প্রসেসিং করে খাবার অন্যভাবে ও খাওয়া যায় ফেলে না দিয়ে।খুব ভালো লাগলো রেসিপিটি।ধন্যবাদ আপু আইডিয়া দেয়ার জন্য।
প্রথমে উপাদান সমূহের তালিকা বদ্ধ একটি টেবিল, এরপর দারুন মাছ ভাজার দৃশ্য, তারপর ধনিয়া পাতা পেঁয়াজ ঝাল কুচি আর এভাবেই তৈরি করেছেন অসাধারণ লোভনীয় একটি রেসিপি। আপনার এই সুস্বাদু রেসিপি টা আমার কাছে যথেষ্ট লোভনীয় লেগেছে। আশা করতে পারি খুবই সুস্বাদু ছিল।
মাছ ভর্তার মধ্যে টাকি মাছ ভর্তা খেয়েছি বেশ মজা লাগে। আপনি আপনার মাছ ভর্তা রেসিপির মধ্যে ধনেপাতা দিয়েছেন যেটা এই মাছ ভর্তা রেসিপির টেস্ট আরো বাড়িয়ে তুলবে। দেখেই তো অনেক লোভনীয় লাগছে।