একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_2742.jpeg

হাসিনা পদত্যাগ করার পরও দেশে এখন অশান্তি বিরাজ করছে।মারামারি, কাটাকাটি, ধ্বংসযজ্ঞ, লুটতরাজ চলছে।এই কাজগুলো কারা করছে? কেন করছে? এত কষ্ট করে আন্দোলন করে ছাত্রসমাজ ও জনগণ তো এই ফল দেখতে চায়নি।এখন শুধু মনের মধ্যে আতঙ্ক কাজ করছে, কে দেশ চালাবে? যাইহোক আর পুরাতন কোন রাজনীতিবিদ চাই না, আমার একটি মাত্রই চাওয়া নতুন একজন আসুক প্রধানমন্ত্রীর আসনে।যাইহোক এবার চলে যাচ্ছি আমার মূল পর্বে। আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। বরাবরের মত আজকের আর্টটিও সিম্পল।আর এই আর্টটি হাতে এঁকে নিলে কিন্তু দারুণ সুন্দর লাগে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_2662.jpeg

প্রথমেই দুটি পাতা এঁকে ভরাট করে নিয়েছি।

IMG_2663.jpeg

এরপর এর চারিপাশে কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_2664.jpeg

এরপর ফুলটির সাথে মিশিয়ে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_2665.jpeg

IMG_2666.jpeg

এরপর ফুল দুটির চারপাশে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_2667.jpeg

এরপর নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_2668.jpeg

IMG_2669.jpeg

এরপর উপরের দিকে এভাবে পর্যায়ক্রমে ডিজাইন করে আমার অঙ্কন শেষ করেছি।

IMG_2671.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু আপনি চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। দেখে চোখ জুড়িয়ে গেল। এই ধরনের ডিজাইনের আর্টগুলো হাতে করলে খুব সুন্দর লাগবে। আপনার মেহেদি ডিজাইনের অভিজ্ঞতা দেখে মুগ্ধ হলাম আপু। আগামীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন উপহার চাই আপু। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আমরা চাই দেশ নতুন কেউ পরিচালনা করুক।দেশে শান্তি ফিরে আসুক।এতো জীবনের বিনিময়ে দেশে শান্তি ফিরে আসুক এমনটাই চাওয়া সবার।আপু আপনি বরাবরের মতো খুব চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করেছেন। মেহেদি ডিজাইনটি হাতে পরতে পারলে বেশ ভালো লাগবে।আপনি সহজ ও সুন্দর ভাবে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর মেহেদী ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা মেহেদির ডিজাইন আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। এমন সুন্দর ডিজাইন হাতে ব্যবহার করলে সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গত দিনে বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে এই লুটপাট করার জন্য ছাত্ররা এতদিন ধরে আন্দোলন করে স্বাধীন করল? এখনো আসলে চিন্তার বিষয় পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে। আশা করি নতুন কেউ আসুক। যাই হোক আপনার আজকের আর্টটি খুব সুন্দর হয়েছে। মেহেদির ডিজাইনটি হাতে লাগালে খুব ভালো লাগবে দেখতে।

 2 years ago 

স্বৈরাচারী সরকারের পদত্যাগের পরও দেশে ধ্বংসযজ্ঞ চলছে। পুরো দেশবাসী আতঙ্কে রয়েছে পরবর্তীতে কি হবে এই ভেবে। বিজয়ের উল্লাস যতটুকু ছিল এখন দেশ নিয়ে ভয় টা বেশি। যাইহোক খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করেছেন আপু। বরাবরের মতো সিম্পল ডিজাইনগুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

ছাত্র সমাজ প্রথম দিকে চেয়েছিল সুষ্ঠু বিচার হোক,কিন্তু তা হয়নি। পরবর্তীতে সরকার পদত্যাগের সিদ্ধান্ত, তাও হলো। কিন্তু এখন কি হচ্ছে এসব? এমন তো কেউ চাইনি। সবাই চেয়েছে স্বাধীনতা এবং মুক্ত একটা দেশ। যেখানে স্বৈরাচার চলবে না। আপনার মত আমিও প্রত্যাশা করি মানবিক একজন নেতা আসুক যে কিনা পুরো বাংলাদেশটাকে বিশ্বের দরবারে উন্নতভাবে পেশ করতে পারবে। যাইহোক আপু আপনার আঁকা মেহেদী আর্টটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। হাতে লাগালেও বেশ দারুন মানাবে।

 2 years ago 

হ্যাঁ আপু বর্তমানে দেশে এখন অশান্তি বিরাজ করছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাটলেও সবকিছু সন্ত্রাসীরা ধ্বংস করছে। এসব কিছুর কারণে চারিদিকে এখন অনেক আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। আপু আপনি সব সময় মত আজকে অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করেছেন, যেটা অনেক সুন্দর হয়েছে। এই মেহেদির ডিজাইন টা হাতে অংকন করলে আসলেই অনেক সুন্দর হবে। খাতার মধ্যে আপনি অনেক সুন্দর করে নিখুঁতভাবে হাত গুলো করেন, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

সত্যি আপু বর্তমানে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়েছে। সব জায়গাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা কেউ চাই না এরকম অশান্তি। নতুন কেউ আসুক এবং দেশের দায়িত্ব নেক এটাই আমাদের প্রত্যাশা। আপু আপনার আর্ট করা ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

আপু খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিজাইন টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং আমার মনে হচ্ছে ডিজাইনটি এখনি হাতে মেহেদি দিয়ে আর্ট করি। মেহেদি ডিজাইন এর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ খুব সুন্দর একটি ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37